শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুর ঘটনায় তদন্ত,হাসপাতাল চালুসহ ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

মৃত্যুর ঘটনায় তদন্ত,হাসপাতাল চালুসহ ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
স্মরণ সিং,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার জেলা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাস (১৩) গত ২৭' মার্চ হাসপাতালে চিকিৎসারত অবস্হায় মৃত্যুর ঘটনায় স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অনতিবিলম্বে ডানকান কোম্পানি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা এবং ভূক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের দাবিতে আজ ১৩ মে বেলা ১১:৪৫ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর নেতৃবৃন্দ। কর্মসূচিতে গভীর উদ্বেগের সাথে জানানো হয়, ক্যামেলিয়া হাসপাতালটি বন্ধ থাকায় ডানকান কোম্পানির অধিন্যস্থ মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫টি চা বাগানের প্রায় লক্ষাধিক চা জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফত বিষয়গুলো সামনে আসছে। সমাজের অত্যন্ত পিছিয়েপড়া দলিত-চা শ্রমিক জনগোষ্ঠীর এহেন ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, ফেলবে। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল, যা বাংলাদেশের সংবিধান এবং সামাজিক ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। দীর্ঘসময় হাসপাতালটি বন্ধ থাকার কারণে চিকিৎসা বঞ্চিতরা মৃত ঐশি রবিদাস পরিবারের প্রতি বিদ্বেষী হয়ে উঠছে। ফলে পরিবারটি নানারকম আশঙ্কায় দিনাতিপাত করছে। ঐশির মৃত্যুর শোক সইতে না পেরে তার দাদী সুখিয়া রবিদাস ক’দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। তাই পারিবারিক শোকের মাঝে আনুসাঙ্গিক মানসিক চাপ তাদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে উঠেছে। পরিবারের বক্তব্য: ক্যামেলিয়া হাসপাতাল চালু হোক সেটি তাদেরও দাবী। কিন্তু তাদের বিষয়ে জনমনে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো কোনো ভাবেই কাম্য নয়। এর সুষ্ঠু সমাধান রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা মনে করি, এ বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবী রাখে।" মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে নিম্নোক্ত দাবিনামা উত্থাপন করা হয়: ১. শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাসের মৃত্যুর ঘটনায় অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে; ২. ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; ৩. ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল অনতিবিলম্বে পুনরায় চালু করতে হবে; ৪. ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় আর্থিক, আইনি ও মানসিক সহায়তা প্রদান করতে হবে; ৫. চা বাগান এলাকার দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে বক্তাগণ বলেন, আমরা আশা করি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যম এই ইস্যুটি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং একটি মানবিক সমাধানের দিকে এগিয়ে আসবে। বিডিইআরএম-সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, মৌলভীবাজার নাগরিক প্ল্যাটফর্ম এর আহবায়ক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী-মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, গৌড় সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হরিলাল গৌর, আশার আলো সমাজ কল্যাণ যুব সংঘ এর সভাপতি অনুরাগ কর্মকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুর ঘটনায় তদন্ত,হাসপাতাল চালুসহ ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
স্মরণ সিং,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার জেলা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাস (১৩) গত ২৭' মার্চ হাসপাতালে চিকিৎসারত অবস্হায় মৃত্যুর ঘটনায় স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অনতিবিলম্বে ডানকান কোম্পানি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা এবং ভূক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের দাবিতে আজ ১৩ মে বেলা ১১:৪৫ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর নেতৃবৃন্দ। কর্মসূচিতে গভীর উদ্বেগের সাথে জানানো হয়, ক্যামেলিয়া হাসপাতালটি বন্ধ থাকায় ডানকান কোম্পানির অধিন্যস্থ মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫টি চা বাগানের প্রায় লক্ষাধিক চা জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফত বিষয়গুলো সামনে আসছে। সমাজের অত্যন্ত পিছিয়েপড়া দলিত-চা শ্রমিক জনগোষ্ঠীর এহেন ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, ফেলবে। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল, যা বাংলাদেশের সংবিধান এবং সামাজিক ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। দীর্ঘসময় হাসপাতালটি বন্ধ থাকার কারণে চিকিৎসা বঞ্চিতরা মৃত ঐশি রবিদাস পরিবারের প্রতি বিদ্বেষী হয়ে উঠছে। ফলে পরিবারটি নানারকম আশঙ্কায় দিনাতিপাত করছে। ঐশির মৃত্যুর শোক সইতে না পেরে তার দাদী সুখিয়া রবিদাস ক’দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। তাই পারিবারিক শোকের মাঝে আনুসাঙ্গিক মানসিক চাপ তাদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে উঠেছে। পরিবারের বক্তব্য: ক্যামেলিয়া হাসপাতাল চালু হোক সেটি তাদেরও দাবী। কিন্তু তাদের বিষয়ে জনমনে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো কোনো ভাবেই কাম্য নয়। এর সুষ্ঠু সমাধান রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা মনে করি, এ বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবী রাখে।" মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে নিম্নোক্ত দাবিনামা উত্থাপন করা হয়: ১. শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাসের মৃত্যুর ঘটনায় অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে; ২. ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; ৩. ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল অনতিবিলম্বে পুনরায় চালু করতে হবে; ৪. ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় আর্থিক, আইনি ও মানসিক সহায়তা প্রদান করতে হবে; ৫. চা বাগান এলাকার দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে বক্তাগণ বলেন, আমরা আশা করি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যম এই ইস্যুটি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং একটি মানবিক সমাধানের দিকে এগিয়ে আসবে। বিডিইআরএম-সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, মৌলভীবাজার নাগরিক প্ল্যাটফর্ম এর আহবায়ক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী-মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, গৌড় সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হরিলাল গৌর, আশার আলো সমাজ কল্যাণ যুব সংঘ এর সভাপতি অনুরাগ কর্মকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x