শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সিসি (ক্যামেরা) প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে প্রত্যাহার এবং তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদের পূর্ণ বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ইউনিয়নের নাগরিক সেবা ব্যাহত হওয়ায় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় তাজপুর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। পরে রাত ৯টায় তাজপুর বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে উপজেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ। বক্তারা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেয়ারম্যানের পক্ষে একটি রিট মামলা চলমান থাকা অবস্থায় নির্বাচনী সিসি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইউএনও মুনমুন নাহার আশার ব্যক্তিগত রোষানলে পড়েন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ। তাদের দাবি, মাঠ প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন প্রতিহিংসামূলক আচরণ সরকারের প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সংসদ সদস্যের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি জানান তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী ও রাজনীতিবিদ সাইস্তা মিয়া, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম শফিক, আব্দুস শহীদ, জুনু মিয়া, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের বাস-মিনিবাস সমিতির কার্যকরী কমিটির সভাপতি সাহেব আলী, উপজেলা ট্রাক সমিতির সাবেক সভাপতি সুফি মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, তাজপুর বাজারের ব্যবসায়ী শহিদুল আজমসহ আরও অনেকে। এদিকে উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ইউএনও উপজেলা বিএনপি কিংবা সংসদ সদস্যকে অবহিত করেননি। তিনি বলেন, যদি আইনগত প্রক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তবে চেয়ারম্যান আইনি লড়াইয়ের মাধ্যমে বিষয়টি মোকাবিলা করবেন এবং উপজেলা বিএনপি তাকে সহযোগিতা করবে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ নির্বাচনী সিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দেন। এরপর ২ মার্চ ইউএনও মুনমুন নাহার আশা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান অপসারণ করে প্রশাসক নিয়োগের সুপারিশ করেন। পরবর্তীতে ৩ এপ্রিল জেলা প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদকে অপসারণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। এতে উপজেলায় রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা নতুন করে তীব্র আকার ধারণ করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সিসি (ক্যামেরা) প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে প্রত্যাহার এবং তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদের পূর্ণ বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ইউনিয়নের নাগরিক সেবা ব্যাহত হওয়ায় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় তাজপুর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। পরে রাত ৯টায় তাজপুর বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে উপজেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ। বক্তারা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেয়ারম্যানের পক্ষে একটি রিট মামলা চলমান থাকা অবস্থায় নির্বাচনী সিসি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইউএনও মুনমুন নাহার আশার ব্যক্তিগত রোষানলে পড়েন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ। তাদের দাবি, মাঠ প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন প্রতিহিংসামূলক আচরণ সরকারের প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সংসদ সদস্যের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি জানান তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী ও রাজনীতিবিদ সাইস্তা মিয়া, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম শফিক, আব্দুস শহীদ, জুনু মিয়া, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের বাস-মিনিবাস সমিতির কার্যকরী কমিটির সভাপতি সাহেব আলী, উপজেলা ট্রাক সমিতির সাবেক সভাপতি সুফি মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, তাজপুর বাজারের ব্যবসায়ী শহিদুল আজমসহ আরও অনেকে। এদিকে উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ইউএনও উপজেলা বিএনপি কিংবা সংসদ সদস্যকে অবহিত করেননি। তিনি বলেন, যদি আইনগত প্রক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তবে চেয়ারম্যান আইনি লড়াইয়ের মাধ্যমে বিষয়টি মোকাবিলা করবেন এবং উপজেলা বিএনপি তাকে সহযোগিতা করবে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ নির্বাচনী সিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দেন। এরপর ২ মার্চ ইউএনও মুনমুন নাহার আশা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান অপসারণ করে প্রশাসক নিয়োগের সুপারিশ করেন। পরবর্তীতে ৩ এপ্রিল জেলা প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদকে অপসারণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। এতে উপজেলায় রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা নতুন করে তীব্র আকার ধারণ করেছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x