শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন, মাছ ও পেঁপে চুরি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন, মাছ ও পেঁপে চুরি
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে রাতের আঁধারে একটি আম বাগানের অন্তত ২৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে বাগানের অভ্যন্তরীণ পুকুর থেকে মাছ ও পেঁপে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাইলকা পাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক নাচোল থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​ক্ষতিগ্রস্ত বাগান মালিক আব্দুর রাজ্জাক শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, বিগত ছয় বছর আগে বাইলকা পাড়া এলাকায় ৩০ বিঘা জমি লিজ নিয়ে আম বাগান শুরু করেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তির ছাগল বাগানে প্রবেশ করলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা খোয়াড়ে দেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি মহলের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হলেও দুর্বৃত্তরা ধারাবাহিকভাবে বাগানের ক্ষতি করতে থাকে। ​সর্বশেষ গত ৩১ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানের তারের বেড়া ও নেটজাল কেটে ভেতরে প্রবেশ করে এবং ২৭টি ফলন্ত আম গাছ কেটে সাবাড় করে দেয়। এছাড়া বাগানের পুকুর থেকে মাছ ও পেঁপে লুট করে নিয়ে যায়। ​বাগানের শ্রমিক জমির উদ্দিন বলেন, সকালে বাগানে কাজ করতে গিয়ে দেখি অসংখ্য আম গাছ ও মালটা-কমলা লেবু গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি মালিককে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। ​ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, "আমি এখানে ব্যবসা করতে এসেছি, কারো সাথে শত্রুতা করতে নয়। তারা আমার প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করেছে। গাছ কাটার প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এই জঘন্যতম অপরাধের বিচার ও জানমালের নিরাপত্তা চাই।" ​এ ঘটনায় গত ২ এপ্রিল আব্দুর রাজ্জাক বাদী হয়ে বাইলকা পাড়া গ্রামের একই পরিবারের আমিরুল ইসলাম, আলাউদ্দিন, সোনালী বেগম ও আকাশ আলীকে অভিযুক্ত করে নাচোল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ​এদিকে, গত ৩ এপ্রিল স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের আত্মীয় শাজাহান আলী সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের হুমকি প্রদান করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নাচোল থানাকে অবহিত করা হয়েছে। ​নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" ​তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ​এলাকায় বহিরাগত উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন, মাছ ও পেঁপে চুরি

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে রাতের আঁধারে একটি আম বাগানের অন্তত ২৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে বাগানের অভ্যন্তরীণ পুকুর থেকে মাছ ও পেঁপে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাইলকা পাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক নাচোল থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​ক্ষতিগ্রস্ত বাগান মালিক আব্দুর রাজ্জাক শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, বিগত ছয় বছর আগে বাইলকা পাড়া এলাকায় ৩০ বিঘা জমি লিজ নিয়ে আম বাগান শুরু করেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তির ছাগল বাগানে প্রবেশ করলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা খোয়াড়ে দেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি মহলের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হলেও দুর্বৃত্তরা ধারাবাহিকভাবে বাগানের ক্ষতি করতে থাকে। ​সর্বশেষ গত ৩১ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানের তারের বেড়া ও নেটজাল কেটে ভেতরে প্রবেশ করে এবং ২৭টি ফলন্ত আম গাছ কেটে সাবাড় করে দেয়। এছাড়া বাগানের পুকুর থেকে মাছ ও পেঁপে লুট করে নিয়ে যায়। ​বাগানের শ্রমিক জমির উদ্দিন বলেন, সকালে বাগানে কাজ করতে গিয়ে দেখি অসংখ্য আম গাছ ও মালটা-কমলা লেবু গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি মালিককে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। ​ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, "আমি এখানে ব্যবসা করতে এসেছি, কারো সাথে শত্রুতা করতে নয়। তারা আমার প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করেছে। গাছ কাটার প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এই জঘন্যতম অপরাধের বিচার ও জানমালের নিরাপত্তা চাই।" ​এ ঘটনায় গত ২ এপ্রিল আব্দুর রাজ্জাক বাদী হয়ে বাইলকা পাড়া গ্রামের একই পরিবারের আমিরুল ইসলাম, আলাউদ্দিন, সোনালী বেগম ও আকাশ আলীকে অভিযুক্ত করে নাচোল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ​এদিকে, গত ৩ এপ্রিল স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের আত্মীয় শাজাহান আলী সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের হুমকি প্রদান করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নাচোল থানাকে অবহিত করা হয়েছে। ​নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" ​তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ​এলাকায় বহিরাগত উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x