শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরে জমি ও চলাচলের পথ দখলের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

জগন্নাথপুরে জমি ও চলাচলের পথ দখলের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়নের শ্রীরামসী রসুলপুর গ্রামের বাসিন্দা লায়লন শাহ (৭০) তার পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লায়লন শাহ জানান, তিনি ও তার পুত্র বৈধভাবে কবালা দলিলের মাধ্যমে শ্রীরামসি মৌজার বিভিন্ন দাগে প্রায় ০.১৯ শতক জমিসহ কয়েকটি ভূমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একই গ্রামের কিছু ব্যক্তি অবৈধভাবে তার মালিকানাধীন জমি ও পাশ্ববর্তী সরকারি খাস জমি দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, নেওয়ারুন বেগম জরিনা (৫৫), স্বামী মৃত আব্দুল মনাফ, জিতু মিয়া (৪০), পিতা মৃত সফাত উল্লাহ, এবং রুহেল মিয়া (৩৮), পিতা মৃত সরফ উল্লাহসহ আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি জোরপূর্বক বাড়ীর যোগাযোগের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করছেন। এতে করে লায়লন শাহের পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা ইতোমধ্যে তার বাড়ির পূর্ব পাশে সরকারি রাস্তার উপর দেয়াল নির্মাণ করে পথ প্রায় বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বর্তমানে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। পরিবারের শিশু কিশোররা পর্যন্ত স্কুলে যেতে পারছেনা। এবং বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। লায়লন শাহ জানান, এ বিষয়ে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— ১. অবিলম্বে অবৈধ দেয়াল নির্মাণ বন্ধ করতে হবে। ২. ইতোমধ্যে নির্মিত বাধা অপসারণ করতে হবে। ৩. তাদের বৈধ চলাচলের পথ পুনরুদ্ধার করতে হবে। ৪. জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। লায়লন শাহ বলেন, “আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইনগতভাবেই আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। এজন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।” সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা ও গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী লায়লন শাহ, আর্শদ আলী, কাওছার মিয়া সহ আরো অনেকে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরে জমি ও চলাচলের পথ দখলের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়নের শ্রীরামসী রসুলপুর গ্রামের বাসিন্দা লায়লন শাহ (৭০) তার পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লায়লন শাহ জানান, তিনি ও তার পুত্র বৈধভাবে কবালা দলিলের মাধ্যমে শ্রীরামসি মৌজার বিভিন্ন দাগে প্রায় ০.১৯ শতক জমিসহ কয়েকটি ভূমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একই গ্রামের কিছু ব্যক্তি অবৈধভাবে তার মালিকানাধীন জমি ও পাশ্ববর্তী সরকারি খাস জমি দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, নেওয়ারুন বেগম জরিনা (৫৫), স্বামী মৃত আব্দুল মনাফ, জিতু মিয়া (৪০), পিতা মৃত সফাত উল্লাহ, এবং রুহেল মিয়া (৩৮), পিতা মৃত সরফ উল্লাহসহ আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি জোরপূর্বক বাড়ীর যোগাযোগের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করছেন। এতে করে লায়লন শাহের পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা ইতোমধ্যে তার বাড়ির পূর্ব পাশে সরকারি রাস্তার উপর দেয়াল নির্মাণ করে পথ প্রায় বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বর্তমানে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। পরিবারের শিশু কিশোররা পর্যন্ত স্কুলে যেতে পারছেনা। এবং বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। লায়লন শাহ জানান, এ বিষয়ে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— ১. অবিলম্বে অবৈধ দেয়াল নির্মাণ বন্ধ করতে হবে। ২. ইতোমধ্যে নির্মিত বাধা অপসারণ করতে হবে। ৩. তাদের বৈধ চলাচলের পথ পুনরুদ্ধার করতে হবে। ৪. জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। লায়লন শাহ বলেন, “আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইনগতভাবেই আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। এজন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।” সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা ও গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী লায়লন শাহ, আর্শদ আলী, কাওছার মিয়া সহ আরো অনেকে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x