শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে এলাকাবাসীর প্রতিবাদ

এম এ জুনেদ,গোয়াইনঘাট (সিলেট):
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৯:৫৭ এএম

গোয়াইনঘাটে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে এলাকাবাসীর প্রতিবাদ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর লাবু (ওলিরখাল) এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ​সাবেক ইউপি সদস্য সামছুল ইসলামের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এলাকার সাধারণ শ্রমিক, ছাত্র-যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব আমির হোসেন, কামাল উদ্দিন, মুহিবুর রহমান বাবুল, হুমায়ুন কবির, আনোয়ার, ময়ুর মেম্বার, আজমল, মালিক, ফয়েজ, গিয়াস, ওয়ারিছসহ কয়েক শতাধিক শ্রমিক ও দলীয় নেতাকর্মী। ​সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একদিকে কৃষকরা যেমন তাদের আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নদী ভাঙনের শিকার হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ড্রেজারের অবাধ ব্যবহারের কারণে এলাকার সাধারণ খেটে-খাওয়া বার্কি শ্রমিক ও ছোট নৌকার মালিকরা সম্পূর্ণ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন। ​বক্তারা আরও অভিযোগ করেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে ইজারার শর্ত ও নিয়ম চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। পুরো এলাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ইজারার নিয়ম ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ইজারা বাতিল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর লাবু (ওলিরখাল) এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ​সাবেক ইউপি সদস্য সামছুল ইসলামের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এলাকার সাধারণ শ্রমিক, ছাত্র-যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব আমির হোসেন, কামাল উদ্দিন, মুহিবুর রহমান বাবুল, হুমায়ুন কবির, আনোয়ার, ময়ুর মেম্বার, আজমল, মালিক, ফয়েজ, গিয়াস, ওয়ারিছসহ কয়েক শতাধিক শ্রমিক ও দলীয় নেতাকর্মী। ​সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একদিকে কৃষকরা যেমন তাদের আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নদী ভাঙনের শিকার হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ড্রেজারের অবাধ ব্যবহারের কারণে এলাকার সাধারণ খেটে-খাওয়া বার্কি শ্রমিক ও ছোট নৌকার মালিকরা সম্পূর্ণ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন। ​বক্তারা আরও অভিযোগ করেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে ইজারার শর্ত ও নিয়ম চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। পুরো এলাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ইজারার নিয়ম ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ইজারা বাতিল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x