শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে র‌্যাব সদস্য হত্যা: বিএনপি নেতার ছেলে বাপ্পি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

সিলেটে র‌্যাব সদস্য হত্যা: বিএনপি নেতার ছেলে বাপ্পি
সিলেটে র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে। এ দিকে, শনিবার সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইমন আচার্যকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বাপ্পী। স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি নগরের কাজিরবাজার মোগলটুলা এলাকার আবুল হোসেনের ছেলে। আবুল হোসেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। বাপ্পির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার জেল খেটেছেন বাপ্পি। কিশোর ও তরুণদের নিয়ে নিজ এলাকাসহ কিন ব্রিজ এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তুলেন বাপ্পি অতীতে ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পর সম্প্রতি জড়িয়ে পড়েন মাদক কারবারে। ইতোমধ্যে তার বিরুদ্ধে দ্রুত বিচারসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে চারটি। জেলও খেটেছেন একবার। গত শুক্রবার র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাপ্পীর সম্পর্কে এমন তথ্য পাওয়া গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে। জানা গেছে, আসাদুল আলম বাপ্পি ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী সময়ে সে পিতার দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ধর্ষণ, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বাপ্পির বাবা আবুল হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বাপ্পি বিএনপি নেতা আবুল হোসেনের ছেলে, এটি সত্য। তবে দীর্ঘদিন ধরে তার সঙ্গে পিতার কোনো সম্পর্ক নেই। এর আগেও দুবার তার বাবা তাকে পুলিশে দিয়েছেন। অতিষ্ট হয়ে অপকর্মের কারণে পিতা তাকে মৌখিকভাবে ত্যাজ্য করেছেন বলে তার পিতা আমাকে জানিয়েছেন। তার পিতা আমাকে বলেছেন তাদের মধ্যে কোন সম্পর্ক নেই। এমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, বাপ্পি একজন অপরাধী। সে যে নেতার ছেলেই হোক না কেন, তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। বিএনপি ছিনতাই ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তাই এমন ঘটনায় জড়িত যে কেউ আইনের আওতায় আসবে এবং শাস্তির মুখোমুখি হবে। এ ঘটনায় পিতার রাজনৈতিক বা দলীয় পরিচয় টেনে আনা সঠিক নয়। অপরাধীকে তার ব্যক্তিগত অপরাধের জন্যই দায়ী করা উচিত। এদিকে খুনের অভিযোগে আসাদউল বাপ্পীকে একমাত্র আসামি করে শনিবার মহানগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত ইমন আচার্য্যের ভাই সুজিত আচার্য্য। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার আদালতে ১৬৪ ধারায় জবনবন্দি দেন বাপ্পী। আদালতে তিনি দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, বাপ্পির বিরুদ্ধে, দ্রুত বিচার, নারী নির্যাতনসহ বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। মাদকের কোনো মামলা নেই। সে কাজিরবাজার ও কিন ব্রিজ এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। তাকে হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। নিহত র‌্যাব-৯ সদস্য কনস্টেবল ইমন আচার্য চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দলই গ্রামের রণধীর আচার্যের ছেলে। তিনি ২০২৪ সালে র‌্যাবে যোগ দেন। গত বছর থেকে তিনি র‌্যাব-৯-এ কর্তব্যরত ছিলেন। শুক্রবার দুপুরে নগরীর কিন ব্রিজ এলাকায় থানা পুলিশ মাদকসেবী ও কারবারিদের আটকের চেষ্টা করলে তারা দৌড়ে পালায়। থানার পাশে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে র‌্যাব সদস্য ইমন আচার্য পালানোর সময় আসাদউল বাপ্পিকে ধরার চেষ্টা করেন। বাপ্পি তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ইমন আচার্য্যের বুকের বাঁ পাশে আঘাত করে। দেড় ঘণ্টা পর তিনি হাসপাতালে মারা যান। এ ব্যাপারে রোববার কাজিরবাজার পশুর হাট পরিদর্শনে গিয়ে র‌্যাব-৯ এর অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, দ্রুততম সময়ে বাপ্পির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে র‌্যাব সদস্য হত্যা: বিএনপি নেতার ছেলে বাপ্পি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image
সিলেটে র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে। এ দিকে, শনিবার সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইমন আচার্যকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বাপ্পী। স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি নগরের কাজিরবাজার মোগলটুলা এলাকার আবুল হোসেনের ছেলে। আবুল হোসেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। বাপ্পির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার জেল খেটেছেন বাপ্পি। কিশোর ও তরুণদের নিয়ে নিজ এলাকাসহ কিন ব্রিজ এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তুলেন বাপ্পি অতীতে ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পর সম্প্রতি জড়িয়ে পড়েন মাদক কারবারে। ইতোমধ্যে তার বিরুদ্ধে দ্রুত বিচারসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে চারটি। জেলও খেটেছেন একবার। গত শুক্রবার র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাপ্পীর সম্পর্কে এমন তথ্য পাওয়া গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে। জানা গেছে, আসাদুল আলম বাপ্পি ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী সময়ে সে পিতার দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ধর্ষণ, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বাপ্পির বাবা আবুল হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বাপ্পি বিএনপি নেতা আবুল হোসেনের ছেলে, এটি সত্য। তবে দীর্ঘদিন ধরে তার সঙ্গে পিতার কোনো সম্পর্ক নেই। এর আগেও দুবার তার বাবা তাকে পুলিশে দিয়েছেন। অতিষ্ট হয়ে অপকর্মের কারণে পিতা তাকে মৌখিকভাবে ত্যাজ্য করেছেন বলে তার পিতা আমাকে জানিয়েছেন। তার পিতা আমাকে বলেছেন তাদের মধ্যে কোন সম্পর্ক নেই। এমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, বাপ্পি একজন অপরাধী। সে যে নেতার ছেলেই হোক না কেন, তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। বিএনপি ছিনতাই ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তাই এমন ঘটনায় জড়িত যে কেউ আইনের আওতায় আসবে এবং শাস্তির মুখোমুখি হবে। এ ঘটনায় পিতার রাজনৈতিক বা দলীয় পরিচয় টেনে আনা সঠিক নয়। অপরাধীকে তার ব্যক্তিগত অপরাধের জন্যই দায়ী করা উচিত। এদিকে খুনের অভিযোগে আসাদউল বাপ্পীকে একমাত্র আসামি করে শনিবার মহানগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত ইমন আচার্য্যের ভাই সুজিত আচার্য্য। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার আদালতে ১৬৪ ধারায় জবনবন্দি দেন বাপ্পী। আদালতে তিনি দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, বাপ্পির বিরুদ্ধে, দ্রুত বিচার, নারী নির্যাতনসহ বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। মাদকের কোনো মামলা নেই। সে কাজিরবাজার ও কিন ব্রিজ এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। তাকে হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। নিহত র‌্যাব-৯ সদস্য কনস্টেবল ইমন আচার্য চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দলই গ্রামের রণধীর আচার্যের ছেলে। তিনি ২০২৪ সালে র‌্যাবে যোগ দেন। গত বছর থেকে তিনি র‌্যাব-৯-এ কর্তব্যরত ছিলেন। শুক্রবার দুপুরে নগরীর কিন ব্রিজ এলাকায় থানা পুলিশ মাদকসেবী ও কারবারিদের আটকের চেষ্টা করলে তারা দৌড়ে পালায়। থানার পাশে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে র‌্যাব সদস্য ইমন আচার্য পালানোর সময় আসাদউল বাপ্পিকে ধরার চেষ্টা করেন। বাপ্পি তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ইমন আচার্য্যের বুকের বাঁ পাশে আঘাত করে। দেড় ঘণ্টা পর তিনি হাসপাতালে মারা যান। এ ব্যাপারে রোববার কাজিরবাজার পশুর হাট পরিদর্শনে গিয়ে র‌্যাব-৯ এর অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, দ্রুততম সময়ে বাপ্পির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x