শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিসিক এর কর শাখায় জামিল–রাশেদ–গৌতম চক্রের তেলেসমাতি কারবার ১ম পর্ব

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

সিসিক এর কর শাখায় জামিল–রাশেদ–গৌতম চক্রের তেলেসমাতি কারবার ১ম পর্ব

নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক'র) বিজ্ঞাপন কর আদায়ে ভয়াবহ অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে কর শাখার এক কর্মকর্তা দুই কর্মচারী—জামিলুর রহমান, রাশেদুল ইসলাম ও গৌতম রায়ের বিরুদ্ধে। অনুসন্ধানে জানাযাশ, আদর্শ কর তফসিল উপেক্ষা করে আলোকিত এলইডি টিভি সাইনবোর্ডে বিপুল অঙ্কের কর কম আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ায় গড়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট, যার ফলে বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন।

সিসিকের আদর্শ কর তফসিল অনুযায়ী, আলোকিত এলইডি টিভি সাইনবোর্ডের কর হার প্রতি বর্গফুট ২০ হাজার টাকা (বার্ষিক) নির্ধারিত। কিন্তু সংশ্লিষ্ট চক্র মাত্র ৬০০ টাকা হারে কর আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র বলছে, নগরীর অন্তত ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্তমানে এলইডি টিভির মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে— 1️⃣ সিটি কর্পোরেশন পয়েন্ট 2️⃣ কীনব্রিজ পয়েন্ট 3️⃣ জিতু মিয়া পয়েন্ট 4️⃣ চৌহাট্টা পয়েন্ট 5️⃣ রিকাবিবাজার পয়েন্ট 6️⃣ মদিনা মার্কেট পয়েন্ট 7️⃣ সুবিদবাজার পয়েন্ট 8️⃣ মেন্দীবাগ পয়েন্ট প্রতিটি বিলবোর্ড থেকে বছরে লাখ লাখ টাকা রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও, বাস্তবে আদায় হচ্ছে নামমাত্র অর্থ। ফলে একেকটি বিলবোর্ড থেকেই বিপুল অঙ্কের রাজস্ব হরিলুট করছেন সিন্ডিকেট চক্রে  জড়িত সংশ্লিষ্টরা।

অনুসন্ধানে জানা যায়, একটি বিজ্ঞাপন কোম্পানি সংশ্লিষ্ট কর্মচারীদের দাবিকৃত অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করা হয়। অন্যদিকে, যারা অনানুষ্ঠানিকভাবে অর্থ প্রদান করেছেন , তারা নির্বিঘ্নে বিজ্ঞাপন প্রদর্শনের অনুমোদন পাচ্ছেন।

দক্ষিণ সুরমার এক বিজ্ঞাপন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন— “আমরা নির্ধারিত করের বাইরে টাকা দিতে রাজি হইনি বলে আমাদের অনুমোদন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যারা ‘অবৈধ সৃুবিধা দেয় তারা ম্যানেজ’ করেছে, তারা এখন সব সুবিধা পাচ্ছে।”

অভিযোগ অনুযায়ী, বিজ্ঞাপনের কর আদায়কারী রাশেদুল ইসলাম ২০০৪ সাল থেকে একই শাখায়  দায়িত্বে রয়েছেন। একসময় আর্থিকভাবে দুর্বল থাকলেও বর্তমানে তিনি শিবগঞ্জ পয়েন্টে ফ্ল্যাটে বসবাস করছেন এবং নিয়মিত নতুন মোটরসাইকেল হাতবদল করে ব্যবহার করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার মাসিক বেতন প্রায় ৩০ হাজার টাকা হলেও জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

একই ধরনের অভিযোগ রয়েছে গৌতম রায়ের বিরুদ্ধেও। অভিযোগ আছে, কর শাখার কর্মকর্তা জামিলুর রহমানের সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট কার্যক্রম চালিয়ে আসছেন তারা।

এত বড় অঙ্কের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরও সিসিক প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় নাগরিক সমাজে প্রশ্ন উঠেছে। একাধিক সূত্রের দাবি—এই চক্র একটি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে পার পেয়ে যাচ্ছে। বিগত সরকার আমলেও অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। সরকার পরিবর্তনের পরও তাদের প্রভাব কমেনি—এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ী মহলের।

নাগরিক সমাজ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বলছেন—অবিলম্বে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর তফসিল ও আদায়ের নথি প্রকাশ করতে হবে। রাজস্ব ক্ষতির হিসাব নিরূপণ করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, সিসিকের ভাবমূর্তি ও সরকারি রাজস্ব রক্ষায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য। এব্যপারে জানতে সিসিক'র কর কর্মকর্তা জামিল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি। চলবে…

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিসিক এর কর শাখায় জামিল–রাশেদ–গৌতম চক্রের তেলেসমাতি কারবার ১ম পর্ব

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক'র) বিজ্ঞাপন কর আদায়ে ভয়াবহ অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে কর শাখার এক কর্মকর্তা দুই কর্মচারী—জামিলুর রহমান, রাশেদুল ইসলাম ও গৌতম রায়ের বিরুদ্ধে। অনুসন্ধানে জানাযাশ, আদর্শ কর তফসিল উপেক্ষা করে আলোকিত এলইডি টিভি সাইনবোর্ডে বিপুল অঙ্কের কর কম আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ায় গড়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট, যার ফলে বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন।

সিসিকের আদর্শ কর তফসিল অনুযায়ী, আলোকিত এলইডি টিভি সাইনবোর্ডের কর হার প্রতি বর্গফুট ২০ হাজার টাকা (বার্ষিক) নির্ধারিত। কিন্তু সংশ্লিষ্ট চক্র মাত্র ৬০০ টাকা হারে কর আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র বলছে, নগরীর অন্তত ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্তমানে এলইডি টিভির মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে— 1️⃣ সিটি কর্পোরেশন পয়েন্ট 2️⃣ কীনব্রিজ পয়েন্ট 3️⃣ জিতু মিয়া পয়েন্ট 4️⃣ চৌহাট্টা পয়েন্ট 5️⃣ রিকাবিবাজার পয়েন্ট 6️⃣ মদিনা মার্কেট পয়েন্ট 7️⃣ সুবিদবাজার পয়েন্ট 8️⃣ মেন্দীবাগ পয়েন্ট প্রতিটি বিলবোর্ড থেকে বছরে লাখ লাখ টাকা রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও, বাস্তবে আদায় হচ্ছে নামমাত্র অর্থ। ফলে একেকটি বিলবোর্ড থেকেই বিপুল অঙ্কের রাজস্ব হরিলুট করছেন সিন্ডিকেট চক্রে  জড়িত সংশ্লিষ্টরা।

অনুসন্ধানে জানা যায়, একটি বিজ্ঞাপন কোম্পানি সংশ্লিষ্ট কর্মচারীদের দাবিকৃত অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করা হয়। অন্যদিকে, যারা অনানুষ্ঠানিকভাবে অর্থ প্রদান করেছেন , তারা নির্বিঘ্নে বিজ্ঞাপন প্রদর্শনের অনুমোদন পাচ্ছেন।

দক্ষিণ সুরমার এক বিজ্ঞাপন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন— “আমরা নির্ধারিত করের বাইরে টাকা দিতে রাজি হইনি বলে আমাদের অনুমোদন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যারা ‘অবৈধ সৃুবিধা দেয় তারা ম্যানেজ’ করেছে, তারা এখন সব সুবিধা পাচ্ছে।”

অভিযোগ অনুযায়ী, বিজ্ঞাপনের কর আদায়কারী রাশেদুল ইসলাম ২০০৪ সাল থেকে একই শাখায়  দায়িত্বে রয়েছেন। একসময় আর্থিকভাবে দুর্বল থাকলেও বর্তমানে তিনি শিবগঞ্জ পয়েন্টে ফ্ল্যাটে বসবাস করছেন এবং নিয়মিত নতুন মোটরসাইকেল হাতবদল করে ব্যবহার করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার মাসিক বেতন প্রায় ৩০ হাজার টাকা হলেও জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

একই ধরনের অভিযোগ রয়েছে গৌতম রায়ের বিরুদ্ধেও। অভিযোগ আছে, কর শাখার কর্মকর্তা জামিলুর রহমানের সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট কার্যক্রম চালিয়ে আসছেন তারা।

এত বড় অঙ্কের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরও সিসিক প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় নাগরিক সমাজে প্রশ্ন উঠেছে। একাধিক সূত্রের দাবি—এই চক্র একটি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে পার পেয়ে যাচ্ছে। বিগত সরকার আমলেও অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। সরকার পরিবর্তনের পরও তাদের প্রভাব কমেনি—এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ী মহলের।

নাগরিক সমাজ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বলছেন—অবিলম্বে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর তফসিল ও আদায়ের নথি প্রকাশ করতে হবে। রাজস্ব ক্ষতির হিসাব নিরূপণ করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, সিসিকের ভাবমূর্তি ও সরকারি রাজস্ব রক্ষায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য। এব্যপারে জানতে সিসিক'র কর কর্মকর্তা জামিল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি। চলবে…

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x