শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সোর্স’ পরিচয়ে সাদ্দামের ত্রাস, এসএমপি কমিশনারের কাছে অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৮:০১ পিএম

সোর্স’ পরিচয়ে সাদ্দামের ত্রাস, এসএমপি কমিশনারের কাছে অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর টিলাগড় ও শাহপরান (রহ.) থানা এলাকায় নিজেকে “শাহপরান থানার বিশ্বস্ত লোক” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, ভূমি দখলের চেষ্টা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে রাশেদ আহমদ ওরফে সাদ্দামের বিরুদ্ধে। সর্বশেষ জমি দখলের চেষ্টার অভিযোগ এনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন শামসুদ্দীন নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়, শামসুদ্দীনের নামে রেকর্ডভুক্ত ও নামজারিকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন সাদ্দাম ও তার সহযোগীরা। পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও আদালতের রায়, সরকারি কাগজপত্র এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের সিদ্ধান্ত শামসুদ্দীনের পক্ষেই রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।ভুক্তভোগীর দাবি, সম্প্রতি সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা পিলার অপসারণের চেষ্টা চালানো হয় এবং জোরপূর্বক দখলের পাঁয়তারা করা হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এদিকে স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম প্রায়ই নিজেকে শাহপরান থানা পুলিশের ঘনিষ্ঠ ও “বিশ্বস্ত সোর্স” হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে আসছেন। বিশেষ করে টিলাগড় এলাকায় তার একটি বলয় তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, শাহপরান থানা এলাকার কিছু পুলিশ সদস্যের সঙ্গে ওঠাবসাকে পুঁজি করে তিনি সাধারণ মানুষের মাঝে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছেন।স্থানীয় সূত্রে আরও জানা যায়, টিলাগড় এলাকার বিভিন্ন স্পটে প্রায়ই পুলিশ সদস্যদের আড্ডা ও আনাগোনা দেখা যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সাদ্দাম নিজের প্রভাব ও ক্ষমতার প্রচার করে থাকেন। ফলে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।লিখিত আবেদনে শামসুদ্দীন উল্লেখ করেন, প্রতিপক্ষের অব্যাহত হুমকি, দখলচেষ্টা ও প্রভাব বিস্তারের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর অভিযোগটি দাখিল করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সোর্স’ পরিচয়ে সাদ্দামের ত্রাস, এসএমপি কমিশনারের কাছে অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর টিলাগড় ও শাহপরান (রহ.) থানা এলাকায় নিজেকে “শাহপরান থানার বিশ্বস্ত লোক” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, ভূমি দখলের চেষ্টা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে রাশেদ আহমদ ওরফে সাদ্দামের বিরুদ্ধে। সর্বশেষ জমি দখলের চেষ্টার অভিযোগ এনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন শামসুদ্দীন নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়, শামসুদ্দীনের নামে রেকর্ডভুক্ত ও নামজারিকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন সাদ্দাম ও তার সহযোগীরা। পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও আদালতের রায়, সরকারি কাগজপত্র এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের সিদ্ধান্ত শামসুদ্দীনের পক্ষেই রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।ভুক্তভোগীর দাবি, সম্প্রতি সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা পিলার অপসারণের চেষ্টা চালানো হয় এবং জোরপূর্বক দখলের পাঁয়তারা করা হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এদিকে স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম প্রায়ই নিজেকে শাহপরান থানা পুলিশের ঘনিষ্ঠ ও “বিশ্বস্ত সোর্স” হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে আসছেন। বিশেষ করে টিলাগড় এলাকায় তার একটি বলয় তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, শাহপরান থানা এলাকার কিছু পুলিশ সদস্যের সঙ্গে ওঠাবসাকে পুঁজি করে তিনি সাধারণ মানুষের মাঝে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছেন।স্থানীয় সূত্রে আরও জানা যায়, টিলাগড় এলাকার বিভিন্ন স্পটে প্রায়ই পুলিশ সদস্যদের আড্ডা ও আনাগোনা দেখা যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সাদ্দাম নিজের প্রভাব ও ক্ষমতার প্রচার করে থাকেন। ফলে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।লিখিত আবেদনে শামসুদ্দীন উল্লেখ করেন, প্রতিপক্ষের অব্যাহত হুমকি, দখলচেষ্টা ও প্রভাব বিস্তারের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর অভিযোগটি দাখিল করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x