শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১১:৫৮ এএম

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৭৩৩ জন কৃষকের মাঝে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল, সদর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম। এ সময় দলীয় প্রতিনিধি নুরে আলম ফরাজি, তাহের আহমেদ ও আসাদ নুর সাদী, ইউপি সদস্য জিয়াউর রহমান (জিয়া), নুরুল হুদা, মো. মমিন মিয়া, আতিকুর গনি তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য ঝর্না বেগম, আরজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জামালগঞ্জ সদর ইউনিয়নের ৭৩৩ কৃষককে আজ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের পুনর্বাসনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে কৃষক জমিল হক, এনামুল হক ও সাজিবুর রহমান বলেন, টানা বৃষ্টিতে আমাদের জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। জামালগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকার ফসল আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৭৩৩ জন কৃষকের মাঝে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল, সদর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম। এ সময় দলীয় প্রতিনিধি নুরে আলম ফরাজি, তাহের আহমেদ ও আসাদ নুর সাদী, ইউপি সদস্য জিয়াউর রহমান (জিয়া), নুরুল হুদা, মো. মমিন মিয়া, আতিকুর গনি তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য ঝর্না বেগম, আরজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জামালগঞ্জ সদর ইউনিয়নের ৭৩৩ কৃষককে আজ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের পুনর্বাসনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে কৃষক জমিল হক, এনামুল হক ও সাজিবুর রহমান বলেন, টানা বৃষ্টিতে আমাদের জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। জামালগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকার ফসল আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x