শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুইদশক পর সিলেট আসছেন তারেক রহমান যাবেন শশুরবাড়ী সিলাম কাল আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

দুইদশক পর সিলেট আসছেন তারেক রহমান যাবেন শশুরবাড়ী সিলাম কাল আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভা

এডিশন ডেস্ক:: দীর্ঘ দুই দশক পর সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তারেক রহমান নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বুধবার আমি সিলেট চলে যাব, ইনশাআল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচার কাজ শুরু করব। বুধবার বিকেলে আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাব। গাড়ি আমরা যেগুলো ব্যবহার করব, সেগুলো সকালেই চলে যাবে।’

জানা গেছে, হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন তারেক রহমান। এই মাঠে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও ১৯৯১ সাল থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচার শুরু করে আসছিলেন। এবার সেই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান।

তারেক রহমানকে বরণ এবং আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। সিলেটের ওই জনসভা থেকেই দলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তার আগমনে পোস্টার, ব্যানার, ফেস্টুন আর মাইকিংয়ে নগরী ও আশপাশের এলাকা ছেয়ে গেছে।

এদিকে দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও ব্যস্ততা। জনসভাকে ঘিরে সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে মূল মঞ্চ নির্মাণকে কেন্দ্র করে। বিশাল আয়তনের স্টেজ তৈরির কাজ দিনরাত এগিয়ে নিচ্ছেন কর্মীরা। নেতাকর্মীদের লক্ষ্য, জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করা। বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় অন্তত ৭ থেকে ৮ লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি। এ লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীরা সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও বৈঠকসহ নানা কার্যক্রম শেষ করেছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি সিলেটের জনসভা থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বিএনপির। এর আগে, আজ বুধবার সন্ধ্যায় আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি একটি ফাইভ স্টার হোটেলে রেস্ট করবেন। পরে রাত ৮টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবেন। এ ছাড়া তিনি তার শ্বশুরবাড়ি বাড়খরাতে  যাবেন।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই জনসভায় বিএনপির নেতারা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রায় ২০ বছর পর সিলেট সফরে আসছেন রহমান। সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি সিলেটে এসেছিলেন। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করার যে রাজনৈতিক ঐতিহ্য গড়ে তুলেছিলেন, তা অনুসরণ করেই ২২ জানুয়ারি মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুইদশক পর সিলেট আসছেন তারেক রহমান যাবেন শশুরবাড়ী সিলাম কাল আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

এডিশন ডেস্ক:: দীর্ঘ দুই দশক পর সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তারেক রহমান নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বুধবার আমি সিলেট চলে যাব, ইনশাআল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচার কাজ শুরু করব। বুধবার বিকেলে আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাব। গাড়ি আমরা যেগুলো ব্যবহার করব, সেগুলো সকালেই চলে যাবে।’

জানা গেছে, হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন তারেক রহমান। এই মাঠে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও ১৯৯১ সাল থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচার শুরু করে আসছিলেন। এবার সেই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান।

তারেক রহমানকে বরণ এবং আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। সিলেটের ওই জনসভা থেকেই দলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তার আগমনে পোস্টার, ব্যানার, ফেস্টুন আর মাইকিংয়ে নগরী ও আশপাশের এলাকা ছেয়ে গেছে।

এদিকে দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও ব্যস্ততা। জনসভাকে ঘিরে সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে মূল মঞ্চ নির্মাণকে কেন্দ্র করে। বিশাল আয়তনের স্টেজ তৈরির কাজ দিনরাত এগিয়ে নিচ্ছেন কর্মীরা। নেতাকর্মীদের লক্ষ্য, জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করা। বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় অন্তত ৭ থেকে ৮ লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি। এ লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীরা সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও বৈঠকসহ নানা কার্যক্রম শেষ করেছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি সিলেটের জনসভা থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বিএনপির। এর আগে, আজ বুধবার সন্ধ্যায় আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি একটি ফাইভ স্টার হোটেলে রেস্ট করবেন। পরে রাত ৮টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবেন। এ ছাড়া তিনি তার শ্বশুরবাড়ি বাড়খরাতে  যাবেন।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই জনসভায় বিএনপির নেতারা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রায় ২০ বছর পর সিলেট সফরে আসছেন রহমান। সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি সিলেটে এসেছিলেন। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করার যে রাজনৈতিক ঐতিহ্য গড়ে তুলেছিলেন, তা অনুসরণ করেই ২২ জানুয়ারি মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x