শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা:: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের এক অবিস্মরণীয় স্মারক। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে জাতির উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ১৯৭১ সালের গণহত্যা ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জন ছিল দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল। তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার ঘটনা স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে। জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ। এছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব সংবাদদাতা:: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের এক অবিস্মরণীয় স্মারক। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে জাতির উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ১৯৭১ সালের গণহত্যা ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জন ছিল দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল। তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার ঘটনা স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে। জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ। এছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x