শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসকের হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৯:৩৪ পিএম

জেলা প্রশাসকের হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ
নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের কল্যাণমূলক কার্যক্রম এবং পুনর্বাসন উদ্যোগের খোঁজখবর নেন। মঙ্গলবার (২৩ জুন) জেলা কারাগারে পৌঁছে তিনি প্রথমে কারাগার প্রাঙ্গণে একটি লুকলুকি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি সবুজায়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে জেলা প্রশাসক কারাগারের হাজতি ও কয়েদিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন। তিনি বন্দিদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কারাগারের ডে-কেয়ার সেন্টার ও নারী প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন। সেখানে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং বন্দিদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তিনি বন্দিদের জন্য পরিবেশিত খাবারের মান ও গুণগত অবস্থা যাচাই করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্য প্রস্তুতের নির্দেশনা দেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি কারাগারের কয়েদিদের নিয়ে গঠিত সাংস্কৃতিক দলের পরিবেশিত সংগীতানুষ্ঠান উপভোগ করেন। এ সময় তিনি বন্দিদের মানসিক বিকাশ ও সংশোধনমূলক কর্মকাণ্ডে সাংস্কৃতিক চর্চার গুরুত্বের কথা উল্লেখ করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ কারাগার প্রশাসনের গৃহীত বিভিন্ন মানবিক, সংশোধনমূলক ও পুনর্বাসন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বন্দিদের শুধুমাত্র শাস্তি নয়, বরং তাদের দক্ষতা উন্নয়ন, মানসিক বিকাশ এবং সমাজে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কারাগারে পরিচালিত কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ মুজিবুর রহমান বলেন, “কারাগারকে একটি মানবিক ও সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। বন্দিদের শিক্ষা, প্রশিক্ষণ, সাংস্কৃতিক চর্চা এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। জেলা প্রশাসকের এ পরিদর্শন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করবে বলে আমরা আশা করছি।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসকের হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের কল্যাণমূলক কার্যক্রম এবং পুনর্বাসন উদ্যোগের খোঁজখবর নেন। মঙ্গলবার (২৩ জুন) জেলা কারাগারে পৌঁছে তিনি প্রথমে কারাগার প্রাঙ্গণে একটি লুকলুকি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি সবুজায়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে জেলা প্রশাসক কারাগারের হাজতি ও কয়েদিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন। তিনি বন্দিদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কারাগারের ডে-কেয়ার সেন্টার ও নারী প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন। সেখানে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং বন্দিদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তিনি বন্দিদের জন্য পরিবেশিত খাবারের মান ও গুণগত অবস্থা যাচাই করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্য প্রস্তুতের নির্দেশনা দেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি কারাগারের কয়েদিদের নিয়ে গঠিত সাংস্কৃতিক দলের পরিবেশিত সংগীতানুষ্ঠান উপভোগ করেন। এ সময় তিনি বন্দিদের মানসিক বিকাশ ও সংশোধনমূলক কর্মকাণ্ডে সাংস্কৃতিক চর্চার গুরুত্বের কথা উল্লেখ করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ কারাগার প্রশাসনের গৃহীত বিভিন্ন মানবিক, সংশোধনমূলক ও পুনর্বাসন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বন্দিদের শুধুমাত্র শাস্তি নয়, বরং তাদের দক্ষতা উন্নয়ন, মানসিক বিকাশ এবং সমাজে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কারাগারে পরিচালিত কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ মুজিবুর রহমান বলেন, “কারাগারকে একটি মানবিক ও সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। বন্দিদের শিক্ষা, প্রশিক্ষণ, সাংস্কৃতিক চর্চা এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। জেলা প্রশাসকের এ পরিদর্শন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করবে বলে আমরা আশা করছি।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x