শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, পাল্টাপাল্টি বক্তব্য

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, পাল্টাপাল্টি বক্তব্য
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ডালার পার ও নতুন জীবনপুর এলাকার মধ্যবর্তী তিন কুনী বিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি এলাকাবাসী গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, বিলের ইজারাদারদের নির্মিত বেরিবাঁধের কারণে আশপাশের আবাদি বোরো জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় কৃষকদের দাবি, এই বেরিবাঁধের কারণে সামান্য বৃষ্টিতেই ধানক্ষেতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাচ্ছে। তারা আশঙ্কা করছেন, টানা একদিন ভারী বৃষ্টিপাত হলে শতাধিক কৃষকের প্রায় ২০০ কানি জমির বোরো ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিলের ইজারাদার পক্ষ। ইজারাদার শামীম মিয়ার বাবা মোঃ সৈয়দ আলী ভূঁইয়া বলেন, “আমার ছেলে সরকার নির্ধারিত নিয়মে জলমহালটি ইজারা নিয়েছে এবং প্রতি বছর প্রায় ২১ লাখ টাকা ভ্যাট ও আয়কর বাবদ সরকারি কোষাগারে জমা দিয়ে থাকে। অথচ কিছু ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করে মাছ আহরণ করছে।” তিনি অভিযোগ করেন, হাতেম মিয়া গং ও আবুল বাশার গংসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও কার্যক্রম চালিয়ে আসছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান। তার দাবি, মামলায় পরাজয়ের আশঙ্কা থেকেই প্রতিপক্ষ সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সৈয়দ আলী ভূঁইয়া আরও বলেন, “কৃষকের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করিনি এবং ভবিষ্যতেও করব না। এলাকাবাসী সরাসরি আমাদের কাছে কোনো অভিযোগও করেনি। করলে অবশ্যই ব্যবস্থা নিতাম।” তিনি আরও দাবি করেন, ‘ভাগ্নি মারা, ফলো জোড়া, ফুকা জোড়া’ নামক বিলগুলো দীর্ঘদিন ধরে তাদের দখলে নেই। এসব বিল অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে মুল্লুক মিয়ার ছেলে বাবুল মিয়া এছাড়াও এসব বিল অন্যদের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি । বর্তমানে হাতেম আলী ও ফুল মিয়াসহ কয়েকজন ওই বিল নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কারণেই বাঁধ অপসারণ সম্ভব হচ্ছে না। অন্যদিকে অভিযুক্ত বাবুল মিয়া বলেন, “আমরা কখনোই কৃষকের ক্ষতি চাই না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এলাকাবাসী চাইলে যেকোনো সময় এই বাঁধ কেটে দিতে পারে।” এদিকে স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে একদিকে কৃষিজমি রক্ষা পায় এবং অন্যদিকে চলমান বিরোধের একটি স্থায়ী সমাধান হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, পাল্টাপাল্টি বক্তব্য

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ডালার পার ও নতুন জীবনপুর এলাকার মধ্যবর্তী তিন কুনী বিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি এলাকাবাসী গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, বিলের ইজারাদারদের নির্মিত বেরিবাঁধের কারণে আশপাশের আবাদি বোরো জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় কৃষকদের দাবি, এই বেরিবাঁধের কারণে সামান্য বৃষ্টিতেই ধানক্ষেতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাচ্ছে। তারা আশঙ্কা করছেন, টানা একদিন ভারী বৃষ্টিপাত হলে শতাধিক কৃষকের প্রায় ২০০ কানি জমির বোরো ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিলের ইজারাদার পক্ষ। ইজারাদার শামীম মিয়ার বাবা মোঃ সৈয়দ আলী ভূঁইয়া বলেন, “আমার ছেলে সরকার নির্ধারিত নিয়মে জলমহালটি ইজারা নিয়েছে এবং প্রতি বছর প্রায় ২১ লাখ টাকা ভ্যাট ও আয়কর বাবদ সরকারি কোষাগারে জমা দিয়ে থাকে। অথচ কিছু ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করে মাছ আহরণ করছে।” তিনি অভিযোগ করেন, হাতেম মিয়া গং ও আবুল বাশার গংসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও কার্যক্রম চালিয়ে আসছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান। তার দাবি, মামলায় পরাজয়ের আশঙ্কা থেকেই প্রতিপক্ষ সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সৈয়দ আলী ভূঁইয়া আরও বলেন, “কৃষকের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করিনি এবং ভবিষ্যতেও করব না। এলাকাবাসী সরাসরি আমাদের কাছে কোনো অভিযোগও করেনি। করলে অবশ্যই ব্যবস্থা নিতাম।” তিনি আরও দাবি করেন, ‘ভাগ্নি মারা, ফলো জোড়া, ফুকা জোড়া’ নামক বিলগুলো দীর্ঘদিন ধরে তাদের দখলে নেই। এসব বিল অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে মুল্লুক মিয়ার ছেলে বাবুল মিয়া এছাড়াও এসব বিল অন্যদের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি । বর্তমানে হাতেম আলী ও ফুল মিয়াসহ কয়েকজন ওই বিল নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কারণেই বাঁধ অপসারণ সম্ভব হচ্ছে না। অন্যদিকে অভিযুক্ত বাবুল মিয়া বলেন, “আমরা কখনোই কৃষকের ক্ষতি চাই না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এলাকাবাসী চাইলে যেকোনো সময় এই বাঁধ কেটে দিতে পারে।” এদিকে স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে একদিকে কৃষিজমি রক্ষা পায় এবং অন্যদিকে চলমান বিরোধের একটি স্থায়ী সমাধান হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x