শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রামদা বাজারে সন্ত্রাসীদের হামলা দোকান দখল —পুলিশের নীরবতায় ক্ষোভ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

রামদা বাজারে সন্ত্রাসীদের হামলা দোকান দখল —পুলিশের নীরবতায় ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:: এক আতংকের জনপদ বিয়ানিবাজারের রামদা বাজার। যখন যে সরকারই ক্ষমতায় আসুক অপরাধী ও সন্ত্রাসীরা সেই দলের হয়ে যায়। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে সন্ত্রাসী সাদুদ্দিন, শাহীন আহমেদ ও বিএনপির রিয়ান উদ্দিন, শামীম বেআইনি জনাতাবদ্ধ হয়ে বার বার বিভিন্নভাবে ব্যবসায়ীদেরকে নির্যাতন ও হয়রানী করে। শুধু তাই নয় ঐ সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে একজন ব্যবসায়ীকে মারধর করে দোকান দখল করার চেষ্টা করেছিলো কিন্তু পারেনি। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে প্রাণে মারার পরিকল্পনা করে, বিষয়টি বুঝতে পেরে নিজের জীবন বাঁচাতে ঐ ব্যবসায়ী নিরুদ্দেশ হয়ে বিদেশে ফাঁড়ি জমান। আওয়ামীলীগ সরকার পতনের পর কিছুদিন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ থাকলেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপির কিছু উশৃংখল নেতার সহযোগিতায় আবারও রামদাবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাদুদ্দিন, শাহীন আহমেদ, বিএনপির রিয়ান উদ্দিন, শামীমসহ ৮/৯ জন সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও দখল শুরু করেছে। সম্প্রতি তাদের পুনরায় সক্রিয় হয়ে ওঠায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় সন্ত্রাসী সাদুদ্দিন, শাহীন বিএনপির রিয়ান উদ্দিন, শামীম বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সশস্ত্র সহযোগী নিয়ে রামদা বাজারে হঠাৎ করে বিভিন্ন দোকানে হামলা চালায়। এসময় একটি দোকানে অবস্থানরত আবুল হোসেনের স্ত্রী সুমি বেগমকে কিল, ঘুষি ও লাতি মেরে জোরপূর্বক দোকান থেকে বের করে দেওয়া হয়। শুধু তাই নয়, দোকানের কর্মচারীকেও লাঠি দিয়ে আঘাত করে দোকানটি জোরপূর্বক দখল করে নেয় তারা। এরপর তারা আরো দুটি দোকান তাদের দখল ও নিয়ন্ত্রণে নেয় বলে অভিযোগ রয়েছে। ঐ ৩টি দোকানের ১টি দোকান আবুল হোসেনের স্ত্রী সুমি বেগমের বলে জানাযায়, অন্য ২টির স্বত্ত্বাধীকারী —রহমত আলী, কুদ্দুস মিয়া নামের ২ আহত ব্যবসায়ী। তাদেরকে এমন ভাবে লাঠি ও রড দিয়ে বেধরক পিঠিয়ে রক্তাক্ত করা হয়েছে যে, বর্তমানে ঐ ব্যবসায়ীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা কারীরা অত্যন্ত সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে এই দখল অভিযান চালায়, যার ফলে আশ-পাশের কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদাবাজারে। ঘটনার পর বাজার কমিটির সদস্যরা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পুলিশের এই নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দিনের আলোতে এভাবে সন্ত্রাসীরা দোকান দখল করে নেয়, অথচ কেউ কিছু করতে পারে না—এটা খুবই ভয়ংকর।” এদিকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় আরও বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত সাদুদ্দিন, শাহীন আহমেদ, রিয়ান উদ্দিন ও শামীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারী ও হস্তক্ষেপ কামনা করছেন ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রামদা বাজারে সন্ত্রাসীদের হামলা দোকান দখল —পুলিশের নীরবতায় ক্ষোভ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:: এক আতংকের জনপদ বিয়ানিবাজারের রামদা বাজার। যখন যে সরকারই ক্ষমতায় আসুক অপরাধী ও সন্ত্রাসীরা সেই দলের হয়ে যায়। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে সন্ত্রাসী সাদুদ্দিন, শাহীন আহমেদ ও বিএনপির রিয়ান উদ্দিন, শামীম বেআইনি জনাতাবদ্ধ হয়ে বার বার বিভিন্নভাবে ব্যবসায়ীদেরকে নির্যাতন ও হয়রানী করে। শুধু তাই নয় ঐ সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে একজন ব্যবসায়ীকে মারধর করে দোকান দখল করার চেষ্টা করেছিলো কিন্তু পারেনি। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে প্রাণে মারার পরিকল্পনা করে, বিষয়টি বুঝতে পেরে নিজের জীবন বাঁচাতে ঐ ব্যবসায়ী নিরুদ্দেশ হয়ে বিদেশে ফাঁড়ি জমান। আওয়ামীলীগ সরকার পতনের পর কিছুদিন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ থাকলেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপির কিছু উশৃংখল নেতার সহযোগিতায় আবারও রামদাবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাদুদ্দিন, শাহীন আহমেদ, বিএনপির রিয়ান উদ্দিন, শামীমসহ ৮/৯ জন সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও দখল শুরু করেছে। সম্প্রতি তাদের পুনরায় সক্রিয় হয়ে ওঠায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় সন্ত্রাসী সাদুদ্দিন, শাহীন বিএনপির রিয়ান উদ্দিন, শামীম বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সশস্ত্র সহযোগী নিয়ে রামদা বাজারে হঠাৎ করে বিভিন্ন দোকানে হামলা চালায়। এসময় একটি দোকানে অবস্থানরত আবুল হোসেনের স্ত্রী সুমি বেগমকে কিল, ঘুষি ও লাতি মেরে জোরপূর্বক দোকান থেকে বের করে দেওয়া হয়। শুধু তাই নয়, দোকানের কর্মচারীকেও লাঠি দিয়ে আঘাত করে দোকানটি জোরপূর্বক দখল করে নেয় তারা। এরপর তারা আরো দুটি দোকান তাদের দখল ও নিয়ন্ত্রণে নেয় বলে অভিযোগ রয়েছে। ঐ ৩টি দোকানের ১টি দোকান আবুল হোসেনের স্ত্রী সুমি বেগমের বলে জানাযায়, অন্য ২টির স্বত্ত্বাধীকারী —রহমত আলী, কুদ্দুস মিয়া নামের ২ আহত ব্যবসায়ী। তাদেরকে এমন ভাবে লাঠি ও রড দিয়ে বেধরক পিঠিয়ে রক্তাক্ত করা হয়েছে যে, বর্তমানে ঐ ব্যবসায়ীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা কারীরা অত্যন্ত সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে এই দখল অভিযান চালায়, যার ফলে আশ-পাশের কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদাবাজারে। ঘটনার পর বাজার কমিটির সদস্যরা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পুলিশের এই নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দিনের আলোতে এভাবে সন্ত্রাসীরা দোকান দখল করে নেয়, অথচ কেউ কিছু করতে পারে না—এটা খুবই ভয়ংকর।” এদিকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় আরও বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত সাদুদ্দিন, শাহীন আহমেদ, রিয়ান উদ্দিন ও শামীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারী ও হস্তক্ষেপ কামনা করছেন ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x