শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফেঞ্চুগঞ্জে আওয়ামী ডেবিল কয়েসের দাপট সরকারী জমি নিজের দাবী করে ১৭ বছর যাবৎ রাস্তা বন্ধ জনদূর্ভোগে ১৫ হাজার মানুষ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

ফেঞ্চুগঞ্জে আওয়ামী ডেবিল কয়েসের দাপট সরকারী জমি নিজের দাবী করে ১৭ বছর যাবৎ রাস্তা বন্ধ জনদূর্ভোগে ১৫ হাজার মানুষ
# আদালতের রায়ে স্থানীয়দের স্বস্তি! # রায় মানেনা কয়েসগংরা, # প্রশাসনের হস্তক্ষেপ কামনা দিনপুর ও সুনাপুর গ্রামবাসীর বিশেষ প্রতিবেদন :: ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর ও সুনাপুর দুটি  গ্রামের কাঁচা রাস্তাটি কোনো বিলাসিতা নয়—এটাই মসজিদ,মাদরাসা, স্কুলে যাওয়ার পথ, এটাই অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার একমাত্র ভরসা, এটাই কৃষকের ফসল ঘরে তোলার পথ। বছরের পর বছর ধরে এই পথ দিয়েই চলেছে দুটি গ্রামের  মানুষের জীবন। অথচ হঠাৎ করেই আওয়ামী ডেবিল আব্দুল মুকিত কয়েসগংরা ক্ষমতার দাপট দেখিয়ে সেই রাস্তাটি বন্ধ করে দেয়। শুরু হয় দুটি গ্রামের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ। দিনপুর ও সুনাপুর গ্রামবাসীর অভিযোগ, সরকারি নালিশা জমির ওপর দিয়ে চলে যাওয়া এই কাঁচা রাস্তাটিকে ককয়েসগংরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি দাবি করে বন্ধ করার চেষ্টা চালায়। এতে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। স্কুলগামী শিশু, বয়স্ক নারী-পুরুষ, অন্তঃসত্ত্বা মা—সবার চলাচল কার্যত হুমকির মুখে পড়ে। এরপর দুটি গ্রামের মানুষ রাস্তার বিষয়টি আদালতের নজরে নিয়ে আসেন । ফেঞ্চুগঞ্জ আমলি আদালতের ০৪/২০২৫ নম্বর মামলায় উভয় পক্ষের বক্তব্য, ভূমি সংক্রান্ত নথি, বিআরএস ও সিএস রেকর্ড এবং সহকারী কমিশনার (ভূমি), ফেঞ্চুগঞ্জের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। আইনি বিশ্লেষণে আদালত স্পষ্ট করেন—বিতর্কিত জমিটি কোনো ব্যক্তির নয়; এটি সরকারের খতিয়ানভুক্ত নালিশা (খাস) জমি। সেখানে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা বিদ্যমান রয়েছে, যা জনস্বার্থ সংশ্লিষ্ট। আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি খাস বা নালিশা জমিতে জনসাধারণের ব্যবহার—বিশেষ করে রাস্তা বা চলাচলের পথ—একতরফাভাবে বন্ধ করা ফৌজদারি অপরাধের শামিল। ফৌজদারি কার্যবিধির ১৪৭ ধারা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা থাকলে আদালত তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে পারেন।এই মামলায় আদালত সেই ক্ষমতাই প্রয়োগ করেছেন। আদালত আদেশে—ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন, সহকারী কমিশনার (ভূমি)কে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করেন, উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে শান্তিপূর্ণ থাকার নির্দেশ দেন এবং মামলাটি নিষ্পত্তি করেন। রায়ের পর স্থানীয়দের মুখে স্বস্তির ছাপ। একজন গ্রামবাসী বলেন, “এই রাস্তাটা বন্ধ হলে আমাদের জীবন থেমে যেত। আদালতের রায় আমাদের বাঁচিয়েছে।” এই রায় শুধু একটি গ্রামের গল্প নয়। এটি সারাদেশে সরকারি জমি দখল, প্রভাব খাটিয়ে জনস্বার্থ উপেক্ষা এবং নীরব ভূমি দখলের প্রবণতার বিরুদ্ধে একটি আইনি বার্তা। সরকারি জমি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, আর জনচলাচলের পথ বন্ধ করার অধিকার কারও নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফেঞ্চুগঞ্জে আওয়ামী ডেবিল কয়েসের দাপট সরকারী জমি নিজের দাবী করে ১৭ বছর যাবৎ রাস্তা বন্ধ জনদূর্ভোগে ১৫ হাজার মানুষ

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
# আদালতের রায়ে স্থানীয়দের স্বস্তি! # রায় মানেনা কয়েসগংরা, # প্রশাসনের হস্তক্ষেপ কামনা দিনপুর ও সুনাপুর গ্রামবাসীর বিশেষ প্রতিবেদন :: ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর ও সুনাপুর দুটি  গ্রামের কাঁচা রাস্তাটি কোনো বিলাসিতা নয়—এটাই মসজিদ,মাদরাসা, স্কুলে যাওয়ার পথ, এটাই অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার একমাত্র ভরসা, এটাই কৃষকের ফসল ঘরে তোলার পথ। বছরের পর বছর ধরে এই পথ দিয়েই চলেছে দুটি গ্রামের  মানুষের জীবন। অথচ হঠাৎ করেই আওয়ামী ডেবিল আব্দুল মুকিত কয়েসগংরা ক্ষমতার দাপট দেখিয়ে সেই রাস্তাটি বন্ধ করে দেয়। শুরু হয় দুটি গ্রামের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ। দিনপুর ও সুনাপুর গ্রামবাসীর অভিযোগ, সরকারি নালিশা জমির ওপর দিয়ে চলে যাওয়া এই কাঁচা রাস্তাটিকে ককয়েসগংরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি দাবি করে বন্ধ করার চেষ্টা চালায়। এতে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। স্কুলগামী শিশু, বয়স্ক নারী-পুরুষ, অন্তঃসত্ত্বা মা—সবার চলাচল কার্যত হুমকির মুখে পড়ে। এরপর দুটি গ্রামের মানুষ রাস্তার বিষয়টি আদালতের নজরে নিয়ে আসেন । ফেঞ্চুগঞ্জ আমলি আদালতের ০৪/২০২৫ নম্বর মামলায় উভয় পক্ষের বক্তব্য, ভূমি সংক্রান্ত নথি, বিআরএস ও সিএস রেকর্ড এবং সহকারী কমিশনার (ভূমি), ফেঞ্চুগঞ্জের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। আইনি বিশ্লেষণে আদালত স্পষ্ট করেন—বিতর্কিত জমিটি কোনো ব্যক্তির নয়; এটি সরকারের খতিয়ানভুক্ত নালিশা (খাস) জমি। সেখানে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা বিদ্যমান রয়েছে, যা জনস্বার্থ সংশ্লিষ্ট। আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি খাস বা নালিশা জমিতে জনসাধারণের ব্যবহার—বিশেষ করে রাস্তা বা চলাচলের পথ—একতরফাভাবে বন্ধ করা ফৌজদারি অপরাধের শামিল। ফৌজদারি কার্যবিধির ১৪৭ ধারা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা থাকলে আদালত তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে পারেন।এই মামলায় আদালত সেই ক্ষমতাই প্রয়োগ করেছেন। আদালত আদেশে—ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন, সহকারী কমিশনার (ভূমি)কে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করেন, উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে শান্তিপূর্ণ থাকার নির্দেশ দেন এবং মামলাটি নিষ্পত্তি করেন। রায়ের পর স্থানীয়দের মুখে স্বস্তির ছাপ। একজন গ্রামবাসী বলেন, “এই রাস্তাটা বন্ধ হলে আমাদের জীবন থেমে যেত। আদালতের রায় আমাদের বাঁচিয়েছে।” এই রায় শুধু একটি গ্রামের গল্প নয়। এটি সারাদেশে সরকারি জমি দখল, প্রভাব খাটিয়ে জনস্বার্থ উপেক্ষা এবং নীরব ভূমি দখলের প্রবণতার বিরুদ্ধে একটি আইনি বার্তা। সরকারি জমি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, আর জনচলাচলের পথ বন্ধ করার অধিকার কারও নেই।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x