শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জাল বিবাহ নিবন্ধনে সিলেট জেলা রেজিস্ট্রারের কক্ষে তুলকালাম,ঘুষ লেনদেন ৬৫ লাখ,

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম

জাল বিবাহ নিবন্ধনে সিলেট জেলা রেজিস্ট্রারের কক্ষে তুলকালাম,ঘুষ লেনদেন ৬৫ লাখ,
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জেলা সাব রেজিস্ট্রারের অফিস কক্ষে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রারের আইডি অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। জেলা রেজিস্ট্রারের নিকাহ আইডি ব্যবহার করে সিলেট থেকে আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ে তিনটি নিকাহ আবেদন পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় যাচাই করে দেখে ওই তিনটি আবেদন জাল। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হলে তাৎক্ষণিক ওই তিনটি নিকাহ আবেদন বাতিল করা হয়েছে। পরে এ নিয়ে বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রারের অফিস কক্ষে ঘটনায় জড়িত অফিস সহকারী রিয়াদ তুলকালামকাণ্ড ঘটিয়েছে। অভিযোগ উঠেছে, শাহজাদা রিয়াদ ওই তিনটি নিকাহ আবেদন থেকে তিনজনের কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। মন্ত্রণালয়ে তিনটি বাতিল হওয়ার পর রিয়াদ ক্ষেপে গিয়ে জেলা রেজিস্ট্রারকে অফিস কক্ষে তালা মেরে জোরপূবর্ক স্বাক্ষর নিতে চায়। পরে অফিসের অন্য কর্মচারীরা জেলা রেজিস্ট্রারকে উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে মন্ত্রণালয় ও সিলেটে তোলপাড় চলছে। জেলা রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, গত মঙ্গলবার সিলেটের জেলা রেজিস্ট্রারের নিকাহ আইডিটি অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর শাহজাদা রিয়াদ গোপনে ব্যবহার করে তিনটি নিকাহ আবেদন মন্ত্রণালয়ে পাঠান। মন্ত্রণালয় ওই তিনটি নিকাহ জাল বলে প্রাথমিকভাবে সনাক্ত করে। পরে মন্ত্রণালয়ের সেকশন-৭ থেকে জেলা রেজিস্ট্রারকে জানানো হয়। তখন জেলা রেজিস্ট্রার জানান, এগুলো তিনি পাঠাননি। সঙ্গে সঙ্গে ওই তিনটি নিকাহ আবেদন বাতিল করে মন্ত্রণালয়। সিলেটের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়। খবর নিয়ে মন্ত্রণালয় জানতে পারে ওই তিনটি নিকাহর কাজ করে দেয়ার জন্য ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ধরা পড়ায় তিনটি আবেদন বাতিল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রণালয়ে বাতিল হওয়া আবেদনগুলো হচ্ছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফখরুল ইসলাম চৌধুরী, জুবায়ের আহমদ ও হবিগঞ্জের তাসলিমা। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশে যেতে অ্যাম্বেসীতে বিবাহ নিবন্ধনের কাগজ দেখানো লাগে। সিলেটের প্রবাসীদের অনেকের বিবাহ নিবন্ধনের ভলিয়মে ত্রুটি-বিচ্যুতি করেন কাজীরা। ভলিয়মের এই ত্রুটি সারাতে হলে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করে নিকাহ নিবন্ধন করেন প্রবাসীরা। বিদেশ যেতে অ্যাম্বেসীর জরুরি প্রয়োজনের কারণে অনেকে বড় অঙ্কের ঘুষ লেনদেনে কাজটি করিয়ে নেন। সিলেট জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী রিয়াদের কাছে থাকে রেজিস্ট্রারের বিবাহ নিবন্ধন আইডি ও কম্পিউটার আইডির পাসওয়ার্ড জেনে ফেলায় রিয়াদ ওই তিনটি আবেদনে ৬৫ লাখ টাকার ঘুষের চুক্তি করে। লন্ডনের দুজনের কাছ থেকে ৬০ লাখ টাকা ও পর্তুগালের একজন প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে রিয়াজ এই আইডি হ্যাকের কাজ করেছেন বলে অফিস সূত্র জানায়। ঘটনাটি ধরা পড়ায় বুধবার থেকে জেলা রেজিস্ট্রারের অফিসে তুলকালামকাণ্ড ঘটে। এদিকে, মন্ত্রণালয়ে চলছে তোলপাড়। রেজিস্ট্রার অফিস সূত্রে আরও জানা গেছে, অফিস সহকারী শাহজাদা রিয়াদ নারায়নগঞ্জের উত্তরচাষারার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল আলমের ছেলে। তিনি একজন দলিল লেখক ছিলেন। ২০১৮ সালের ১ জানুয়ারি তিনি নারায়নগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি শামীম উসমানের মাধ্যমে ভাগিয়ে নেন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসের কম্পিউটার অপারেটর এর পদ। সুনামগঞ্জে চাকুরী করা কালিন সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে দিরাই সাব রেজিস্ট্রার অফিসে শাস্তিমুলক বদলী করা হয়। বিষয়ে জানতে পরদিন বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রার তার কক্ষে ডেকে আনেন অফিস সহকারী শাহজাদা রিয়াদকে। তিনি তার নিকাহ আইডি থেকে ওই তিনটি আবেদন পাঠানের বিষয়ে জানতে চান। তখন শাহজাদা রিয়াদ বাতিল হওয়া নিকাহ আবেদনে জোরপূবর্ক জেলা রেজিস্ট্রারের স্বাক্ষর নিতে চান। তিনি স্বাক্ষর দিতে না চাইলে রিয়াদ কক্ষে জেলা রেজিস্ট্রারের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে দুজনের মধ্যে হট্টগোল শুনে বাইরের লোকেরা জড়ো হয়। পরবর্তীতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার তদবিরে সিলেট জেলা রেজিস্ট্রার অফিসে বদলী হয়ে এসে নতুন করে দুর্নীতি শুরু করে এই রিয়াদ। কাবিননামা সত্যায়িত করতে আসা অনেক ভুক্তভোগী জানান, রিয়াদ কে কাবিন প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা ঘুষ না দিলে কাবিননামা বাতিল বলে তাদেরকে তাড়িয়ে দেন। অভিযোগ রয়েছে, ফেঞ্চুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের মোহরার সুক্লা দাস কে সদর মহাফেজ খানায় বদলী করার জন্য দেড় লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। জৈন্তাপুর সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ পম্পি দাস কে টিসি মোহরার পদে পদোন্নতি জন্য আড়াই লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। বিয়ানিবাজার সাব রেজিস্ট্রার অফিসের সহকারী সাহরান আহমেদকে সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে বদলী করতে সাড়ে ৬ লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। ফেঞ্চুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের মোহরার বর্তমানে সদর মহাফেজখানায় কর্মরত সুক্লা দাস বলেন, আমাকে সদরে বদলির জন্য রিয়াদ দেড় লাখ টাকা ঘুষ নেন জেলা রেজিস্ট্রারকে দিবেন বলে। পরে জানতে পারি ওই টাকা তিনি নিজেই মেরে খেয়েছেন। অভিযোগ অস্বীকার করে, সিলেট জেলা রেজিস্ট্রারের কম্পিউটার অপারেটর বলেন, ওই নিকাহ আবেদন আমি করিনি। এটা স্যারের আইডি। ওনার আইডি থেকে কীভাবে আবেদন মন্ত্রণালয়ে গেলো এটা স্যার ভালো বলতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, সিলেটের বিবাহ নিবন্ধনের জন্য মন্ত্রণালয় একটি নিকাহ আইডি আমার কাছে দিয়েছেন। কাজ করতে গিয়ে এটার পাসওয়ার্ড রিয়াদ জেনে গেছে। মন্ত্রণালয়ে বিষয়টি ধরা পড়লে আমি আইডি চেক করে দেখি তিনটি আবেদন পাঠানো হয়েছে আমাকে না জানিয়ে। ওগুলোতে সমস্যা থাকায় আমি মন্ত্রণালয়কে জানাই, সেকশন-৭ আবেদন তিনটি বাতিল করেছেন। পরে আমি বিষয়টি নিয়ে রিয়াদকে ডাকলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। বিষয়টি আমি আইআরও স্যারকে জানিয়েছি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জাল বিবাহ নিবন্ধনে সিলেট জেলা রেজিস্ট্রারের কক্ষে তুলকালাম,ঘুষ লেনদেন ৬৫ লাখ,

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জেলা সাব রেজিস্ট্রারের অফিস কক্ষে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রারের আইডি অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। জেলা রেজিস্ট্রারের নিকাহ আইডি ব্যবহার করে সিলেট থেকে আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ে তিনটি নিকাহ আবেদন পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় যাচাই করে দেখে ওই তিনটি আবেদন জাল। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হলে তাৎক্ষণিক ওই তিনটি নিকাহ আবেদন বাতিল করা হয়েছে। পরে এ নিয়ে বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রারের অফিস কক্ষে ঘটনায় জড়িত অফিস সহকারী রিয়াদ তুলকালামকাণ্ড ঘটিয়েছে। অভিযোগ উঠেছে, শাহজাদা রিয়াদ ওই তিনটি নিকাহ আবেদন থেকে তিনজনের কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। মন্ত্রণালয়ে তিনটি বাতিল হওয়ার পর রিয়াদ ক্ষেপে গিয়ে জেলা রেজিস্ট্রারকে অফিস কক্ষে তালা মেরে জোরপূবর্ক স্বাক্ষর নিতে চায়। পরে অফিসের অন্য কর্মচারীরা জেলা রেজিস্ট্রারকে উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে মন্ত্রণালয় ও সিলেটে তোলপাড় চলছে। জেলা রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, গত মঙ্গলবার সিলেটের জেলা রেজিস্ট্রারের নিকাহ আইডিটি অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর শাহজাদা রিয়াদ গোপনে ব্যবহার করে তিনটি নিকাহ আবেদন মন্ত্রণালয়ে পাঠান। মন্ত্রণালয় ওই তিনটি নিকাহ জাল বলে প্রাথমিকভাবে সনাক্ত করে। পরে মন্ত্রণালয়ের সেকশন-৭ থেকে জেলা রেজিস্ট্রারকে জানানো হয়। তখন জেলা রেজিস্ট্রার জানান, এগুলো তিনি পাঠাননি। সঙ্গে সঙ্গে ওই তিনটি নিকাহ আবেদন বাতিল করে মন্ত্রণালয়। সিলেটের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়। খবর নিয়ে মন্ত্রণালয় জানতে পারে ওই তিনটি নিকাহর কাজ করে দেয়ার জন্য ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ধরা পড়ায় তিনটি আবেদন বাতিল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রণালয়ে বাতিল হওয়া আবেদনগুলো হচ্ছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফখরুল ইসলাম চৌধুরী, জুবায়ের আহমদ ও হবিগঞ্জের তাসলিমা। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশে যেতে অ্যাম্বেসীতে বিবাহ নিবন্ধনের কাগজ দেখানো লাগে। সিলেটের প্রবাসীদের অনেকের বিবাহ নিবন্ধনের ভলিয়মে ত্রুটি-বিচ্যুতি করেন কাজীরা। ভলিয়মের এই ত্রুটি সারাতে হলে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করে নিকাহ নিবন্ধন করেন প্রবাসীরা। বিদেশ যেতে অ্যাম্বেসীর জরুরি প্রয়োজনের কারণে অনেকে বড় অঙ্কের ঘুষ লেনদেনে কাজটি করিয়ে নেন। সিলেট জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী রিয়াদের কাছে থাকে রেজিস্ট্রারের বিবাহ নিবন্ধন আইডি ও কম্পিউটার আইডির পাসওয়ার্ড জেনে ফেলায় রিয়াদ ওই তিনটি আবেদনে ৬৫ লাখ টাকার ঘুষের চুক্তি করে। লন্ডনের দুজনের কাছ থেকে ৬০ লাখ টাকা ও পর্তুগালের একজন প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে রিয়াজ এই আইডি হ্যাকের কাজ করেছেন বলে অফিস সূত্র জানায়। ঘটনাটি ধরা পড়ায় বুধবার থেকে জেলা রেজিস্ট্রারের অফিসে তুলকালামকাণ্ড ঘটে। এদিকে, মন্ত্রণালয়ে চলছে তোলপাড়। রেজিস্ট্রার অফিস সূত্রে আরও জানা গেছে, অফিস সহকারী শাহজাদা রিয়াদ নারায়নগঞ্জের উত্তরচাষারার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল আলমের ছেলে। তিনি একজন দলিল লেখক ছিলেন। ২০১৮ সালের ১ জানুয়ারি তিনি নারায়নগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি শামীম উসমানের মাধ্যমে ভাগিয়ে নেন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসের কম্পিউটার অপারেটর এর পদ। সুনামগঞ্জে চাকুরী করা কালিন সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে দিরাই সাব রেজিস্ট্রার অফিসে শাস্তিমুলক বদলী করা হয়। বিষয়ে জানতে পরদিন বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রার তার কক্ষে ডেকে আনেন অফিস সহকারী শাহজাদা রিয়াদকে। তিনি তার নিকাহ আইডি থেকে ওই তিনটি আবেদন পাঠানের বিষয়ে জানতে চান। তখন শাহজাদা রিয়াদ বাতিল হওয়া নিকাহ আবেদনে জোরপূবর্ক জেলা রেজিস্ট্রারের স্বাক্ষর নিতে চান। তিনি স্বাক্ষর দিতে না চাইলে রিয়াদ কক্ষে জেলা রেজিস্ট্রারের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে দুজনের মধ্যে হট্টগোল শুনে বাইরের লোকেরা জড়ো হয়। পরবর্তীতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার তদবিরে সিলেট জেলা রেজিস্ট্রার অফিসে বদলী হয়ে এসে নতুন করে দুর্নীতি শুরু করে এই রিয়াদ। কাবিননামা সত্যায়িত করতে আসা অনেক ভুক্তভোগী জানান, রিয়াদ কে কাবিন প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা ঘুষ না দিলে কাবিননামা বাতিল বলে তাদেরকে তাড়িয়ে দেন। অভিযোগ রয়েছে, ফেঞ্চুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের মোহরার সুক্লা দাস কে সদর মহাফেজ খানায় বদলী করার জন্য দেড় লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। জৈন্তাপুর সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ পম্পি দাস কে টিসি মোহরার পদে পদোন্নতি জন্য আড়াই লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। বিয়ানিবাজার সাব রেজিস্ট্রার অফিসের সহকারী সাহরান আহমেদকে সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে বদলী করতে সাড়ে ৬ লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। ফেঞ্চুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের মোহরার বর্তমানে সদর মহাফেজখানায় কর্মরত সুক্লা দাস বলেন, আমাকে সদরে বদলির জন্য রিয়াদ দেড় লাখ টাকা ঘুষ নেন জেলা রেজিস্ট্রারকে দিবেন বলে। পরে জানতে পারি ওই টাকা তিনি নিজেই মেরে খেয়েছেন। অভিযোগ অস্বীকার করে, সিলেট জেলা রেজিস্ট্রারের কম্পিউটার অপারেটর বলেন, ওই নিকাহ আবেদন আমি করিনি। এটা স্যারের আইডি। ওনার আইডি থেকে কীভাবে আবেদন মন্ত্রণালয়ে গেলো এটা স্যার ভালো বলতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, সিলেটের বিবাহ নিবন্ধনের জন্য মন্ত্রণালয় একটি নিকাহ আইডি আমার কাছে দিয়েছেন। কাজ করতে গিয়ে এটার পাসওয়ার্ড রিয়াদ জেনে গেছে। মন্ত্রণালয়ে বিষয়টি ধরা পড়লে আমি আইডি চেক করে দেখি তিনটি আবেদন পাঠানো হয়েছে আমাকে না জানিয়ে। ওগুলোতে সমস্যা থাকায় আমি মন্ত্রণালয়কে জানাই, সেকশন-৭ আবেদন তিনটি বাতিল করেছেন। পরে আমি বিষয়টি নিয়ে রিয়াদকে ডাকলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। বিষয়টি আমি আইআরও স্যারকে জানিয়েছি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x