শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জুয়ারী স্বামীর নির্যাতন, দ্বিতীয় বিয়ে ও হত্যার হুমকি—নিরাপত্তাহীনতায় ভুগছেন লাবনী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

জুয়ারী স্বামীর নির্যাতন, দ্বিতীয় বিয়ে ও হত্যার হুমকি—নিরাপত্তাহীনতায় ভুগছেন লাবনী

স্টাফ রিপোর্টার:: সিলেটের শাহপরান এলাকায় স্বামীর লাগাতার নির্যাতন, গোপনে দ্বিতীয় বিয়ে এবং প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এক গৃহবধূ। জীবন বাঁচাতে অবশেষে থানার দ্বারস্থ হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী লাবনী বেগম (৪৪)।

অভিযোগে জানা যায়, শাহপরান থানাধীন মীর মহল্লার বাসিন্দা বদরুল ইসলাম টুনাই (৫০) দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনে তার স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, বিয়ের পর থেকেই সামান্য বিষয়কে কেন্দ্র করে তাকে মারধর, অপমান এবং ভয়ভীতি দেখানো ছিল নিত্যদিনের ঘটনা। একাধিকবার পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্তের আচরণে কোনো পরিবর্তন আসেনি। অভিযুক্ত টুনাই একজন চিহ্নিত জুয়ারী ও মাদকাসক্ত।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো—সম্প্রতি অভিযুক্ত স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে প্রতিবাদ করলেই প্রাণে হত্যা করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন লাবনী বেগম। গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে তাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।

ভুক্তভোগী আরও জানান, দীর্ঘদিন ধরে তাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করা হচ্ছে। বরং উল্টো হুমকি-ধামকি দিয়ে তাকে চুপ করিয়ে রাখার চেষ্টা চলছে। এতে করে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন ঘটনা পারিবারিক সহিংসতার ভয়াবহ দিক তুলে ধরে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।

জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। এখন দেখার বিষয়—আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জুয়ারী স্বামীর নির্যাতন, দ্বিতীয় বিয়ে ও হত্যার হুমকি—নিরাপত্তাহীনতায় ভুগছেন লাবনী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার:: সিলেটের শাহপরান এলাকায় স্বামীর লাগাতার নির্যাতন, গোপনে দ্বিতীয় বিয়ে এবং প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এক গৃহবধূ। জীবন বাঁচাতে অবশেষে থানার দ্বারস্থ হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী লাবনী বেগম (৪৪)।

অভিযোগে জানা যায়, শাহপরান থানাধীন মীর মহল্লার বাসিন্দা বদরুল ইসলাম টুনাই (৫০) দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনে তার স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, বিয়ের পর থেকেই সামান্য বিষয়কে কেন্দ্র করে তাকে মারধর, অপমান এবং ভয়ভীতি দেখানো ছিল নিত্যদিনের ঘটনা। একাধিকবার পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্তের আচরণে কোনো পরিবর্তন আসেনি। অভিযুক্ত টুনাই একজন চিহ্নিত জুয়ারী ও মাদকাসক্ত।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো—সম্প্রতি অভিযুক্ত স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে প্রতিবাদ করলেই প্রাণে হত্যা করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন লাবনী বেগম। গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে তাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।

ভুক্তভোগী আরও জানান, দীর্ঘদিন ধরে তাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করা হচ্ছে। বরং উল্টো হুমকি-ধামকি দিয়ে তাকে চুপ করিয়ে রাখার চেষ্টা চলছে। এতে করে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন ঘটনা পারিবারিক সহিংসতার ভয়াবহ দিক তুলে ধরে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।

জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। এখন দেখার বিষয়—আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x