শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফজরের নামাজে বাবা, ঘরে রক্তাক্ত লাশ — সিলেটে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক মা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০১:৫১ পিএম

ফজরের নামাজে বাবা, ঘরে রক্তাক্ত লাশ — সিলেটে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক মা
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীতে হৃদয়বিদারক এক ঘটনায় মাত্র এক বছর আট মাস বয়সী কন্যাশিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার আমীর আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যান শিশুটির বাবা আমীর আলী। যাওয়ার আগে ঘুম থেকে ওঠা শিশুকে দেখে স্ত্রীকে নামাজ পড়ার কথা বলে তিনি বেরিয়ে যান। নামাজ শেষে হঠাৎ ছোট ছেলের কাছ থেকে মেয়ের গলা কেটে হত্যার খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন তিনি। এসে দেখেন, ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার আদরের শিশু কন্যা। ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ও শোক নেমে আসে। স্থানীয় লোকজন শিশুটির মা সুবিনা বেগমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিশুটির মা সুবিনাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সুবিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি স্বাভাবিক হলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে। এদিকে শামসুল হাবিব বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ভোর আনুমানিক পাঁচটার দিকে শিশুটির বাবা মসজিদে থাকার সুযোগে মা ধারালো বটি দা দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করেন। নিহত শিশুর বাবা আমীর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি নামাজ পড়ে এসে মেয়ের এমন অবস্থা দেখবো কখনো ভাবিনি। আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” নির্মম এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই এ ঘটনাকে “অমানবিক ও বিভীষিকাময়” বলে আখ্যা দিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফজরের নামাজে বাবা, ঘরে রক্তাক্ত লাশ — সিলেটে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক মা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীতে হৃদয়বিদারক এক ঘটনায় মাত্র এক বছর আট মাস বয়সী কন্যাশিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার আমীর আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যান শিশুটির বাবা আমীর আলী। যাওয়ার আগে ঘুম থেকে ওঠা শিশুকে দেখে স্ত্রীকে নামাজ পড়ার কথা বলে তিনি বেরিয়ে যান। নামাজ শেষে হঠাৎ ছোট ছেলের কাছ থেকে মেয়ের গলা কেটে হত্যার খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন তিনি। এসে দেখেন, ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার আদরের শিশু কন্যা। ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ও শোক নেমে আসে। স্থানীয় লোকজন শিশুটির মা সুবিনা বেগমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিশুটির মা সুবিনাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সুবিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি স্বাভাবিক হলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে। এদিকে শামসুল হাবিব বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ভোর আনুমানিক পাঁচটার দিকে শিশুটির বাবা মসজিদে থাকার সুযোগে মা ধারালো বটি দা দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করেন। নিহত শিশুর বাবা আমীর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি নামাজ পড়ে এসে মেয়ের এমন অবস্থা দেখবো কখনো ভাবিনি। আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” নির্মম এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই এ ঘটনাকে “অমানবিক ও বিভীষিকাময়” বলে আখ্যা দিয়েছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x