শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাগরিক সেবায় বৈষম্যের কোনো সুযোগ নেই: সিসিক প্রশাসক

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

নাগরিক সেবায় বৈষম্যের কোনো সুযোগ নেই: সিসিক প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্ব একটি ‘গ্লোবাল ভিলেজ’। মানুষ শিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা পেশাগত কারণে এক জেলা থেকে অন্য জেলায় বসবাস করবে- এটাই স্বাভাবিক বাস্তবতা। সিলেটে যারা স্থায়ীভাবে বসবাস করছেন, তারা এই নগরেরই মানুষ। তারা সিলেটের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার। নাগরিক সেবা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। সকলের সমস্যা, সম্ভাবনা ও নাগরিক চাহিদাকে গুরুত্ব দিয়েই সিটি কর্পোরেশন কাজ করবে। বুধবার (১ জুলাই) বিকাল ৫টায় নগর ভবনের ষষ্ঠ তলাস্থ সভাকক্ষে সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির কার্যনির্বাহী পরিষদ ও আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলেট নগরীতে বসবাসরত প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা জানার উদ্যোগ নেওয়া হবে। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা নাগরিক সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দুই অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে আখাউড়া-সিলেট রেলপথকে ব্রডগেজে রূপান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে দ্রুতগতির ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে সিলেট-ময়মনসিংহ রুটে ট্রেন চালুর দাবিও বাস্তবসম্মত হবে। সভায় সমিতির নেতারা সিলেটে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় সংস্কার এবং নাগরিক সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরে সিসিক প্রশাসক বলেন, তিনি আরও বলেন, সিলেটের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বৃহত্তর ময়মনসিংহ সমিতির যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. শরীফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছিলেন, সমিতির সহ সভাপতি ব্রজেন চন্দ্র দাশ, কৃষিবিদ মাহমুদুল ইসলাম নজরুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আলমগীর কবির, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে নাসরিন খানম, সদস্য ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, মো. আয়াজ আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির নেতৃবৃন্দসহ এর আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাগরিক সেবায় বৈষম্যের কোনো সুযোগ নেই: সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্ব একটি ‘গ্লোবাল ভিলেজ’। মানুষ শিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা পেশাগত কারণে এক জেলা থেকে অন্য জেলায় বসবাস করবে- এটাই স্বাভাবিক বাস্তবতা। সিলেটে যারা স্থায়ীভাবে বসবাস করছেন, তারা এই নগরেরই মানুষ। তারা সিলেটের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার। নাগরিক সেবা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। সকলের সমস্যা, সম্ভাবনা ও নাগরিক চাহিদাকে গুরুত্ব দিয়েই সিটি কর্পোরেশন কাজ করবে। বুধবার (১ জুলাই) বিকাল ৫টায় নগর ভবনের ষষ্ঠ তলাস্থ সভাকক্ষে সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির কার্যনির্বাহী পরিষদ ও আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলেট নগরীতে বসবাসরত প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা জানার উদ্যোগ নেওয়া হবে। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা নাগরিক সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দুই অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে আখাউড়া-সিলেট রেলপথকে ব্রডগেজে রূপান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে দ্রুতগতির ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে সিলেট-ময়মনসিংহ রুটে ট্রেন চালুর দাবিও বাস্তবসম্মত হবে। সভায় সমিতির নেতারা সিলেটে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় সংস্কার এবং নাগরিক সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরে সিসিক প্রশাসক বলেন, তিনি আরও বলেন, সিলেটের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বৃহত্তর ময়মনসিংহ সমিতির যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. শরীফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছিলেন, সমিতির সহ সভাপতি ব্রজেন চন্দ্র দাশ, কৃষিবিদ মাহমুদুল ইসলাম নজরুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আলমগীর কবির, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে নাসরিন খানম, সদস্য ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, মো. আয়াজ আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির নেতৃবৃন্দসহ এর আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x