শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জের কৃতিসন্তান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন অ্যাডভোকেট রেজাউল করিম

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম

জামালগঞ্জের কৃতিসন্তান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন অ্যাডভোকেট রেজাউল করিম
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম। তিনি সুনামগঞ্জ-০১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে তিনি যুবদল (আলাল-নিরব কমিটি) কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সহ-সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সাবেক ছাত্রনেতা রেজাউল করিম জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট রেজাউল করিম শুধু রাজনীতিতেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি “অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস”-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়ন, ট্রাফিক সমস্যা ও সামাজিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জনগণের আইনি ও সামাজিক সচেতনায় বিশেষ ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি চেঞ্জ টিভির লিগ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওই চ্যানেলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির চিফ কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। সামাজিক সংগঠন গুলোর সঙ্গেও তার গভীর সম্পৃক্ততা রয়েছে। তিনি রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিট ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি-এর আজীবন সদস্য। এছাড়া তিনি ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের আইসিটি সেলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য (সুনামগঞ্জ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলায় তার সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে তিনি দীর্ঘদিন ধরে আদালতে সহায়তা করেছেন। ১/১১-এর পর থেকে তিনি বিএনপি পরিবারের নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মোহাম্মদ রেজাউল করিম ভবিষ্যতে সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলার উন্নয়ন, ঐক্য এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ঐক্য ছাড়া সমাজ, রাষ্ট্র বা দল—কোনোটিই এগিয়ে যেতে পারে না।” তিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “আমি আমৃত্যু এদেশের উন্নয়ন, ঐক্য ও গণমানুষের অধিকারের জন্য কাজ করে যেতে চাই।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জের কৃতিসন্তান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন অ্যাডভোকেট রেজাউল করিম

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম। তিনি সুনামগঞ্জ-০১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে তিনি যুবদল (আলাল-নিরব কমিটি) কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সহ-সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সাবেক ছাত্রনেতা রেজাউল করিম জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট রেজাউল করিম শুধু রাজনীতিতেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি “অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস”-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়ন, ট্রাফিক সমস্যা ও সামাজিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জনগণের আইনি ও সামাজিক সচেতনায় বিশেষ ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি চেঞ্জ টিভির লিগ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওই চ্যানেলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির চিফ কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। সামাজিক সংগঠন গুলোর সঙ্গেও তার গভীর সম্পৃক্ততা রয়েছে। তিনি রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিট ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি-এর আজীবন সদস্য। এছাড়া তিনি ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের আইসিটি সেলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য (সুনামগঞ্জ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলায় তার সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে তিনি দীর্ঘদিন ধরে আদালতে সহায়তা করেছেন। ১/১১-এর পর থেকে তিনি বিএনপি পরিবারের নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মোহাম্মদ রেজাউল করিম ভবিষ্যতে সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলার উন্নয়ন, ঐক্য এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ঐক্য ছাড়া সমাজ, রাষ্ট্র বা দল—কোনোটিই এগিয়ে যেতে পারে না।” তিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “আমি আমৃত্যু এদেশের উন্নয়ন, ঐক্য ও গণমানুষের অধিকারের জন্য কাজ করে যেতে চাই।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x