শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, “শহীদ শামসুদ্দিন হাসপাতাল বর্তমানে হামের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত কেন্দ্র হিসেবে কাজ করছে। এখানে চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল ও প্রশংসনীয়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শামসুদ্দিন হাসপাতালের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।” তিনি আরও বলেন, “আমরা হামের চিকিৎসা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছি, যাতে কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।” সিসিক প্রশাসক জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সিটি কর্পোরেশন গ্রহণ করেছে। সম্মিলিত উদ্যোগে চিকিৎসা সেবা আরও উন্নত হবে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, ওসমানী হাসপাতালে ১০টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট (পিআইসিইউ) চালুর পাশাপাশি রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালেও অতিরিক্ত ৭টি পিআইসিইউ চালু করা হয়েছে। বর্তমানে ওসমানী হাসপাতালের আইসিইউতে ১০ জন এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে ৫ জন এবং সাধারণ বেডে ৮৭ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image
সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, “শহীদ শামসুদ্দিন হাসপাতাল বর্তমানে হামের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত কেন্দ্র হিসেবে কাজ করছে। এখানে চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল ও প্রশংসনীয়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শামসুদ্দিন হাসপাতালের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।” তিনি আরও বলেন, “আমরা হামের চিকিৎসা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছি, যাতে কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।” সিসিক প্রশাসক জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সিটি কর্পোরেশন গ্রহণ করেছে। সম্মিলিত উদ্যোগে চিকিৎসা সেবা আরও উন্নত হবে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, ওসমানী হাসপাতালে ১০টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট (পিআইসিইউ) চালুর পাশাপাশি রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালেও অতিরিক্ত ৭টি পিআইসিইউ চালু করা হয়েছে। বর্তমানে ওসমানী হাসপাতালের আইসিইউতে ১০ জন এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে ৫ জন এবং সাধারণ বেডে ৮৭ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x