শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলের কালিঘাট-হোসনাবাদ সড়ক সংস্কারে অনিয়ম

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম

শ্রীমঙ্গলের কালিঘাট-হোসনাবাদ সড়ক সংস্কারে অনিয়ম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে চলমান একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উন্নতমানের ভিটি বালু, খোয়া ও পাথর ব্যবহারের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে কমলগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের নির্মাণসামগ্রী ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে কাজ সম্পন্ন হলে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এবং কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দায়সারা ও নিম্নমানের কাজের কারণে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদিকে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গত রোববার (২৮ জুন) সড়কের বাকি অংশ আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন। একইসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেন। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশল (এলজিইডি) বিভাগের তদারকির অভাব, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিয়ম না মেনে কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হোসনাবাদ গ্রামসহ ৭টি চা বাগান, ৩টি খাসিয়া পুঞ্জিসহ এলাকার একমাত্র প্রধান সড়ক হোসনাবাদ-বিলাসছড়া সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ভারী ট্রাক, জিপ, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। পাশাপাশি ৭টি চা বাগানের শ্রমিক ও স্থানীয় ৩টি খাসিয়া পুঞ্জির প্রধান চলাচলের পথ হিসেবেও এটি ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের চাপ ও নিয়মিত সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়ে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসে। এরপর সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। উপজেলা প্রকৌশল (এলজিইডি) কার্যালয় সুত্রে জানা যায়, কালিঘাট-মনু-দলই সার্কুলার রোড সংস্কারের জন্য ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকার ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কার্যাদেশ ইস্যু হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২৭ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশল বিভাগকে (এলজিইডি) ম্যানেজ করে রাস্তার আরসিসি ঢালাইয়ে বালু-রাবিশের ওপর যৎসামান্য পাথরের টুকরো (কুচি-গুড়া) ও পুরনো ইটের খোয়া (রাবিশ) ছিটিয়ে চলছে চলছে সড়ক মেরামত। রাস্তার পাশে পুরনো গাইডওয়াল রিপিয়ারিং করে এর ওপরে বসানো হয়েছে ইট-পিলার। ফলে রাস্তা মেরামত চলাকালীন অবস্থায় বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তার পাশে গাইডওয়ালের ওপর বসানো হয়েছে বালু ও অল্প সিমেন্ট মিশ্রিত বস্তা। এতে বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে বস্তা। যথাযথভাবে রোলার বা ভাইব্রেটর দিয়ে কমপ্যাকশন করার কথা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। হোসনাবাদ পানপুঞ্জির মান্ত্রী (পুঞ্জি প্রধান) ওয়েল সুরং বলেন, উপজেলা প্রকৌশল বিভাগের নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিংয়ের অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করে যাচ্ছে। কাজের শুরু থেকেই ব্যাপক অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরিমাণ মতো রড, সিমেন্ট, সাদা পাথর, কংক্রিট ও এক নম্বর ইট ব্যবহার করা হচ্ছে না। ফলে কাজের গুণগত মান খারাপ হচ্ছে। হোসনাবাদ এলাকাবার বাসিন্দা শাহিন মিয়া বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার যদি পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে হয় আর এটা দেখার কেউ না থাকে তা হলে এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? এলাকার বিনোদ তাঁতি, সঞ্জয় মুন্ডা অনেকেই অভিযোগ করে বলেন, রাস্তা সিসি ঢালাইয়ে অনিয়ম হওয়ায় এলাকাবাসীসহ আমরা নির্মাণ কাজ বন্ধ করে দেই। পরে ইউএনও অফিসে লিখিত অভিযোগ জমা দেই। এ সড়কে নিয়মিত যাত্রী বহনকারী সিএনজি চালক নিশি ও রমজান মিয়া বলেন, কোটি টাকার প্রকল্প হলেও কাজে মানের কোনো ছাপ নেই। এভাবে চললে কয়েক মাসের মধ্যেই রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সড়কের কাজ সঠিকভাবে সম্পন্ন করা হোক, যাতে জনগণ টেকসই অবকাঠামো সুবিধা পায়। অভিযোগের বিষয়ে,জানতে চাইলে ঠিকদারের শ্রমিক জাফর আলী বলেন, আমরা ঠিকাদারের কাজ করি। তিনি যেভাবে বলেন আমরা সেভাবে করি। আমাদের ইটের খোয়া দিয়ে ঢালাই দিতে বলেছে। আমরা খোয়া দিয়ে ঢালাই দিয়েছি। কি ধরা ছিল আমরা তা জানি না। আমরা শ্রমিক এতো কিছু আমাদের কি দরকার। উপজেলা এলজিইডির কার্য সহকারী আবু বকর সিদ্দিক বলেন, শিডিউল অনুযাযী আমরা কাজ করছি। তবে সেলবেজ এর কারণে ইটের মান কিছুটা নিম্নমানের। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. হাসানুজ্জামান বলেন, খারাপ যেটা বলছেন সেটা সেলবেজ-যেটা সরকার আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। যখন টেন্ডার হয় তখন সেলবেজের ইটগুলো ওরা আমাদের সাথে এড করে দিয়েছিল। আমরা ৭৫ লাখ টাকা দিয়ে সেলবেজের ইট কিনে এগুলো দিয়ে খোয়া বানিয়ে সিসি ঢালাইয়ের কাজে ব্যবহার করছি। কালভার্টের প্যালাসাইটিং ল্যান্ডে আমরা নতুন যেগুলো করছি এগুলো কোনো সমস্যা হচ্ছে না। পুরনো প্যালাসাইটিং-এ সমস্যা হয়েছিল, পরে বস্তার মধ্যে বালু এবং সিমেন্ট মিশ্রণ করে রাস্তার সাইটে দিয়েছি। মাটি ভরাট করলে ভবিষ্যতে যাতে রাস্তার সাইট না ভাঙ্গে। উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় পন্ডিত বলেন, আরসিসি ঢালাই কাজে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা। এর মধ্যে সেলবেজ থেকে ৭৫ লাখ টাকা সরকারের ফান্ডে জমা হবে। মোট খরচ দাঁড়াবে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। কাজে অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রশ্নে তিনি বলেন, সব যে নিম্নমানের কাজ হচ্ছে তা কিন্তু সত্য নয়। তবে কাজ করলে কিছু উনিশ-বিশ তো একটু হয়ই, কাজে একটু বেশকম হয়েছে, আমি বলবনা যে হান্ডেট পার্সেন্ট ভালো কাজ হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব বলেন, চলমান রাস্তার কাজ দেখতে আমি মাঝেমধ্যে গিয়েছি, মেইনলি দেখার দায়িতে আমার অফিসের পন্ডিত বাবু। আমি তো ডেইলি যেতে পারব না। আর মালামাল পাঠানোর আগে প্রথমে ল্যাব টেস্ট হয়। যেহেতু বলছেন ন্মিমানের কাজ হচ্ছে তাহলে আমি সরেজমিনে আবার গিয়ে নিন্মমানের সামগ্রী অপসারণ করব। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান বলেন, আমি এলজিইডি প্রকৌশলীকে পাঠাব এবং এ বিষয়ে তাঁর সাথে কথা বলব। চলমান কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলের কালিঘাট-হোসনাবাদ সড়ক সংস্কারে অনিয়ম

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে চলমান একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উন্নতমানের ভিটি বালু, খোয়া ও পাথর ব্যবহারের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে কমলগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের নির্মাণসামগ্রী ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে কাজ সম্পন্ন হলে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এবং কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দায়সারা ও নিম্নমানের কাজের কারণে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদিকে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গত রোববার (২৮ জুন) সড়কের বাকি অংশ আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন। একইসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেন। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশল (এলজিইডি) বিভাগের তদারকির অভাব, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিয়ম না মেনে কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হোসনাবাদ গ্রামসহ ৭টি চা বাগান, ৩টি খাসিয়া পুঞ্জিসহ এলাকার একমাত্র প্রধান সড়ক হোসনাবাদ-বিলাসছড়া সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ভারী ট্রাক, জিপ, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। পাশাপাশি ৭টি চা বাগানের শ্রমিক ও স্থানীয় ৩টি খাসিয়া পুঞ্জির প্রধান চলাচলের পথ হিসেবেও এটি ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের চাপ ও নিয়মিত সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়ে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসে। এরপর সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। উপজেলা প্রকৌশল (এলজিইডি) কার্যালয় সুত্রে জানা যায়, কালিঘাট-মনু-দলই সার্কুলার রোড সংস্কারের জন্য ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকার ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কার্যাদেশ ইস্যু হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২৭ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশল বিভাগকে (এলজিইডি) ম্যানেজ করে রাস্তার আরসিসি ঢালাইয়ে বালু-রাবিশের ওপর যৎসামান্য পাথরের টুকরো (কুচি-গুড়া) ও পুরনো ইটের খোয়া (রাবিশ) ছিটিয়ে চলছে চলছে সড়ক মেরামত। রাস্তার পাশে পুরনো গাইডওয়াল রিপিয়ারিং করে এর ওপরে বসানো হয়েছে ইট-পিলার। ফলে রাস্তা মেরামত চলাকালীন অবস্থায় বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তার পাশে গাইডওয়ালের ওপর বসানো হয়েছে বালু ও অল্প সিমেন্ট মিশ্রিত বস্তা। এতে বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে বস্তা। যথাযথভাবে রোলার বা ভাইব্রেটর দিয়ে কমপ্যাকশন করার কথা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। হোসনাবাদ পানপুঞ্জির মান্ত্রী (পুঞ্জি প্রধান) ওয়েল সুরং বলেন, উপজেলা প্রকৌশল বিভাগের নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিংয়ের অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করে যাচ্ছে। কাজের শুরু থেকেই ব্যাপক অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরিমাণ মতো রড, সিমেন্ট, সাদা পাথর, কংক্রিট ও এক নম্বর ইট ব্যবহার করা হচ্ছে না। ফলে কাজের গুণগত মান খারাপ হচ্ছে। হোসনাবাদ এলাকাবার বাসিন্দা শাহিন মিয়া বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার যদি পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে হয় আর এটা দেখার কেউ না থাকে তা হলে এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? এলাকার বিনোদ তাঁতি, সঞ্জয় মুন্ডা অনেকেই অভিযোগ করে বলেন, রাস্তা সিসি ঢালাইয়ে অনিয়ম হওয়ায় এলাকাবাসীসহ আমরা নির্মাণ কাজ বন্ধ করে দেই। পরে ইউএনও অফিসে লিখিত অভিযোগ জমা দেই। এ সড়কে নিয়মিত যাত্রী বহনকারী সিএনজি চালক নিশি ও রমজান মিয়া বলেন, কোটি টাকার প্রকল্প হলেও কাজে মানের কোনো ছাপ নেই। এভাবে চললে কয়েক মাসের মধ্যেই রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সড়কের কাজ সঠিকভাবে সম্পন্ন করা হোক, যাতে জনগণ টেকসই অবকাঠামো সুবিধা পায়। অভিযোগের বিষয়ে,জানতে চাইলে ঠিকদারের শ্রমিক জাফর আলী বলেন, আমরা ঠিকাদারের কাজ করি। তিনি যেভাবে বলেন আমরা সেভাবে করি। আমাদের ইটের খোয়া দিয়ে ঢালাই দিতে বলেছে। আমরা খোয়া দিয়ে ঢালাই দিয়েছি। কি ধরা ছিল আমরা তা জানি না। আমরা শ্রমিক এতো কিছু আমাদের কি দরকার। উপজেলা এলজিইডির কার্য সহকারী আবু বকর সিদ্দিক বলেন, শিডিউল অনুযাযী আমরা কাজ করছি। তবে সেলবেজ এর কারণে ইটের মান কিছুটা নিম্নমানের। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. হাসানুজ্জামান বলেন, খারাপ যেটা বলছেন সেটা সেলবেজ-যেটা সরকার আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। যখন টেন্ডার হয় তখন সেলবেজের ইটগুলো ওরা আমাদের সাথে এড করে দিয়েছিল। আমরা ৭৫ লাখ টাকা দিয়ে সেলবেজের ইট কিনে এগুলো দিয়ে খোয়া বানিয়ে সিসি ঢালাইয়ের কাজে ব্যবহার করছি। কালভার্টের প্যালাসাইটিং ল্যান্ডে আমরা নতুন যেগুলো করছি এগুলো কোনো সমস্যা হচ্ছে না। পুরনো প্যালাসাইটিং-এ সমস্যা হয়েছিল, পরে বস্তার মধ্যে বালু এবং সিমেন্ট মিশ্রণ করে রাস্তার সাইটে দিয়েছি। মাটি ভরাট করলে ভবিষ্যতে যাতে রাস্তার সাইট না ভাঙ্গে। উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় পন্ডিত বলেন, আরসিসি ঢালাই কাজে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা। এর মধ্যে সেলবেজ থেকে ৭৫ লাখ টাকা সরকারের ফান্ডে জমা হবে। মোট খরচ দাঁড়াবে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। কাজে অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রশ্নে তিনি বলেন, সব যে নিম্নমানের কাজ হচ্ছে তা কিন্তু সত্য নয়। তবে কাজ করলে কিছু উনিশ-বিশ তো একটু হয়ই, কাজে একটু বেশকম হয়েছে, আমি বলবনা যে হান্ডেট পার্সেন্ট ভালো কাজ হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব বলেন, চলমান রাস্তার কাজ দেখতে আমি মাঝেমধ্যে গিয়েছি, মেইনলি দেখার দায়িতে আমার অফিসের পন্ডিত বাবু। আমি তো ডেইলি যেতে পারব না। আর মালামাল পাঠানোর আগে প্রথমে ল্যাব টেস্ট হয়। যেহেতু বলছেন ন্মিমানের কাজ হচ্ছে তাহলে আমি সরেজমিনে আবার গিয়ে নিন্মমানের সামগ্রী অপসারণ করব। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান বলেন, আমি এলজিইডি প্রকৌশলীকে পাঠাব এবং এ বিষয়ে তাঁর সাথে কথা বলব। চলমান কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x