শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা
সড়কে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন চা শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী। আর প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারোবা হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। বুধবার সকালে সিলেট নগরের চৌকিদিখি এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য। কাজ ফেলে চা শ্রমিকরা ফুল হাতে এই সড়কে দাঁড়িয়ে থাকার কারণ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। বুধবার সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীল দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফরে আসলেন তিনি। সিলেট আসার পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আর বিমানবন্দর সড়কের পাশের চা বাগান এলাকায় ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা। সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যাওয়ার পথে চৌকিদেখি এলাকায় সবুজ চাবাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় গাড়িতে ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা। সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বাদ্যবাজনা বাজিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা। চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। এছাড়াও সিলেট নগরীর আরও তিনটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী ছাড়াও সিলেটের সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন। চা শ্রমিক মুরালি জানান, দেশের নেতা আইছে সিলেট। তাই কাজ বন্ধ রেখে সড়কে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। সিলেট থেকে সেখান থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় ফের আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
সড়কে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন চা শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী। আর প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারোবা হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। বুধবার সকালে সিলেট নগরের চৌকিদিখি এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য। কাজ ফেলে চা শ্রমিকরা ফুল হাতে এই সড়কে দাঁড়িয়ে থাকার কারণ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। বুধবার সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীল দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফরে আসলেন তিনি। সিলেট আসার পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আর বিমানবন্দর সড়কের পাশের চা বাগান এলাকায় ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা। সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যাওয়ার পথে চৌকিদেখি এলাকায় সবুজ চাবাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় গাড়িতে ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা। সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বাদ্যবাজনা বাজিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা। চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। এছাড়াও সিলেট নগরীর আরও তিনটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী ছাড়াও সিলেটের সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন। চা শ্রমিক মুরালি জানান, দেশের নেতা আইছে সিলেট। তাই কাজ বন্ধ রেখে সড়কে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। সিলেট থেকে সেখান থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় ফের আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x