শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম

জামালগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জামালগঞ্জ সংবাদদাতা মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তরের প্রতিনিধি মো. তাহের আহমেদ, সাংগঠনিক সম্পাদক নেহার দেবনাথ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খান, কার্যনির্বাহী সদস্য পারভেজ মোশারফ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ও খন্দকার শহীদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা। মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি অফিস, উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের সেবার মানোন্নয়ন, দুর্নীতি, অনিয়ম ও দালালচক্র প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন পরিকল্পনা, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পাশাপাশি মাদক প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ সময় সাংবাদিকরা স্থানীয় সমস্যা সমাধানে গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও শিল্পী রাণী মোদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জামালগঞ্জ সংবাদদাতা মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তরের প্রতিনিধি মো. তাহের আহমেদ, সাংগঠনিক সম্পাদক নেহার দেবনাথ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খান, কার্যনির্বাহী সদস্য পারভেজ মোশারফ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ও খন্দকার শহীদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা। মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি অফিস, উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের সেবার মানোন্নয়ন, দুর্নীতি, অনিয়ম ও দালালচক্র প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন পরিকল্পনা, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পাশাপাশি মাদক প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ সময় সাংবাদিকরা স্থানীয় সমস্যা সমাধানে গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও শিল্পী রাণী মোদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x