শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: লাখাইয়ের চায়ের আড্ডায় ভোটের হিসাব-নিকাশ, আলোচনার তুঙ্গে ধানের শীষ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: লাখাইয়ের চায়ের আড্ডায় ভোটের হিসাব-নিকাশ, আলোচনার তুঙ্গে ধানের শীষ
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:: ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৩ (লাখাই-শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সদর) আসনের নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত থাকলেও সাধারণ ভোটারদের জল্পনা-কল্পনা ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এলাকার হাট-বাজার ও পাড়া-মহল্লার চায়ের দোকানগুলো। বিশেষ করে লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের টং দোকানগুলোতে চলছে প্রার্থীদের জয়-পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘ বছর পর কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রফুল্লতা লক্ষ্য করা গেছে। গ্রামের সাধারণ ভোটারদের সাথে আলাপকালে একটি সম্ভাব্য ফলাফলের চিত্র ফুটে উঠছে। আলোচনায় উঠে আসছে জনপ্রিয়তার দৌড়ে এই আসনে ধানের শীষ প্রতীক অনেকাংশে এগিয়ে রয়েছে। ভোটারদের বড় একটি অংশ মনে করছেন, ধানের শীষের অবস্থান এবার বেশ শক্তিশালী। অন্যদিকে, জনপ্রিয়তার বিচারে দাঁড়িপাল্লা প্রতীককে দ্বিতীয় অবস্থানে রাখছেন স্থানীয়রা। এছাড়া মোমবাতি, হাতপাখা, লাঙ্গল ও ঘড়ি প্রতীক নিয়ে ছোট ছোট দলে আলোচনা চললেও মূল লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে। যদিও ভোটের চূড়ান্ত ফলাফল পেতে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ বিরাজ করছে, তা এক অনন্য উৎসবে পরিণত হয়েছে। ভোটাররা চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে তাঁরা তাঁদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন। উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং শেষ মুহূর্তের নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতির কাজ চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: লাখাইয়ের চায়ের আড্ডায় ভোটের হিসাব-নিকাশ, আলোচনার তুঙ্গে ধানের শীষ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:: ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৩ (লাখাই-শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সদর) আসনের নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত থাকলেও সাধারণ ভোটারদের জল্পনা-কল্পনা ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এলাকার হাট-বাজার ও পাড়া-মহল্লার চায়ের দোকানগুলো। বিশেষ করে লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের টং দোকানগুলোতে চলছে প্রার্থীদের জয়-পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘ বছর পর কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রফুল্লতা লক্ষ্য করা গেছে। গ্রামের সাধারণ ভোটারদের সাথে আলাপকালে একটি সম্ভাব্য ফলাফলের চিত্র ফুটে উঠছে। আলোচনায় উঠে আসছে জনপ্রিয়তার দৌড়ে এই আসনে ধানের শীষ প্রতীক অনেকাংশে এগিয়ে রয়েছে। ভোটারদের বড় একটি অংশ মনে করছেন, ধানের শীষের অবস্থান এবার বেশ শক্তিশালী। অন্যদিকে, জনপ্রিয়তার বিচারে দাঁড়িপাল্লা প্রতীককে দ্বিতীয় অবস্থানে রাখছেন স্থানীয়রা। এছাড়া মোমবাতি, হাতপাখা, লাঙ্গল ও ঘড়ি প্রতীক নিয়ে ছোট ছোট দলে আলোচনা চললেও মূল লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে। যদিও ভোটের চূড়ান্ত ফলাফল পেতে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ বিরাজ করছে, তা এক অনন্য উৎসবে পরিণত হয়েছে। ভোটাররা চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে তাঁরা তাঁদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন। উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং শেষ মুহূর্তের নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতির কাজ চলছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x