শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লিজকৃত চা বাগানে রহস্যজনক সাইনবোর্ড, উঠছে নানা প্রশ্ন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

লিজকৃত চা বাগানে রহস্যজনক সাইনবোর্ড, উঠছে নানা প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর শাহপরান থানা এলাকার ঐতিহ্যবাহী খাদিমনগর চা বাগানের শত শত একর ভূমি দখলকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাগানের লিজগ্রহীতাকে না জানিয়ে জেলা প্রশাসকের নাম ব্যবহার করে সেখানে “Sylhet Animal Sanctuary” নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে খাদিমনগর চা বাগানের জমি দখল করে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, এই দখলদার চক্রের নেতৃত্বে রয়েছেন বাগানের সাবেক দুর্নীতিবাজ ব্যবস্থাপক শামীম। সম্প্রতি বাগানের একটি অংশে “Sylhet Animal Sanctuary” নামের সাইনবোর্ড টানানো হলে বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি দৈনিক সোনালী সিলেটকে জানান, “ডিসি সাহেবের লিখিত অনুমতি নিয়ে পিআইও জমি মেপে বুঝিয়ে দিয়েছেন।” লিখিত অনুমিতির কাগজ দেওয়ার কথা জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানাবো। কিন্তু রাতে ফোন দিয়ে আবার প্রতিবেদকের বিস্তারিত পরিচয় জানতে চাইলে পরিচয় দেওয়া হয়। কিন্তু পরিচয় দেওয়ার তিনদিন পার হলেও কোনকিছুই জানানো হয়নি। এ বিষয়ে খাদিমনগর চা বাগানের লিজগ্রহীতা আফজাল রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নীনা আফজাল রশীদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে খাদিমনগর মৌজায় জে এল নং সাবেক-৭১ ও বর্তমান-৭১ এর আওতায় ১৭৮৮.৩৩ একর এবং দেবপুর মৌজায় জে এল নং সাবেক-৯৬ ও বর্তমান-৮১ এর আওতায় ১৩.২৩ একরসহ মোট ১৮০১.৫৬ একর চা বাগান ২০১২ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত লিজ নেওয়া হয়েছে, যা এখনো চলমান রয়েছে।” তিনি আরও বলেন,“বাগানে ‘Sylhet Animal Sanctuary’ নামে সাইনবোর্ড সাটানোর বিষয়ে আমি কিছুই জানি না। ডিসি সাহেব আমাকে না জানিয়ে কাউকে তো লিজ দিতে পারেন না।” বিষয়টি নিয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সোনালী সিলেটকে বলেন, “এ বিষয়ে ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করেন।” পরবর্তীতে জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাম ব্যবহার করে চা বাগানের জমি দখলের অপচেষ্টা চলছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লিজকৃত চা বাগানে রহস্যজনক সাইনবোর্ড, উঠছে নানা প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর শাহপরান থানা এলাকার ঐতিহ্যবাহী খাদিমনগর চা বাগানের শত শত একর ভূমি দখলকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাগানের লিজগ্রহীতাকে না জানিয়ে জেলা প্রশাসকের নাম ব্যবহার করে সেখানে “Sylhet Animal Sanctuary” নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে খাদিমনগর চা বাগানের জমি দখল করে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, এই দখলদার চক্রের নেতৃত্বে রয়েছেন বাগানের সাবেক দুর্নীতিবাজ ব্যবস্থাপক শামীম। সম্প্রতি বাগানের একটি অংশে “Sylhet Animal Sanctuary” নামের সাইনবোর্ড টানানো হলে বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি দৈনিক সোনালী সিলেটকে জানান, “ডিসি সাহেবের লিখিত অনুমতি নিয়ে পিআইও জমি মেপে বুঝিয়ে দিয়েছেন।” লিখিত অনুমিতির কাগজ দেওয়ার কথা জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানাবো। কিন্তু রাতে ফোন দিয়ে আবার প্রতিবেদকের বিস্তারিত পরিচয় জানতে চাইলে পরিচয় দেওয়া হয়। কিন্তু পরিচয় দেওয়ার তিনদিন পার হলেও কোনকিছুই জানানো হয়নি। এ বিষয়ে খাদিমনগর চা বাগানের লিজগ্রহীতা আফজাল রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নীনা আফজাল রশীদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে খাদিমনগর মৌজায় জে এল নং সাবেক-৭১ ও বর্তমান-৭১ এর আওতায় ১৭৮৮.৩৩ একর এবং দেবপুর মৌজায় জে এল নং সাবেক-৯৬ ও বর্তমান-৮১ এর আওতায় ১৩.২৩ একরসহ মোট ১৮০১.৫৬ একর চা বাগান ২০১২ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত লিজ নেওয়া হয়েছে, যা এখনো চলমান রয়েছে।” তিনি আরও বলেন,“বাগানে ‘Sylhet Animal Sanctuary’ নামে সাইনবোর্ড সাটানোর বিষয়ে আমি কিছুই জানি না। ডিসি সাহেব আমাকে না জানিয়ে কাউকে তো লিজ দিতে পারেন না।” বিষয়টি নিয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সোনালী সিলেটকে বলেন, “এ বিষয়ে ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করেন।” পরবর্তীতে জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাম ব্যবহার করে চা বাগানের জমি দখলের অপচেষ্টা চলছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x