শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাতুনগঞ্জে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি সিলেট থেকে গ্রেফতার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:২২ পিএম

খাতুনগঞ্জে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি সিলেট থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জের সুপারি ব্যবসায়ী হাজী আব্দুল আউয়ালের সঙ্গে তার ভায়রা ভাই মো. রনি ও মো. ফারুক খান এবং শ্যালিকা রুমা আক্তার ও শামীমা আক্তারদের দীর্ঘদিন ধরে শ্বশুরের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত ৮ জুন ২০২৬ সন্ধ্যায় বিবাদীরা ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাজী আব্দুল আউয়ালের সুপারির দোকানে হামলা চালায়। এ সময় তারা বাদীর বোন জামাই শওকত আলী, বোন শিরিন আক্তার ও দোকানের কর্মচারীদের মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে শওকত আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবক্স থেকে নগদ ৩২ লাখ ৪০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেকবই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নেওয়া হয়। একই সঙ্গে দোকানের কর্মচারী জাহেদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় হাজী আব্দুল আউয়াল বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা ফুডপার্ক এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. রনি (৩৫), মো. ফারুক খান (৫২) এবং রুমা আক্তার (৩৫)। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৬৫, ৩৮০ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাতুনগঞ্জে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি সিলেট থেকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জের সুপারি ব্যবসায়ী হাজী আব্দুল আউয়ালের সঙ্গে তার ভায়রা ভাই মো. রনি ও মো. ফারুক খান এবং শ্যালিকা রুমা আক্তার ও শামীমা আক্তারদের দীর্ঘদিন ধরে শ্বশুরের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত ৮ জুন ২০২৬ সন্ধ্যায় বিবাদীরা ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাজী আব্দুল আউয়ালের সুপারির দোকানে হামলা চালায়। এ সময় তারা বাদীর বোন জামাই শওকত আলী, বোন শিরিন আক্তার ও দোকানের কর্মচারীদের মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে শওকত আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবক্স থেকে নগদ ৩২ লাখ ৪০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেকবই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নেওয়া হয়। একই সঙ্গে দোকানের কর্মচারী জাহেদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় হাজী আব্দুল আউয়াল বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা ফুডপার্ক এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. রনি (৩৫), মো. ফারুক খান (৫২) এবং রুমা আক্তার (৩৫)। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৬৫, ৩৮০ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x