শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদের আজিজিয়া থেকে হবিগঞ্জের যুবক অপহরণ, মুক্তিপণ নিয়েও নিখোঁজ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:৩০ পিএম

রিয়াদের আজিজিয়া থেকে হবিগঞ্জের যুবক অপহরণ, মুক্তিপণ নিয়েও নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া এলাকা থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার এক প্রবাসী যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীদের দাবি অনুযায়ী মুক্তিপণের টাকা পরিশোধ করলেও ১৩ দিন ধরে তার কোনো সন্ধান মিলছে না। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ যুবকের নাম মো. নবি হোসেন (২৩)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের গকুলপুর গ্রামের মৃত হিলাল উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরবের রিয়াদ শহরের আজিজিয়া এলাকায় বসবাস করতেন এবং চারমিনার মসজিদের সামনে একটি প্রতিষ্ঠানে ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। তার নিয়োগকারী প্রতিষ্ঠান হলো ‘শারিকাতু সুরাইয়া উবাইদ আল-মুতাইরি লিল মুকাওয়ালাত’ (شركة ثريا عبيد المطيري للمقاولات)। পরিবার সূত্রে জানা যায়, গত মে মাসের শেষ দিকে রিয়াদের হারাজ মার্কেট এলাকা থেকে একদল দুর্বৃত্ত নবি হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার মুখ বাঁধা অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছু সময় পর ০১৮৫৭৬৪০০০০ নম্বর থেকে পরিবারের সদস্যদের ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, ছেলের জীবন বাঁচাতে গত ৩ জুন অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী তারা মুক্তিপণের টাকা পাঠিয়ে দেন। তবে টাকা পাওয়ার পরপরই অভিযুক্ত মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে অপহরণকারীদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। একই সঙ্গে নবি হোসেনের সঙ্গেও পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। নবি হোসেনের বড় ভাই বলেন, “আমার ভাই আজিজিয়ায় থাকতো, চারমিনার মসজিদের সামনে কাজ করতো। হারাজ মার্কেট থেকে ওরে ধইরা নিছে। ৩ জুন ওদের কথামতো টাকা দিছি। কিন্তু এরপর থেইকা ওদের ফোন বন্ধ। ১৩ দিন ধইরা ভাইয়ের কোনো খোঁজ নাই। আমার ভাই বেঁচে আছে না মারা গেছে, তাও জানি না। আমরা সরকারের কাছে ভাইকে জীবিত ফেরত চাই।” এদিকে, ঘটনার পর রিয়াদের আজিজিয়া ও হারাজ মার্কেটকেন্দ্রিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত নবি হোসেনকে উদ্ধারে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আজিজিয়া ও হারাজ মার্কেট এলাকায় দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে দেশে ব্যবহৃত মোবাইল নম্বর এবং মুক্তিপণের অর্থ লেনদেনের সূত্র ধরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের আওতায় এনে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পরিবারের একমাত্র দাবি, দ্রুত সময়ের মধ্যে নবি হোসেনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদের আজিজিয়া থেকে হবিগঞ্জের যুবক অপহরণ, মুক্তিপণ নিয়েও নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া এলাকা থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার এক প্রবাসী যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীদের দাবি অনুযায়ী মুক্তিপণের টাকা পরিশোধ করলেও ১৩ দিন ধরে তার কোনো সন্ধান মিলছে না। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ যুবকের নাম মো. নবি হোসেন (২৩)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের গকুলপুর গ্রামের মৃত হিলাল উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরবের রিয়াদ শহরের আজিজিয়া এলাকায় বসবাস করতেন এবং চারমিনার মসজিদের সামনে একটি প্রতিষ্ঠানে ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। তার নিয়োগকারী প্রতিষ্ঠান হলো ‘শারিকাতু সুরাইয়া উবাইদ আল-মুতাইরি লিল মুকাওয়ালাত’ (شركة ثريا عبيد المطيري للمقاولات)। পরিবার সূত্রে জানা যায়, গত মে মাসের শেষ দিকে রিয়াদের হারাজ মার্কেট এলাকা থেকে একদল দুর্বৃত্ত নবি হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার মুখ বাঁধা অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছু সময় পর ০১৮৫৭৬৪০০০০ নম্বর থেকে পরিবারের সদস্যদের ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, ছেলের জীবন বাঁচাতে গত ৩ জুন অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী তারা মুক্তিপণের টাকা পাঠিয়ে দেন। তবে টাকা পাওয়ার পরপরই অভিযুক্ত মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে অপহরণকারীদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। একই সঙ্গে নবি হোসেনের সঙ্গেও পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। নবি হোসেনের বড় ভাই বলেন, “আমার ভাই আজিজিয়ায় থাকতো, চারমিনার মসজিদের সামনে কাজ করতো। হারাজ মার্কেট থেকে ওরে ধইরা নিছে। ৩ জুন ওদের কথামতো টাকা দিছি। কিন্তু এরপর থেইকা ওদের ফোন বন্ধ। ১৩ দিন ধইরা ভাইয়ের কোনো খোঁজ নাই। আমার ভাই বেঁচে আছে না মারা গেছে, তাও জানি না। আমরা সরকারের কাছে ভাইকে জীবিত ফেরত চাই।” এদিকে, ঘটনার পর রিয়াদের আজিজিয়া ও হারাজ মার্কেটকেন্দ্রিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত নবি হোসেনকে উদ্ধারে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আজিজিয়া ও হারাজ মার্কেট এলাকায় দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে দেশে ব্যবহৃত মোবাইল নম্বর এবং মুক্তিপণের অর্থ লেনদেনের সূত্র ধরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের আওতায় এনে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পরিবারের একমাত্র দাবি, দ্রুত সময়ের মধ্যে নবি হোসেনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x