শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৩:০০ পিএম

দোয়ারাবাজারে দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে ধারাবাহিকভাবে এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করে সরকার। সেই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলায় মোট ১ হাজার ৪০ জন কৃষক পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা পাবেন। সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, "সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।" অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় কিস্তির সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ হাতে পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকার আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে ধারাবাহিকভাবে এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করে সরকার। সেই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলায় মোট ১ হাজার ৪০ জন কৃষক পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা পাবেন। সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, "সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।" অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় কিস্তির সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ হাতে পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকার আহ্বান জানান।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x