শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় এমপি বরাদ্দের রাস্তা নির্মাণ নিয়ে তীব্র বিরোধ, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১০:০৮ পিএম

শাল্লায় এমপি বরাদ্দের রাস্তা নির্মাণ নিয়ে তীব্র বিরোধ, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুর গ্রামে এমপি বরাদ্দের একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রকল্পের কাজ বাস্তবায়ন নিয়ে আপত্তি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামের বাসিন্দা মোঃ মর্তুজ আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রকল্পের সভাপতি এরশাদ মিয়া ও সদস্য সচিব ইছা মিয়া সরকারী আর্থিক বরাদ্দ লুটপাটের উদ্দেশ্যে এই মালিকানা জায়গায় প্রকল্প চেয়েছে । প্রকল্পটি “দামপুর গ্রামের এরশাদ মিয়ার বাড়ি হতে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সিসিকরণ ও মাটি ভরাট” শীর্ষক প্রকল্পের কাজ তার ব্যক্তিমালিকানাধীন ও ভোগদখলীয় জমির ওপর দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে । এতে ভবিষ্যতে তার বসতবাড়ি নির্মাণ, পারিবারিক কার্যক্রম এবং সামাজিক ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন। মর্তুজ আলীর অভিযোগ, প্রস্তাবিত রাস্তা মূলত একটি পারিবারিক চলাচলের পথ, যা সাধারণ জনগণের ব্যবহারযোগ্য কোনো গুরুত্বপূর্ণ সড়ক নয়। তিনি দাবি করেন, প্রকল্পটির বাস্তবায়নে জনস্বার্থের চেয়ে সরকারি অর্থের অপচয় ও অনিয়মের সুযোগ বেশি রয়েছে। এ কারণে তিনি প্রকল্পটি বাতিল করে অন্যত্র সরিয়ে দিয়ে জনস্বার্থে রাস্তা নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” । প্রকল্পের সভাপতি এরশাদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় । এদিকে প্রকল্পকে কেন্দ্র করে দামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ক্রমেই বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রামবাসীর একাংশ প্রকল্প বাস্তবায়নের পক্ষে থাকলেও অপর অংশ এর বিরোধিতা করছে। ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত অবস্থা নিরূপণ না করলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় এমপি বরাদ্দের রাস্তা নির্মাণ নিয়ে তীব্র বিরোধ, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুর গ্রামে এমপি বরাদ্দের একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রকল্পের কাজ বাস্তবায়ন নিয়ে আপত্তি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামের বাসিন্দা মোঃ মর্তুজ আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রকল্পের সভাপতি এরশাদ মিয়া ও সদস্য সচিব ইছা মিয়া সরকারী আর্থিক বরাদ্দ লুটপাটের উদ্দেশ্যে এই মালিকানা জায়গায় প্রকল্প চেয়েছে । প্রকল্পটি “দামপুর গ্রামের এরশাদ মিয়ার বাড়ি হতে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সিসিকরণ ও মাটি ভরাট” শীর্ষক প্রকল্পের কাজ তার ব্যক্তিমালিকানাধীন ও ভোগদখলীয় জমির ওপর দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে । এতে ভবিষ্যতে তার বসতবাড়ি নির্মাণ, পারিবারিক কার্যক্রম এবং সামাজিক ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন। মর্তুজ আলীর অভিযোগ, প্রস্তাবিত রাস্তা মূলত একটি পারিবারিক চলাচলের পথ, যা সাধারণ জনগণের ব্যবহারযোগ্য কোনো গুরুত্বপূর্ণ সড়ক নয়। তিনি দাবি করেন, প্রকল্পটির বাস্তবায়নে জনস্বার্থের চেয়ে সরকারি অর্থের অপচয় ও অনিয়মের সুযোগ বেশি রয়েছে। এ কারণে তিনি প্রকল্পটি বাতিল করে অন্যত্র সরিয়ে দিয়ে জনস্বার্থে রাস্তা নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” । প্রকল্পের সভাপতি এরশাদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় । এদিকে প্রকল্পকে কেন্দ্র করে দামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ক্রমেই বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রামবাসীর একাংশ প্রকল্প বাস্তবায়নের পক্ষে থাকলেও অপর অংশ এর বিরোধিতা করছে। ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত অবস্থা নিরূপণ না করলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x