শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের বাসিন্দা কাজী নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রতিবেশী শাখাওয়াত হোসেন ও জুলহাস হোসেন গংদের বিরুদ্ধে ধারাবাহিক মামলাবাজি, হামলার চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ২টায় উপজেলার পাগলাবাজারের একটি কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। বক্তব্যে কাজী নজরুল ইসলাম দাবি করেন, তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছে। সম্প্রতি ওই জমিতে ভবন সম্প্রসারণের কাজ শুরু করলে প্রতিপক্ষ শাখাওয়াত ও জুলহাস বাধা প্রদান করে এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালায়। স্থানীয়দের উপস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, শাখাওয়াত ও জুলহাস গং গত কয়েক বছরে আমাদের বিরুদ্ধে সুনামগঞ্জ ও সিলেটে অন্তত ১০ থেকে ১৫টি মামলা দায়ের করেছেন, যার অধিকাংশই মিথ্যা ও প্রতিহিংসামূলক। এসব মামলার মধ্যে তাদের আত্মীয়স্বজনও রেহাই পায়নি। এমনকি অতীতে নিজেদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধের অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ শাখাওয়াত নিজেদের প্রতিবন্ধী পরিচয় ব্যবহার করে প্রশাসন ও সাধারণ মানুষের সহানুভূতি আদায় করে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। এ পরিস্থিতিতে কাজী নজরুল ইসলাম তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানান। অভিযুক্ত জুলহাস হোসেন বলেন, আমরা দুই ভাই প্রতিবন্ধী। আমরা নিজেরাও চলতে পারি না। আমাদের পক্ষে একাধিক মামলা করা কীভাবে সম্ভব? তাছাড়া সিলেটে আমাদের কিছু সম্পত্তি তারা জবরদখল করে রেখেছেন। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মামলা দায়ের করা ছাড়া কোনো উপায় নাই। আমরা কাউকে হুমকি ধামকি দেইনি। আমরা কারো বিরুদ্ধে মিথ্যাচার করিনি। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের বাসিন্দা কাজী নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রতিবেশী শাখাওয়াত হোসেন ও জুলহাস হোসেন গংদের বিরুদ্ধে ধারাবাহিক মামলাবাজি, হামলার চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ২টায় উপজেলার পাগলাবাজারের একটি কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। বক্তব্যে কাজী নজরুল ইসলাম দাবি করেন, তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছে। সম্প্রতি ওই জমিতে ভবন সম্প্রসারণের কাজ শুরু করলে প্রতিপক্ষ শাখাওয়াত ও জুলহাস বাধা প্রদান করে এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালায়। স্থানীয়দের উপস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, শাখাওয়াত ও জুলহাস গং গত কয়েক বছরে আমাদের বিরুদ্ধে সুনামগঞ্জ ও সিলেটে অন্তত ১০ থেকে ১৫টি মামলা দায়ের করেছেন, যার অধিকাংশই মিথ্যা ও প্রতিহিংসামূলক। এসব মামলার মধ্যে তাদের আত্মীয়স্বজনও রেহাই পায়নি। এমনকি অতীতে নিজেদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধের অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ শাখাওয়াত নিজেদের প্রতিবন্ধী পরিচয় ব্যবহার করে প্রশাসন ও সাধারণ মানুষের সহানুভূতি আদায় করে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। এ পরিস্থিতিতে কাজী নজরুল ইসলাম তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানান। অভিযুক্ত জুলহাস হোসেন বলেন, আমরা দুই ভাই প্রতিবন্ধী। আমরা নিজেরাও চলতে পারি না। আমাদের পক্ষে একাধিক মামলা করা কীভাবে সম্ভব? তাছাড়া সিলেটে আমাদের কিছু সম্পত্তি তারা জবরদখল করে রেখেছেন। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মামলা দায়ের করা ছাড়া কোনো উপায় নাই। আমরা কাউকে হুমকি ধামকি দেইনি। আমরা কারো বিরুদ্ধে মিথ্যাচার করিনি। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x