শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফেঞ্চুগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কুতুব আলীর নেতৃত্বে ২শ’ লোকের হামলা, লুট ৯ লাখ—আহত ৬

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

ফেঞ্চুগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কুতুব আলীর নেতৃত্বে ২শ’ লোকের হামলা, লুট ৯ লাখ—আহত ৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীদের নেতৃত্বে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা নাগাদ আওয়ামী ডেবিল কুতুব আলী, সালেহ আহমদ, ইলাল মিয়া ও আব্দুল মানিকের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা পরিকল্পিতভাবে প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর করে এবং নগদ প্রায় ৩ লাখ টাকা ও প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। মুহূর্তেই উত্তর কুশিয়ারা ইউনিয়ন রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আহতরা প্রাণ বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার পর থেকে হামলাকারীরা এলাকায় প্রভাব বিস্তার করে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। আহত ও ভুক্তভোগী পরিবারগুলো নিজেদের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, চিকিৎসা শেষে তারা হামলাকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, দখল ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করা হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামলাকারীরা ১৮৬০ সালের পেনাল কোড এর অবৈধ সমাবেশ ও দাঙ্গা ধারা ১৪৩/১৪৭/১৪৮, মারধর ও গুরুতর জখম ধারা ৩২৩/৩২৫/৩২৬, সম্পত্তি ধ্বংস ধারা ৪২৭, ডাকাতি ও অস্ত্রসহ ডাকাতি ধারা ৩৯৫/৩৯৭ এবং প্রাণনাশের হুমকি ধারা ৫০৬ অপরাধ করেছেন। সংঘবদ্ধভাবে ২শ’ লোকের হামলা হওয়ায় গুরুতর অপরাধ (Cognizable & Non-bailable) হিসেবে মামলা গ্রহণযোগ্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধ সংঘটনের অভিযোগ থাকায় নিরপেক্ষ তদন্ত জরুরি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফেঞ্চুগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কুতুব আলীর নেতৃত্বে ২শ’ লোকের হামলা, লুট ৯ লাখ—আহত ৬

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীদের নেতৃত্বে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা নাগাদ আওয়ামী ডেবিল কুতুব আলী, সালেহ আহমদ, ইলাল মিয়া ও আব্দুল মানিকের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা পরিকল্পিতভাবে প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর করে এবং নগদ প্রায় ৩ লাখ টাকা ও প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। মুহূর্তেই উত্তর কুশিয়ারা ইউনিয়ন রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আহতরা প্রাণ বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার পর থেকে হামলাকারীরা এলাকায় প্রভাব বিস্তার করে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। আহত ও ভুক্তভোগী পরিবারগুলো নিজেদের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, চিকিৎসা শেষে তারা হামলাকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, দখল ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করা হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামলাকারীরা ১৮৬০ সালের পেনাল কোড এর অবৈধ সমাবেশ ও দাঙ্গা ধারা ১৪৩/১৪৭/১৪৮, মারধর ও গুরুতর জখম ধারা ৩২৩/৩২৫/৩২৬, সম্পত্তি ধ্বংস ধারা ৪২৭, ডাকাতি ও অস্ত্রসহ ডাকাতি ধারা ৩৯৫/৩৯৭ এবং প্রাণনাশের হুমকি ধারা ৫০৬ অপরাধ করেছেন। সংঘবদ্ধভাবে ২শ’ লোকের হামলা হওয়ায় গুরুতর অপরাধ (Cognizable & Non-bailable) হিসেবে মামলা গ্রহণযোগ্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধ সংঘটনের অভিযোগ থাকায় নিরপেক্ষ তদন্ত জরুরি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x