শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাতকে দুপক্ষের সংঘর্ষ আহত ৪০

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:২৩ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাতকে দুপক্ষের সংঘর্ষ আহত ৪০
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সকালে গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় ও আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়রা জানান, কফিল উদ্দিনের ভাই ও একটি মামলার আসামি ফয়সাল আহমদ দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদ উপলক্ষে শুক্রবার বাড়িতে আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শুক্রবার বিকেলে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে শনিবার সকালে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- তজন্মুল আলীর ছেলে আক্তার হোসেন (৫০), তৈয়ব আলীর ছেলে তাজুল ইসলাম (৫৫), আবুল কালামের ছেলে শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), আরজু মিয়ার ছেলে কেনু মিয়া (৩৫) এবং জমির উদ্দিনের ছেলে ছালেক মিয়া (২৩)। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাতকে দুপক্ষের সংঘর্ষ আহত ৪০

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সকালে গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় ও আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়রা জানান, কফিল উদ্দিনের ভাই ও একটি মামলার আসামি ফয়সাল আহমদ দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদ উপলক্ষে শুক্রবার বাড়িতে আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শুক্রবার বিকেলে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে শনিবার সকালে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- তজন্মুল আলীর ছেলে আক্তার হোসেন (৫০), তৈয়ব আলীর ছেলে তাজুল ইসলাম (৫৫), আবুল কালামের ছেলে শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), আরজু মিয়ার ছেলে কেনু মিয়া (৩৫) এবং জমির উদ্দিনের ছেলে ছালেক মিয়া (২৩)। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x