শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান: কয়ছর আহমদ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান: কয়ছর আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আমরা সবাই, এমনকি বাংলাদেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। আপনারা যদি এ আসন থেকে আমাকে নির্বাচিত করে সরকারে পাঠান তাহলে উন্নয়নের জন্য তারেক রহমানের কাছে গিয়ে কখনোই খালি হাতে ফিরে আসবো না। আপানাদের ভোটে নির্বাচিত হলে অন্য যেকোনো উপজেলা, জেলার চেয়ে এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করতে যা যা লাগে আমি তা করবো। শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের বাড়ি সংলগ্ন (সেতুর মুখে) কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকাল ৪টায় গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি রইছ উদ্দিন। তিনি বলেন, এক গোষ্ঠী মানুষ নির্বাচনকে বানচাল করতে চায়। তাই কেন্দ্রে গিয়ে তাড়াতাড়ি ভোট দিতে হবে। বিএনপি নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চায়। দয়াকরে আমাকে একটি বার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, অন্য এলাকার এমপি-মন্ত্রীর চেয়ে আমার সাথে আপনাদের ভালো সম্পর্ক হবে ইনশাল্লাহ। আমি এমপি নির্বাচিত হলে মাসে দু’দিন সবার সাথে দেখা করবো। আমার সাথে দেখা করতে বা কথা বলতে হলে কারো তদবির লাগবে না। জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাও. তাহিদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, সেলিম উদ্দিন আহমদ ভুট্টো, নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য এটিএম হেলাল, মহির উদ্দিন, গোলাম রব্বানী, অজিত দাশ, বিএনপি নেতা ছোবহান আহমদ, মাস্টার নজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমদ, পর্তুগাল ভেজা সিটি বিএনপির সভাপতি মঈনুল হক, যুবদল নেতা হিরা মিয়া, শারাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাহীনুর রহমান তুহিন, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল ও ছাত্রদল নেতা সুমন আহমদ আরো অনেকে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান: কয়ছর আহমদ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
শান্তিগঞ্জ প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আমরা সবাই, এমনকি বাংলাদেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। আপনারা যদি এ আসন থেকে আমাকে নির্বাচিত করে সরকারে পাঠান তাহলে উন্নয়নের জন্য তারেক রহমানের কাছে গিয়ে কখনোই খালি হাতে ফিরে আসবো না। আপানাদের ভোটে নির্বাচিত হলে অন্য যেকোনো উপজেলা, জেলার চেয়ে এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করতে যা যা লাগে আমি তা করবো। শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের বাড়ি সংলগ্ন (সেতুর মুখে) কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকাল ৪টায় গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি রইছ উদ্দিন। তিনি বলেন, এক গোষ্ঠী মানুষ নির্বাচনকে বানচাল করতে চায়। তাই কেন্দ্রে গিয়ে তাড়াতাড়ি ভোট দিতে হবে। বিএনপি নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চায়। দয়াকরে আমাকে একটি বার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, অন্য এলাকার এমপি-মন্ত্রীর চেয়ে আমার সাথে আপনাদের ভালো সম্পর্ক হবে ইনশাল্লাহ। আমি এমপি নির্বাচিত হলে মাসে দু’দিন সবার সাথে দেখা করবো। আমার সাথে দেখা করতে বা কথা বলতে হলে কারো তদবির লাগবে না। জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাও. তাহিদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, সেলিম উদ্দিন আহমদ ভুট্টো, নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য এটিএম হেলাল, মহির উদ্দিন, গোলাম রব্বানী, অজিত দাশ, বিএনপি নেতা ছোবহান আহমদ, মাস্টার নজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমদ, পর্তুগাল ভেজা সিটি বিএনপির সভাপতি মঈনুল হক, যুবদল নেতা হিরা মিয়া, শারাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাহীনুর রহমান তুহিন, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল ও ছাত্রদল নেতা সুমন আহমদ আরো অনেকে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x