শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মধ্যনগরে বিএনপির জনসভা: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উন্নয়ন অঙ্গীকার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম

মধ্যনগরে বিএনপির জনসভা: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উন্নয়ন অঙ্গীকার
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে মধ্যনগর বাজারে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার বেশি রাজস্ব দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার উন্নয়ন হয়নি। বিনাভোটের সংসদ সদস্যরা জনগণের ভাগ্য নয়, নিজেদের ভাগ্য বদলেছেন।” তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে এই এলাকায় উন্নয়ন হয়েছিল। আগামীদিনের রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের মাঝে কাজ করছি।” কামরুল বলেন, “স্বৈরাচারী সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার মধ্যেও আমরা রাজপথে থেকেছি। আমি জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই, নিজের স্বার্থে নয়। সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ধানের শীষের মনোনয়ন দেবেন।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মধ্যনগরে বিএনপির জনসভা: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উন্নয়ন অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে মধ্যনগর বাজারে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার বেশি রাজস্ব দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার উন্নয়ন হয়নি। বিনাভোটের সংসদ সদস্যরা জনগণের ভাগ্য নয়, নিজেদের ভাগ্য বদলেছেন।” তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে এই এলাকায় উন্নয়ন হয়েছিল। আগামীদিনের রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের মাঝে কাজ করছি।” কামরুল বলেন, “স্বৈরাচারী সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার মধ্যেও আমরা রাজপথে থেকেছি। আমি জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই, নিজের স্বার্থে নয়। সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ধানের শীষের মনোনয়ন দেবেন।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x