শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় সিলেটের ব্যবসায়ীরা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০১:৫৩ পিএম

জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় সিলেটের ব্যবসায়ীরা
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ এনে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ কলেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন করেছেন তারা। সোমবার নগরের কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে অনুষ্ঠিত এ মানবন্ধনে সিলেটের প্রায় সবগুলো ব্যবসায়ী সংগঠন অংশ নেয়। এতে বক্তারা বলেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের ভিত্তিতে এককালীন টাকা দিয়ে কালেক্টরেট মসজিদ মার্কেটে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। ২৭/২৮ বছর ধরে ব্যবসা করার পর তিন দিনের নোটিশে তাদের বের করে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, ১০ মার্চ চিঠি দিয়ে তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও মাত্র তিনদিনের নোটিশ দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করার এমন নজির বাংলাদেশের ইতিহাস নেই। তারা জানান, সিলেটের দুই মন্ত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও বিষয়টি অবহিত করা হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা অবিলম্বে কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবি জানান। মানবন্ধনে সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতি সিলেটের সভাপতি আব্দুর রহমান রিপনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এরআগে গত ২৬ এপ্রিল একই দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীরা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ট্রাস্ট বা জেলা প্রশাসনের একতরফাভাবে চুক্তি বাতিলের কোনো এখতিয়ার নেই। পাশাপাশি ভাড়াটিয়া উচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক, যা এখানে মানা হয়নি। নোটিশের বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট দায়ের করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া পৃথক আরও দুটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় সিলেটের ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ এনে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ কলেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন করেছেন তারা। সোমবার নগরের কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে অনুষ্ঠিত এ মানবন্ধনে সিলেটের প্রায় সবগুলো ব্যবসায়ী সংগঠন অংশ নেয়। এতে বক্তারা বলেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের ভিত্তিতে এককালীন টাকা দিয়ে কালেক্টরেট মসজিদ মার্কেটে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। ২৭/২৮ বছর ধরে ব্যবসা করার পর তিন দিনের নোটিশে তাদের বের করে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, ১০ মার্চ চিঠি দিয়ে তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও মাত্র তিনদিনের নোটিশ দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করার এমন নজির বাংলাদেশের ইতিহাস নেই। তারা জানান, সিলেটের দুই মন্ত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও বিষয়টি অবহিত করা হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা অবিলম্বে কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবি জানান। মানবন্ধনে সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতি সিলেটের সভাপতি আব্দুর রহমান রিপনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এরআগে গত ২৬ এপ্রিল একই দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীরা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ট্রাস্ট বা জেলা প্রশাসনের একতরফাভাবে চুক্তি বাতিলের কোনো এখতিয়ার নেই। পাশাপাশি ভাড়াটিয়া উচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক, যা এখানে মানা হয়নি। নোটিশের বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট দায়ের করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া পৃথক আরও দুটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x