শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-২: প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় সরব ৫ প্রার্থী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

সিলেট-২: প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় সরব ৫ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :: নানান জল্পনা-কল্পনার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢামাঢোল বাঁজতে শুরু করেছে। গত ২১ জানুয়ারী প্রতীক বরাদ্ধ পেয়ে সারা দেশে নির্বাচনী মাঠের প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। সারা দেশের ন্যায় ব্যতিক্রম নয় প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। প্রচার-প্রচারণার প্রথম দিন থেকে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটাণিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্ধের পর থেকে সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলে পুরোদমে নিজেদের মনোনীত প্রার্থীর পক্ষে ও পছন্দের প্রতীককে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনী প্রতীক বরাদ্ধের সময় সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা ‘ধানের শীষ’, ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ‘দেওয়াল ঘড়ি’, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন ‘হাতপাখা’ ও গনফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হক ‘উদিয়মান সূর্য্য’ প্রতীক পেয়েছেন।

প্রবাসী অধ্যুষিত সিলেটের ‘বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা’ নিয়ে গঠিত সিলেট-২ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন। এবারের ভোটার তালিকায় তরুণ ভোটার রয়েছেন ২০ হাজার ৭ জন। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনী আসনের ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য পদে নির্বাচিত করবেন।

নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী জনসভায়’ যোগদান করেন সিলেট-২ নির্বাচনী আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয়-জেলা বিএনপির নেতৃবৃন্দ’সহ বক্তব্য রাখেন সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।  

অন্যদিকে, একই দিনে বিশ্বনাথে ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।

এছাড়া গনফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হকের ‘উদিয়মান সূর্য্য’ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ‘লাঙ্গল’ ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন ‘হাতপাখা’র সমর্থনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-২: প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় সরব ৫ প্রার্থী

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক :: নানান জল্পনা-কল্পনার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢামাঢোল বাঁজতে শুরু করেছে। গত ২১ জানুয়ারী প্রতীক বরাদ্ধ পেয়ে সারা দেশে নির্বাচনী মাঠের প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। সারা দেশের ন্যায় ব্যতিক্রম নয় প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। প্রচার-প্রচারণার প্রথম দিন থেকে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটাণিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্ধের পর থেকে সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলে পুরোদমে নিজেদের মনোনীত প্রার্থীর পক্ষে ও পছন্দের প্রতীককে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনী প্রতীক বরাদ্ধের সময় সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা ‘ধানের শীষ’, ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ‘দেওয়াল ঘড়ি’, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন ‘হাতপাখা’ ও গনফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হক ‘উদিয়মান সূর্য্য’ প্রতীক পেয়েছেন।

প্রবাসী অধ্যুষিত সিলেটের ‘বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা’ নিয়ে গঠিত সিলেট-২ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন। এবারের ভোটার তালিকায় তরুণ ভোটার রয়েছেন ২০ হাজার ৭ জন। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনী আসনের ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য পদে নির্বাচিত করবেন।

নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী জনসভায়’ যোগদান করেন সিলেট-২ নির্বাচনী আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয়-জেলা বিএনপির নেতৃবৃন্দ’সহ বক্তব্য রাখেন সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।  

অন্যদিকে, একই দিনে বিশ্বনাথে ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।

এছাড়া গনফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হকের ‘উদিয়মান সূর্য্য’ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ‘লাঙ্গল’ ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন ‘হাতপাখা’র সমর্থনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x