শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

 আর্জেন্টিনার সাথে হারার পর কেপ ভার্দের কোচ এটা গৌরবের পরাজয়

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

 আর্জেন্টিনার সাথে হারার পর কেপ ভার্দের কোচ এটা গৌরবের পরাজয়
অতিরিক্ত সময়ের খেলায় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে বটে। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স। আফ্রিকার দেশটির লড়াকু মানসিকতা পুরো বিশ্বের নজর কাড়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে। কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতোও দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। শনিনার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে কেপ ভার্দে। আর্জেন্টাইন রক্ষণভাগকে একের পর এক চাপে ফেলে আফ্রিকার দলটি। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে কপাল পোড়ে তাদের। সেই গোলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা। কিন্তু কেপ ভার্দে কোচ মনে করেন, এমন পরাজয়ের সঙ্গেও গৌরব মিশে থাকে। কেপ ভার্দে কোচ বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, ম্যাচে দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’ শিষ্যদের পারফরম্যান্সে প্রশংসা করে তিনি বলেন, ‘একটি দুর্দান্ত দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট ধরে ম্যাচে টিকে থাকাটা কেপ ভার্দের জন্য অত্যন্ত গর্বের। আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা আমাদের দেশের মর্যাদা বাড়িয়েছে। এটাই বিশ্বের কাছে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করেছে।’ খেলোয়াড়দের প্রশংসার পাশাপাশি পরাজয়ের কষ্টকেও আড়াল করেননি কেপ ভার্দে কোচ। একইসঙ্গে দিলেন বড় দল হিসেবে গড়ে ওঠার বার্তা। ‘বুবিস্তা’ নামে পরিচিত কেপ ভার্দের এই প্রধান কোচ বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশটা বিষাদের। আমরা অবশ্যই দুঃখিত, কারণ আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তবে দুঃখ থাকা সত্ত্বেও খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, তারা কাঁদছিল। এটা বেড়ে ওঠারই একটা অংশ। এটাই আমাদের উন্নতি করতে সাহায্য করবে।’ কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছিল। নকআউটে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলার আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের মতো শিরোপাজয়ী দলের বিপক্ষে ড্র করে চমক দেখায় তারা। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল নবাগত দলটি।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

 আর্জেন্টিনার সাথে হারার পর কেপ ভার্দের কোচ এটা গৌরবের পরাজয়

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image
অতিরিক্ত সময়ের খেলায় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে বটে। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স। আফ্রিকার দেশটির লড়াকু মানসিকতা পুরো বিশ্বের নজর কাড়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে। কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতোও দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। শনিনার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে কেপ ভার্দে। আর্জেন্টাইন রক্ষণভাগকে একের পর এক চাপে ফেলে আফ্রিকার দলটি। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে কপাল পোড়ে তাদের। সেই গোলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা। কিন্তু কেপ ভার্দে কোচ মনে করেন, এমন পরাজয়ের সঙ্গেও গৌরব মিশে থাকে। কেপ ভার্দে কোচ বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, ম্যাচে দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’ শিষ্যদের পারফরম্যান্সে প্রশংসা করে তিনি বলেন, ‘একটি দুর্দান্ত দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট ধরে ম্যাচে টিকে থাকাটা কেপ ভার্দের জন্য অত্যন্ত গর্বের। আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা আমাদের দেশের মর্যাদা বাড়িয়েছে। এটাই বিশ্বের কাছে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করেছে।’ খেলোয়াড়দের প্রশংসার পাশাপাশি পরাজয়ের কষ্টকেও আড়াল করেননি কেপ ভার্দে কোচ। একইসঙ্গে দিলেন বড় দল হিসেবে গড়ে ওঠার বার্তা। ‘বুবিস্তা’ নামে পরিচিত কেপ ভার্দের এই প্রধান কোচ বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশটা বিষাদের। আমরা অবশ্যই দুঃখিত, কারণ আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তবে দুঃখ থাকা সত্ত্বেও খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, তারা কাঁদছিল। এটা বেড়ে ওঠারই একটা অংশ। এটাই আমাদের উন্নতি করতে সাহায্য করবে।’ কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছিল। নকআউটে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলার আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের মতো শিরোপাজয়ী দলের বিপক্ষে ড্র করে চমক দেখায় তারা। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল নবাগত দলটি।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x