শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। সভায় সংসদ সদস্য এম এ মালিক ও মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার গরুর হাটগুলো কোনোভাবেই মহাসড়ক ও রেললাইনের পাশে বসতে দেওয়া যাবে না। তিনি বলেন, পশুর হাটগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, গত পবিত্র ঈদুল ফিতরে সিলেটে প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটেছিল। এবারও ঈদুল আযহাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক সিলেটে ভ্রমণে আসবেন। তাই পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে যেসব পর্যটন এলাকায় যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সংসদ সদস্যগণ তাঁদের নিজ নিজ এলাকায় নদীভাঙন প্রতিরোধ, চোরাচালান দমন এবং মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে যাতে জাল নোটের প্রচলন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তাঁরা। সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভীনসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। সভায় সংসদ সদস্য এম এ মালিক ও মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার গরুর হাটগুলো কোনোভাবেই মহাসড়ক ও রেললাইনের পাশে বসতে দেওয়া যাবে না। তিনি বলেন, পশুর হাটগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, গত পবিত্র ঈদুল ফিতরে সিলেটে প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটেছিল। এবারও ঈদুল আযহাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক সিলেটে ভ্রমণে আসবেন। তাই পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে যেসব পর্যটন এলাকায় যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সংসদ সদস্যগণ তাঁদের নিজ নিজ এলাকায় নদীভাঙন প্রতিরোধ, চোরাচালান দমন এবং মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে যাতে জাল নোটের প্রচলন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তাঁরা। সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভীনসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x