শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টার অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

শাল্লায় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টার অভিযোগ
শাল্লাা (সুনামগঞ্জ )প্রতিনিধি:: সুনামগঞ্জের শাল্লায় ছয় বছরের লীজকৃত একটি জলমহাল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে মাধ্যমে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন এলাকায়। জলমহলটি দখলে নেয়ার এই অপচেষ্টার কবলে পড়ে অসহায় হয়ে পড়েছে ২৩টি পরিবার। ভূক্তভোগিরা তথ্য ও উপাত্ত যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবীও জানিয়েছেন। পার্শ্ববর্তী দিরাই উপজেলার উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ২০১৯ সালে ইজারার মাধ্যমে সুনামগঞ্জ জেলার শাল্লাা উপজেলার আটগাঁও কাশিপুর লাইরাদিঘা গ্রুপ-এ জলমহালটি ছয় বছরের জন্য ইাজারা গ্রহণ করে। কিন্তু তিন বছর শেষ হতেই একটি প্রতারক চক্র ইজারাদার সমিতির সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সাব-লীজের ভুয়া ডীড তৈরী করে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর মিথ্যে অভিযোগ দিয়ে জলমহালটি পুনরায় ইজারা করিয়ে কৌশলে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। ২০২৩ সালে চক্রটির মূল হোতা আটগাঁও গ্রামের প্রভাবশালী ব্যক্তি ডালাস রাজীব উদ্দিন নামের এক ব্যক্তিকে দিয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত মামলাটি খারিজ করে উত্তর জারুলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির নামে রায় দেন। তথ্য সূত্রে জানা যায়, উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভূমি মন্ত্রনালয় থেকে ৪৪৩ একরের কাশিপুর লাইরা দিঘা গ্রুপ-এ জলমহালটি' বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ সন মেয়াদে ইজারা গ্রহণ করে। জলমহালের বাৎসরিক ইজারা মূল্য সহ সরকারকে অন্যান্য রাজস্ব প্রদান করে আসছে। চলতি এই বছর জলমহাল থেকে মাছ আহরণের শেষ সময়সীমা। তাই চক্রটি প্রতারণার মাধ্যমে জলমহালটি দখলের পায়তারা করছে। এখানেও ব্যর্থ হয়ে থেমে নেই এই চক্রটি। এখন আবার পুনরায় রুমেন মিয়া নামে আরেক ব্যক্তিকে দিয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়েছে উত্তর জারুলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি প্রজেশ লাল দাস রুমেন মিয়া নামের ব্যক্তিটিকে ৭২লক্ষ টাকার বিনিময়ে জলমহাল সাবলীজ দিয়েছেন। সভাপতির স্বাক্ষর জাল করে আদালতে সাবলীজের একটি চুক্তিনামা দেখানো হয়। যাতে করে নিজেদের দখলে নিয়ে অন্যায় ভাবে আবারও ভোগ দখল করতে পারে। তাই এই চক্রটি ভুয়া সাবলীজের কাগজের মাধ্যমে প্রশাসন দিয়ে জলমহালের মাছ আহরণ বন্ধের নির্দেশনা দিয়ে লুটপাটের চেষ্টা করছেন বলে জানান সমিতির সভাপতি প্রজেশ লাল দাস। অভিযোগকারী মৎস্যজীবীরা বলেন, প্রতারক মো. ডালাস ও রুমেন মিয়া স্থানীয় প্রশাসনের সহায়তায় জলমহালটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন। তিনি আমাদের নামে মিথ্যে অভিযোগ করে আদালতে মামলা করেছিল, আমরা সেই মামলার রায় পেয়েছি। তাই পুনরায় একই ভাবে আবার জলমহাল দখলের চেষ্টা করছে। উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি প্রজেশ লাল দাস বলেন, ৬ বছরের জন্য জলমহালটি সরকারের কাছ থেকে ইজারা গ্রহণ করেছি। আমরা পরিশ্রম করে এখানে মাছ চাষ করছি। সরকারকে রাজস্ব দিচ্ছি। কিন্তু এখানে অসাধু একটা চক্র জলমহালটি দখলে নেয়ার অপচেষ্টা করছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায় বিচার করুক। এব্যাপারে মামলার বাদী রুমেন মিয়ার সাথে কথা বলতে তার মুঠোফোনে বার বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
শাল্লাা (সুনামগঞ্জ )প্রতিনিধি:: সুনামগঞ্জের শাল্লায় ছয় বছরের লীজকৃত একটি জলমহাল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে মাধ্যমে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন এলাকায়। জলমহলটি দখলে নেয়ার এই অপচেষ্টার কবলে পড়ে অসহায় হয়ে পড়েছে ২৩টি পরিবার। ভূক্তভোগিরা তথ্য ও উপাত্ত যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবীও জানিয়েছেন। পার্শ্ববর্তী দিরাই উপজেলার উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ২০১৯ সালে ইজারার মাধ্যমে সুনামগঞ্জ জেলার শাল্লাা উপজেলার আটগাঁও কাশিপুর লাইরাদিঘা গ্রুপ-এ জলমহালটি ছয় বছরের জন্য ইাজারা গ্রহণ করে। কিন্তু তিন বছর শেষ হতেই একটি প্রতারক চক্র ইজারাদার সমিতির সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সাব-লীজের ভুয়া ডীড তৈরী করে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর মিথ্যে অভিযোগ দিয়ে জলমহালটি পুনরায় ইজারা করিয়ে কৌশলে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। ২০২৩ সালে চক্রটির মূল হোতা আটগাঁও গ্রামের প্রভাবশালী ব্যক্তি ডালাস রাজীব উদ্দিন নামের এক ব্যক্তিকে দিয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত মামলাটি খারিজ করে উত্তর জারুলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির নামে রায় দেন। তথ্য সূত্রে জানা যায়, উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভূমি মন্ত্রনালয় থেকে ৪৪৩ একরের কাশিপুর লাইরা দিঘা গ্রুপ-এ জলমহালটি' বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ সন মেয়াদে ইজারা গ্রহণ করে। জলমহালের বাৎসরিক ইজারা মূল্য সহ সরকারকে অন্যান্য রাজস্ব প্রদান করে আসছে। চলতি এই বছর জলমহাল থেকে মাছ আহরণের শেষ সময়সীমা। তাই চক্রটি প্রতারণার মাধ্যমে জলমহালটি দখলের পায়তারা করছে। এখানেও ব্যর্থ হয়ে থেমে নেই এই চক্রটি। এখন আবার পুনরায় রুমেন মিয়া নামে আরেক ব্যক্তিকে দিয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়েছে উত্তর জারুলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি প্রজেশ লাল দাস রুমেন মিয়া নামের ব্যক্তিটিকে ৭২লক্ষ টাকার বিনিময়ে জলমহাল সাবলীজ দিয়েছেন। সভাপতির স্বাক্ষর জাল করে আদালতে সাবলীজের একটি চুক্তিনামা দেখানো হয়। যাতে করে নিজেদের দখলে নিয়ে অন্যায় ভাবে আবারও ভোগ দখল করতে পারে। তাই এই চক্রটি ভুয়া সাবলীজের কাগজের মাধ্যমে প্রশাসন দিয়ে জলমহালের মাছ আহরণ বন্ধের নির্দেশনা দিয়ে লুটপাটের চেষ্টা করছেন বলে জানান সমিতির সভাপতি প্রজেশ লাল দাস। অভিযোগকারী মৎস্যজীবীরা বলেন, প্রতারক মো. ডালাস ও রুমেন মিয়া স্থানীয় প্রশাসনের সহায়তায় জলমহালটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন। তিনি আমাদের নামে মিথ্যে অভিযোগ করে আদালতে মামলা করেছিল, আমরা সেই মামলার রায় পেয়েছি। তাই পুনরায় একই ভাবে আবার জলমহাল দখলের চেষ্টা করছে। উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি প্রজেশ লাল দাস বলেন, ৬ বছরের জন্য জলমহালটি সরকারের কাছ থেকে ইজারা গ্রহণ করেছি। আমরা পরিশ্রম করে এখানে মাছ চাষ করছি। সরকারকে রাজস্ব দিচ্ছি। কিন্তু এখানে অসাধু একটা চক্র জলমহালটি দখলে নেয়ার অপচেষ্টা করছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায় বিচার করুক। এব্যাপারে মামলার বাদী রুমেন মিয়ার সাথে কথা বলতে তার মুঠোফোনে বার বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x