শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন
সুমন মিয়া, শগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের শাসন গ্রামের এক অসহায় নারী সিতারা বেগম (৫০) প্রভাবশালী চক্রের হাতে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং সপরিবারে ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা পার্টি সেন্টারে স্থানীয় সংবাদকর্মীদের সামনে উপস্থিত হয়ে তিনি তার ওপর হওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিতারা বেগম জানান, তার প্রতিবন্ধী ছেলে মোঃ সায়েস্তা মিয়া একটি মামলায় কারাগারে থাকাকালীন সাচায়ানী গ্রামের মৃত আয়াজ উল্লাহর ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম এবং তার সহযোগী স্থানীয় জামায়াত নেতা ও সাংবাদিক পরিচয়দানকারী তৈয়বুর রহমান তাকে সহায়তার আশ্বাস দেন। ছেলেকে ফাঁসির ভয় দেখিয়ে তারা সিতারা বেগমের কাছ থেকে ৭০ হাজার টাকা দাবি করেন। ছেলের মায়ায় অন্ধ হয়ে ওই অসহায় নারী তার পালিত ২৫০টি হাঁস বিক্রি করে অত্যন্ত কষ্টে জোগাড় করা ৬০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। কিন্তু টাকা নেওয়ার পর তারা ছেলেকে মুক্ত করার কোনো উদ্যোগই নেয়নি। পরবর্তীতে সিতারা বেগম ঘর বন্ধক রেখে ও গরু বিক্রি করে অন্য মাধ্যমে ছেলেকে জামিনে মুক্ত করেন। তিনি জানান,, পাওনা ৬০ হাজার টাকা ফেরত চাইলে নুরুল ইসলাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২২ মার্চ নুরুল ইসলাম সিতারা বেগমের বাড়িতে ঢুকে তাকে সশরীরে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে এই প্রভাবশালী চক্রটি সিতারা বেগমকে সপরিবারে গ্রামছাড়া করার এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে তিনি জানান। সিতারা বেগম আক্ষেপ করে বলেন, "আমি আমার পালিত হাঁসগুলো বিক্রি করে টাকা দিয়েছিলাম। এখন টাকা ফেরত চাইলে তারা আমাকে মারধর করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি আমার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে নিজ বাড়িতেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছি।" সিতারা বেগম আরও জানান, গত ২২ মার্চ তিনি জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি, বরং হুমকির মাত্রা দিন দিন বাড়ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত তার আত্মসাৎকৃত ৬০ হাজার টাকা উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসহায় নারীর ওপর হামলাকারী ও হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান। পরিশেষে, সিতারা বেগম সমাজের বিবেকবান মানুষ ও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এই জুলুম থেকে মুক্তি ও ন্যায়বিচার প্রার্থনা করেন।###

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
সুমন মিয়া, শগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের শাসন গ্রামের এক অসহায় নারী সিতারা বেগম (৫০) প্রভাবশালী চক্রের হাতে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং সপরিবারে ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা পার্টি সেন্টারে স্থানীয় সংবাদকর্মীদের সামনে উপস্থিত হয়ে তিনি তার ওপর হওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিতারা বেগম জানান, তার প্রতিবন্ধী ছেলে মোঃ সায়েস্তা মিয়া একটি মামলায় কারাগারে থাকাকালীন সাচায়ানী গ্রামের মৃত আয়াজ উল্লাহর ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম এবং তার সহযোগী স্থানীয় জামায়াত নেতা ও সাংবাদিক পরিচয়দানকারী তৈয়বুর রহমান তাকে সহায়তার আশ্বাস দেন। ছেলেকে ফাঁসির ভয় দেখিয়ে তারা সিতারা বেগমের কাছ থেকে ৭০ হাজার টাকা দাবি করেন। ছেলের মায়ায় অন্ধ হয়ে ওই অসহায় নারী তার পালিত ২৫০টি হাঁস বিক্রি করে অত্যন্ত কষ্টে জোগাড় করা ৬০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। কিন্তু টাকা নেওয়ার পর তারা ছেলেকে মুক্ত করার কোনো উদ্যোগই নেয়নি। পরবর্তীতে সিতারা বেগম ঘর বন্ধক রেখে ও গরু বিক্রি করে অন্য মাধ্যমে ছেলেকে জামিনে মুক্ত করেন। তিনি জানান,, পাওনা ৬০ হাজার টাকা ফেরত চাইলে নুরুল ইসলাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২২ মার্চ নুরুল ইসলাম সিতারা বেগমের বাড়িতে ঢুকে তাকে সশরীরে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে এই প্রভাবশালী চক্রটি সিতারা বেগমকে সপরিবারে গ্রামছাড়া করার এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে তিনি জানান। সিতারা বেগম আক্ষেপ করে বলেন, "আমি আমার পালিত হাঁসগুলো বিক্রি করে টাকা দিয়েছিলাম। এখন টাকা ফেরত চাইলে তারা আমাকে মারধর করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি আমার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে নিজ বাড়িতেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছি।" সিতারা বেগম আরও জানান, গত ২২ মার্চ তিনি জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি, বরং হুমকির মাত্রা দিন দিন বাড়ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত তার আত্মসাৎকৃত ৬০ হাজার টাকা উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসহায় নারীর ওপর হামলাকারী ও হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান। পরিশেষে, সিতারা বেগম সমাজের বিবেকবান মানুষ ও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এই জুলুম থেকে মুক্তি ও ন্যায়বিচার প্রার্থনা করেন।###

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x