শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনন্য- সিসিক প্রশাসক

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনন্য- সিসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহান স্বাধীনতা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টা এক মিনিটে তিনি সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, “আজ পুরো জাতি নতুন আঙ্গিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন এবং অনেককে হত্যার শিকার হতে হয়েছে। এমনকি শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানোর সুযোগও অনেক সময় বাধাগ্রস্ত ছিল।” স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষাপটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দেশজুড়ে গণহত্যা চালানো হয়, যাতে লক্ষ লক্ষ মানুষ শহিদ হন। সেই সংকটময় সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি; তিনি সরাসরি সম্মুখসারিতে থেকে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তিনি সিলেট অঞ্চলে সক্রিয়ভাবে যুদ্ধ পরিচালনা করেন এবং জকিগঞ্জ-কানাইঘাট এলাকা থেকে শুরু করে এমসি কলেজ পর্যন্ত সম্মুখসমরে অংশ নিয়ে ১৫ ডিসেম্বর সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করেন, যা তাঁর গুরুত্বপূর্ণ অবদানের একটি দৃষ্টান্ত। শ্রদ্ধা নিবেদনকালে সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনন্য- সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহান স্বাধীনতা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টা এক মিনিটে তিনি সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, “আজ পুরো জাতি নতুন আঙ্গিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন এবং অনেককে হত্যার শিকার হতে হয়েছে। এমনকি শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানোর সুযোগও অনেক সময় বাধাগ্রস্ত ছিল।” স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষাপটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দেশজুড়ে গণহত্যা চালানো হয়, যাতে লক্ষ লক্ষ মানুষ শহিদ হন। সেই সংকটময় সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি; তিনি সরাসরি সম্মুখসারিতে থেকে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তিনি সিলেট অঞ্চলে সক্রিয়ভাবে যুদ্ধ পরিচালনা করেন এবং জকিগঞ্জ-কানাইঘাট এলাকা থেকে শুরু করে এমসি কলেজ পর্যন্ত সম্মুখসমরে অংশ নিয়ে ১৫ ডিসেম্বর সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করেন, যা তাঁর গুরুত্বপূর্ণ অবদানের একটি দৃষ্টান্ত। শ্রদ্ধা নিবেদনকালে সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x