শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে জমি বিরোধ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত অর্ধশত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০২:১৯ পিএম

ছাতকে জমি বিরোধ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত অর্ধশত
সুনামগঞ্জের ছাতকে জমি বিরোধ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নেয় দুই গ্রামের মানুষ। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কেনেন ওই এলাকার কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। এ নিয়ে দুইদিন আগে আফরোজ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। পরে বিষয়টিকে কেন্দ্র করে জাউয়া বাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার বিকালেও উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার পর আবারও উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে জাউয়াবাজার এলাকায় তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হন। সংঘর্ষ চলাকালে জাউয়াবাজার এলাকা দিয়ে যাতায়াত করার সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জ্যামে আটকা পড়েন। পরিস্থিতি খারাপ দেখে উভয়পক্ষকে থামাতে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান তিনি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনি উভয় দিক থেকে ছুড়া ইট-পাটকেলে আহত হন। পরে তাকে পাশের কৈতক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতে নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, এক বছর আগে কেনা জমির রেজিস্ট্রি না হওয়ার ঘটনা কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘক্ষণ সংঘর্ষে উভয়পক্ষের অনেকেই হতাহত রয়েছেন বলে জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে জমি বিরোধ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত অর্ধশত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
সুনামগঞ্জের ছাতকে জমি বিরোধ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নেয় দুই গ্রামের মানুষ। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কেনেন ওই এলাকার কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। এ নিয়ে দুইদিন আগে আফরোজ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। পরে বিষয়টিকে কেন্দ্র করে জাউয়া বাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার বিকালেও উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার পর আবারও উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে জাউয়াবাজার এলাকায় তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হন। সংঘর্ষ চলাকালে জাউয়াবাজার এলাকা দিয়ে যাতায়াত করার সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জ্যামে আটকা পড়েন। পরিস্থিতি খারাপ দেখে উভয়পক্ষকে থামাতে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান তিনি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনি উভয় দিক থেকে ছুড়া ইট-পাটকেলে আহত হন। পরে তাকে পাশের কৈতক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতে নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, এক বছর আগে কেনা জমির রেজিস্ট্রি না হওয়ার ঘটনা কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘক্ষণ সংঘর্ষে উভয়পক্ষের অনেকেই হতাহত রয়েছেন বলে জানান তিনি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x