শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না-এমপি,সাধারণ মানুষের অবস্থা কী’

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫৩ পিএম

৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না-এমপি,সাধারণ মানুষের অবস্থা কী’
অনলাইন ডেস্ক: পুলিশের উপমহাপদির্শককে (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও কোনও প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক বক্তব্য ভাইরাল হয়েছে। রবিবার ফেসবুকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির এমপি মোবাশ্বের ভূঁইয়া লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশ্চয়ই অফিস আদেশ আছে এমপিকে পাত্তা না দেওয়ার জন্য। তা না হলে এমন তো হওয়ার কথা ছিল না, একজন কর্মকর্তাকে ফায়ার সার্ভিস বিষয় কথোপকথনের এক পর্যায়ে তিনি বলে বসলেন, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন– তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি অবাক হয়ে ভদ্রলোককে প্রশ্ন করলাম, “তারা কি আপনার কাছে এমপির থেকে বড় হয়ে গেলো?” প্রতিউত্তরে ভদ্রলোক যে নামটা উচ্চারণ করলেন সেই সাবেক কর্মকর্তা ২০০৮ সালে নৌকা মার্কার নির্বাচন করেছেন, ২০২৬ সালে এসে জামায়াতে ইসলামীর পক্ষে ধানের শীষের প্রার্থীর পরাজয় নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করেছেন। ‘তেমনি চট্টগ্রামের ডিআইজি মহোদয়কে আমার নিজের মোবাইল নম্বর থেকে মেসেজ দিয়েছি, এমনকি কল করেছি; সাত দিন অতিবাহিত হয়ে গেলো, ভদ্রলোক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমার জনগণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজেকে অনেক ছোট হতে হয়। তথাপিও আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী।’ ফেসবুকের এ বক্তব্যের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, ‘আমি ফায়ার সার্ভিসের বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিসের পিডি যুগ্মসচিব সারোয়ার হোসেনকে কল দিয়েছিলাম। তিনি আসবেন আসবেন বলে আর আসলেন না। হঠাৎ একদিন তিনি বললেন, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছে, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি বললাম, “কে সেই কর্মকর্তা?” তিনি বললেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাবেক পিএস তালেব আলীর কথা। আমি বললাম, তিনি কি এমপির থেকে বেশি?’ তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। আমার এলাকার ফায়ার সার্ভিসের বিষয়ে ওই কর্মকর্তা আওয়ামী লীগ আমলের দোসরদের কথা শুনবে? এ কেমন কথা? আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি বিষয়টি তাদের জানিয়েছি। আমি তাদের কাছে দায়বদ্ধ। তাদের উন্নয়নে কারা বাধা দিচ্ছে জানালাম।’ ডিআইজির বিষয়ে তিনি বলেন, ‘আমি ডিআইজি সাহেবকে ঢাকায় দেখে কথা বলেছিলাম। বললাম, “আমার নির্বাচনি এলাকা তো আপনারই রেঞ্জের। আমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনার সাহায্য প্রয়োজন।” তারপর তাকে কল দিয়েছি। মেসেজ দিয়েছি। সাত দিন পার হলেও তিনি প্রতিউত্তর করেননি। সাধারণ একজন মানুষ সহযোগিতা চাইলে কী হবে সেটি ভাবছি। তারপরও আমি মনে করি তিনি ব্যস্ত ছিলেন। ফ্রি থাকলে হয়তো কোনোদিন কল দেবেন।’  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না-এমপি,সাধারণ মানুষের অবস্থা কী’

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
অনলাইন ডেস্ক: পুলিশের উপমহাপদির্শককে (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও কোনও প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক বক্তব্য ভাইরাল হয়েছে। রবিবার ফেসবুকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির এমপি মোবাশ্বের ভূঁইয়া লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশ্চয়ই অফিস আদেশ আছে এমপিকে পাত্তা না দেওয়ার জন্য। তা না হলে এমন তো হওয়ার কথা ছিল না, একজন কর্মকর্তাকে ফায়ার সার্ভিস বিষয় কথোপকথনের এক পর্যায়ে তিনি বলে বসলেন, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন– তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি অবাক হয়ে ভদ্রলোককে প্রশ্ন করলাম, “তারা কি আপনার কাছে এমপির থেকে বড় হয়ে গেলো?” প্রতিউত্তরে ভদ্রলোক যে নামটা উচ্চারণ করলেন সেই সাবেক কর্মকর্তা ২০০৮ সালে নৌকা মার্কার নির্বাচন করেছেন, ২০২৬ সালে এসে জামায়াতে ইসলামীর পক্ষে ধানের শীষের প্রার্থীর পরাজয় নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করেছেন। ‘তেমনি চট্টগ্রামের ডিআইজি মহোদয়কে আমার নিজের মোবাইল নম্বর থেকে মেসেজ দিয়েছি, এমনকি কল করেছি; সাত দিন অতিবাহিত হয়ে গেলো, ভদ্রলোক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমার জনগণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজেকে অনেক ছোট হতে হয়। তথাপিও আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী।’ ফেসবুকের এ বক্তব্যের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, ‘আমি ফায়ার সার্ভিসের বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিসের পিডি যুগ্মসচিব সারোয়ার হোসেনকে কল দিয়েছিলাম। তিনি আসবেন আসবেন বলে আর আসলেন না। হঠাৎ একদিন তিনি বললেন, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছে, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি বললাম, “কে সেই কর্মকর্তা?” তিনি বললেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাবেক পিএস তালেব আলীর কথা। আমি বললাম, তিনি কি এমপির থেকে বেশি?’ তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। আমার এলাকার ফায়ার সার্ভিসের বিষয়ে ওই কর্মকর্তা আওয়ামী লীগ আমলের দোসরদের কথা শুনবে? এ কেমন কথা? আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি বিষয়টি তাদের জানিয়েছি। আমি তাদের কাছে দায়বদ্ধ। তাদের উন্নয়নে কারা বাধা দিচ্ছে জানালাম।’ ডিআইজির বিষয়ে তিনি বলেন, ‘আমি ডিআইজি সাহেবকে ঢাকায় দেখে কথা বলেছিলাম। বললাম, “আমার নির্বাচনি এলাকা তো আপনারই রেঞ্জের। আমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনার সাহায্য প্রয়োজন।” তারপর তাকে কল দিয়েছি। মেসেজ দিয়েছি। সাত দিন পার হলেও তিনি প্রতিউত্তর করেননি। সাধারণ একজন মানুষ সহযোগিতা চাইলে কী হবে সেটি ভাবছি। তারপরও আমি মনে করি তিনি ব্যস্ত ছিলেন। ফ্রি থাকলে হয়তো কোনোদিন কল দেবেন।’  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x