শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জমি বিক্রিতে বাধাঁ দেওয়ায় সিলেটের দক্ষিণ সুরমায় ওয়ারিশানকে হুমকি, থানায় জিডি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম

জমি বিক্রিতে বাধাঁ দেওয়ায় সিলেটের দক্ষিণ সুরমায় ওয়ারিশানকে হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক:: ভূমিখেকোরা জমি রেজিস্টারি করতে না পেরে জমির এক ওয়ারিশান মহিলাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হুমকির শিকার ঐ মহিলা নিজের পরিবারের নিরাপত্তার জন্য এসএমপির দক্ষিণ সুরমা থানায় গত ৪ অক্টোবর (শনিবার) একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। যাহার নং ২৫১/২৫। জিডি সুত্রে জানাযায়, দক্ষিণ সুরমা উপজেলার বড়ই কান্দি এলাকার সুনামপুর গ্রামের মৃত জয়নুল মিয়ার মেয়ে মেহেরজান বেগম উল্লেখ করেন, তাহার ভাইদের মাদক সেবনের অভ্যাস আছে, বিশেষ করে গাজা সেবনের অভ্যাস। এই এলাকায় যারা বসবাস করছে বেশীরভাগ তাদের আত্নীয় স্বজন। তিনি বলেন তাহার ভাইদের মাদকের প্রলোভন দেখিয়ে একটি ভূমিখেকো সিন্ডিকেট চক্র ভাইদের মাদক সেবনের সুযোগকে কাজে লাগিয়ে, মাদকের টাকা দিয়ে ফুসলিয়ে তাদের অগোচরে গোপনে প্রায় ৭ কোটি টাকার সম্পত্তি ১ কোটি ৩৫ লক্ষ টাকায় হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জমির সরকারী বাজার মূল্য আনুমানিক প্রতি ডিসিমিল ৭ (সাত) লক্ষ টাকা। ২০১৫ সালে এই জমির পাশের জমিটি বিক্রি হয়োছে প্রতি ডিসিমিল সাড়ে ৬ (ছয়) লক্ষ টাকায়। অথচ ১০ বছর পর একই স্থানের জমি ২০ ফুট পাকা রাস্তার সাথে সিসিক'র ২৮ নং ওয়ার্ডের এই ৯০ ডিসিমিল জমি, মাত্র দেড় লক্ষ টাকা ডিসিমিল সাব্যস্ত করে ভূমিখেকো সিন্ডিকেট চক্রটি, পরিবারের অন্য ওয়ারিশানদের না জানিয়ে অতি গোপনে রেজিস্টারি করার পায়তারা করছে। মেহেরজান বিষয়টি বুঝতে পেরে দক্ষিণ সুরমা সাব-রেজিস্টারের কাছে দলিল সম্পাদন না করতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পর বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ভূমিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এই কারণে ভূমিখেকো সিন্ডিকেট চক্রটি দলিল সম্পাদন করতে বাধার সম্মূখীন হয়ে অভিযোগকারীকে ভূমিখেকো ফয়সল, তাহার ভাই লন্ডন প্রবাসী আকিকুর রহমান আকিকের শেল্টারে এবং ওয়ারিশান মেহেরজান এর ছোট ভাই মাদকাসক্ত ডালিম উদ্দিন এর মাধ্যমে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নিন্মে জমির মৌজা ও দাগ খতিয়াত দেওয়া হলো। জেলা- সিলেট, উপজেলা-দক্ষিণ সুরমা মৌজা - বড়ইকান্দি, জেএল এ-১১৬, বি এস-৬, খতিয়ান নং-এস এ ছাপা-১৩২, বিএস ছাপা-৫৩৮, দাগ নং-এস এ ১৭০৮,বি এস ৪৩২৫। এছাড়াও ভূক্তভোগীদের আরো অন্যান্য দাগে যাতে কোন রকম দলিল সম্পাদন না হয় সেই বিষয়টিও নজরে রাখতে সাবরেজিস্টারকে অনুরোধ করেছিলেন। উল্লেখ্য গত ১অক্টোবর "কয়েক কোটি টাকার জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নেয়ার চেষ্টা ভূমিখেকো সিন্ডিকেটের, রেজিস্টারি না করতে দক্ষিণ সুরমা সাব-রেজিস্টারের কাছে এক ভূক্তভোগীর অভিযোগ" শিরোনামে একটি সংবাদ সময় টিভি বাংলা, সিলেট এডিশন, জাতীয় দৈনিক বিকালবার্তা পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকা ফলাও করে সংবাদ প্রকাশ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জমি বিক্রিতে বাধাঁ দেওয়ায় সিলেটের দক্ষিণ সুরমায় ওয়ারিশানকে হুমকি, থানায় জিডি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক:: ভূমিখেকোরা জমি রেজিস্টারি করতে না পেরে জমির এক ওয়ারিশান মহিলাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হুমকির শিকার ঐ মহিলা নিজের পরিবারের নিরাপত্তার জন্য এসএমপির দক্ষিণ সুরমা থানায় গত ৪ অক্টোবর (শনিবার) একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। যাহার নং ২৫১/২৫। জিডি সুত্রে জানাযায়, দক্ষিণ সুরমা উপজেলার বড়ই কান্দি এলাকার সুনামপুর গ্রামের মৃত জয়নুল মিয়ার মেয়ে মেহেরজান বেগম উল্লেখ করেন, তাহার ভাইদের মাদক সেবনের অভ্যাস আছে, বিশেষ করে গাজা সেবনের অভ্যাস। এই এলাকায় যারা বসবাস করছে বেশীরভাগ তাদের আত্নীয় স্বজন। তিনি বলেন তাহার ভাইদের মাদকের প্রলোভন দেখিয়ে একটি ভূমিখেকো সিন্ডিকেট চক্র ভাইদের মাদক সেবনের সুযোগকে কাজে লাগিয়ে, মাদকের টাকা দিয়ে ফুসলিয়ে তাদের অগোচরে গোপনে প্রায় ৭ কোটি টাকার সম্পত্তি ১ কোটি ৩৫ লক্ষ টাকায় হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জমির সরকারী বাজার মূল্য আনুমানিক প্রতি ডিসিমিল ৭ (সাত) লক্ষ টাকা। ২০১৫ সালে এই জমির পাশের জমিটি বিক্রি হয়োছে প্রতি ডিসিমিল সাড়ে ৬ (ছয়) লক্ষ টাকায়। অথচ ১০ বছর পর একই স্থানের জমি ২০ ফুট পাকা রাস্তার সাথে সিসিক'র ২৮ নং ওয়ার্ডের এই ৯০ ডিসিমিল জমি, মাত্র দেড় লক্ষ টাকা ডিসিমিল সাব্যস্ত করে ভূমিখেকো সিন্ডিকেট চক্রটি, পরিবারের অন্য ওয়ারিশানদের না জানিয়ে অতি গোপনে রেজিস্টারি করার পায়তারা করছে। মেহেরজান বিষয়টি বুঝতে পেরে দক্ষিণ সুরমা সাব-রেজিস্টারের কাছে দলিল সম্পাদন না করতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পর বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ভূমিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এই কারণে ভূমিখেকো সিন্ডিকেট চক্রটি দলিল সম্পাদন করতে বাধার সম্মূখীন হয়ে অভিযোগকারীকে ভূমিখেকো ফয়সল, তাহার ভাই লন্ডন প্রবাসী আকিকুর রহমান আকিকের শেল্টারে এবং ওয়ারিশান মেহেরজান এর ছোট ভাই মাদকাসক্ত ডালিম উদ্দিন এর মাধ্যমে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নিন্মে জমির মৌজা ও দাগ খতিয়াত দেওয়া হলো। জেলা- সিলেট, উপজেলা-দক্ষিণ সুরমা মৌজা - বড়ইকান্দি, জেএল এ-১১৬, বি এস-৬, খতিয়ান নং-এস এ ছাপা-১৩২, বিএস ছাপা-৫৩৮, দাগ নং-এস এ ১৭০৮,বি এস ৪৩২৫। এছাড়াও ভূক্তভোগীদের আরো অন্যান্য দাগে যাতে কোন রকম দলিল সম্পাদন না হয় সেই বিষয়টিও নজরে রাখতে সাবরেজিস্টারকে অনুরোধ করেছিলেন। উল্লেখ্য গত ১অক্টোবর "কয়েক কোটি টাকার জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নেয়ার চেষ্টা ভূমিখেকো সিন্ডিকেটের, রেজিস্টারি না করতে দক্ষিণ সুরমা সাব-রেজিস্টারের কাছে এক ভূক্তভোগীর অভিযোগ" শিরোনামে একটি সংবাদ সময় টিভি বাংলা, সিলেট এডিশন, জাতীয় দৈনিক বিকালবার্তা পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকা ফলাও করে সংবাদ প্রকাশ করে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x