শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে গ্রাহক লাঞ্ছিত অফিস ঘেরাও

 স্টাফ রিপোর্টার ::
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

কোম্পানীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে গ্রাহক লাঞ্ছিত অফিস ঘেরাও
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গতকাল বুধবার (৬ মে ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় গ্রাহকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রাহকদের অভিযোগ, তারা তাৎক্ষণিকভাবে বকেয়া বিল পরিশোধের জন্য আবেদন করলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি এবং উল্টো উত্তেজিত আচরণ করে। অভিযান চলাকালে পাশের মহল্লার এক ব্যক্তি এজিএমের কক্ষে গিয়ে জরিমানা ছাড়া সংযোগ পুনঃস্থাপনের অনুরোধ জানান। এ সময় উপস্থিত এক স্টাফ তার সঙ্গে রূঢ় আচরণ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই ব্যক্তিকে হুমকি দেওয়া হয় এবং তাকে টানাহেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, কয়েকজন স্টাফ ভিন্ন ভিন্ন দিক থেকে ভিডিও ধারণ করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্লী বিদ্যুতের ডিজিএমকে অবহিত করা হলে তিনি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া, সংশ্লিষ্ট পক্ষগুলোকে ডেকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিন অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন সময় দিলেও তাৎক্ষণিকভাবে কয়েক মিনিট সময় দিতে অস্বীকৃতি জানানো অমানবিক। তিনি আরও দাবি করেন, জরিমানার বিষয়টি কেন্দ্র করে কর্মকর্তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কথাও উপেক্ষা করছেন।স্থানীয় লাছুখাল গ্রামের বাসিন্দা কুদ্দুস আলী জানান, গত কয়েকদিন আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়ে লাছুখাল গ্রামের জনসাধারণের সাথে সংঘর্ষ হয় পল্লী বিদ্যুৎ অফিস কর্মকর্তা-কর্মচারীদের। এই এজিএম গ্রামের মানুষের সাথে উস্কানিমূলক কথা বলে যার ফলে অশৃংখল পরিবেশ সৃষ্টি হয়। পরে গ্রামবাসীর হাতে মার খেয়েছেন বলে অভিযোগ করেন কোম্পানীগঞ্জ থানায় মীমাংসার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এলাকাবাসীর উপর জরিমানা আরোপ করেন। এক লক্ষ ১৫ হাজার টাকার মাধ্যমে মীমাংসা করা হয় ওই ঘটনা। একইভাবে আজকেও যে ঘটনা ঘটেছে তার জন্য এলাকাবাসী মোটেও দায়ী নয়। একজন গ্রাহককে অফিসের ভিতর এভাবে লাঞ্ছিত করা কোনভাবেই ভালো মন মানসিকতার কাজ বলে আমি মনে করি না। তিনি আরো বলেন একজন যদি আপনি বিদ্যুৎ বিল বকেয়া রাখে তার জন্য নির্ধারিত লেড ফি বা জরিমানা আসে,সে জরিমানা সহ পরে গ্রাহককেই পরিশোধ করতে হয়, ওই দিক বিবেচনা করলে একজন গ্রাহক সব সময় ভুক্তভোগী তাদের মাধ্যমে। এদিকে, সংশ্লিষ্টদের আশঙ্কা দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং এতে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করা হচ্ছে। এবিষয়ে জানতে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ আশিকুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে গ্রাহক লাঞ্ছিত অফিস ঘেরাও

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গতকাল বুধবার (৬ মে ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় গ্রাহকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রাহকদের অভিযোগ, তারা তাৎক্ষণিকভাবে বকেয়া বিল পরিশোধের জন্য আবেদন করলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি এবং উল্টো উত্তেজিত আচরণ করে। অভিযান চলাকালে পাশের মহল্লার এক ব্যক্তি এজিএমের কক্ষে গিয়ে জরিমানা ছাড়া সংযোগ পুনঃস্থাপনের অনুরোধ জানান। এ সময় উপস্থিত এক স্টাফ তার সঙ্গে রূঢ় আচরণ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই ব্যক্তিকে হুমকি দেওয়া হয় এবং তাকে টানাহেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, কয়েকজন স্টাফ ভিন্ন ভিন্ন দিক থেকে ভিডিও ধারণ করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্লী বিদ্যুতের ডিজিএমকে অবহিত করা হলে তিনি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া, সংশ্লিষ্ট পক্ষগুলোকে ডেকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিন অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন সময় দিলেও তাৎক্ষণিকভাবে কয়েক মিনিট সময় দিতে অস্বীকৃতি জানানো অমানবিক। তিনি আরও দাবি করেন, জরিমানার বিষয়টি কেন্দ্র করে কর্মকর্তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কথাও উপেক্ষা করছেন।স্থানীয় লাছুখাল গ্রামের বাসিন্দা কুদ্দুস আলী জানান, গত কয়েকদিন আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়ে লাছুখাল গ্রামের জনসাধারণের সাথে সংঘর্ষ হয় পল্লী বিদ্যুৎ অফিস কর্মকর্তা-কর্মচারীদের। এই এজিএম গ্রামের মানুষের সাথে উস্কানিমূলক কথা বলে যার ফলে অশৃংখল পরিবেশ সৃষ্টি হয়। পরে গ্রামবাসীর হাতে মার খেয়েছেন বলে অভিযোগ করেন কোম্পানীগঞ্জ থানায় মীমাংসার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এলাকাবাসীর উপর জরিমানা আরোপ করেন। এক লক্ষ ১৫ হাজার টাকার মাধ্যমে মীমাংসা করা হয় ওই ঘটনা। একইভাবে আজকেও যে ঘটনা ঘটেছে তার জন্য এলাকাবাসী মোটেও দায়ী নয়। একজন গ্রাহককে অফিসের ভিতর এভাবে লাঞ্ছিত করা কোনভাবেই ভালো মন মানসিকতার কাজ বলে আমি মনে করি না। তিনি আরো বলেন একজন যদি আপনি বিদ্যুৎ বিল বকেয়া রাখে তার জন্য নির্ধারিত লেড ফি বা জরিমানা আসে,সে জরিমানা সহ পরে গ্রাহককেই পরিশোধ করতে হয়, ওই দিক বিবেচনা করলে একজন গ্রাহক সব সময় ভুক্তভোগী তাদের মাধ্যমে। এদিকে, সংশ্লিষ্টদের আশঙ্কা দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং এতে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করা হচ্ছে। এবিষয়ে জানতে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ আশিকুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x