শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিহিংসায় হারানো চাকরি দীর্ঘ ১৭ বছর ধরে স্বপদে পুনর্বহালের লড়াই-সংগ্রাম করছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী বরুন রঞ্জন দেব

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

প্রতিহিংসায় হারানো চাকরি দীর্ঘ ১৭ বছর ধরে স্বপদে পুনর্বহালের লড়াই-সংগ্রাম করছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী বরুন রঞ্জন দেব
স্মরণ সিং,মৌলভীবাজার জেলা : রাজনৈতিক প্রতিহিংসায় চাকরিচ্যুত করণিক বরুন রঞ্জন দেব-এর হারানো চাকরি স্বপদে পুনর্বহালের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে আইনী লড়াই-সংগ্রাম করে ইতিবাচক সাড়া পাচ্ছেন না। ঘটনাটি-কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজার জেলা প্রশাসক, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন-নিবেদন করেও অদ্যবধি স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় কোন প্রদক্ষেপ গ্রহণ করছেন না সংশ্লিষ্ট কতৃপক্ষ। সর্বশেষ ভুক্তভোগী বরুন রঞ্জন দেব মহামান্য হাইকোর্ট রীট পিটিশন দায়ের করেন। (মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রীট পিটিশন নম্বর-১০১৬৯/২০২৫) মহামান্য হাইকোর্টের সাম্প্রতিক রিট পিটিশন নং-১০১৬৯/২০২৫এর ২০/০৭/২০২৫ খ্রি. তারিখের আদেশ অনুযায়ী, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের করণিক বরুন রঞ্জন দেবকে বিগত ২০০৯ খ্রি সালে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে মর্মে এবং তাকে পূনর্বহাল করার পক্ষে তার গত ১৬/০৬/২০২৫ইং মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মৌলভীবাজার বরাবরে করা আবেদনের নিষ্পত্তির জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছেন। মহামান্য উচ্চ আদালতের আদেশের পরেও জেলা শিক্ষা অফিসার বিষয়টির নিষ্পত্তির উদ্যোগ না নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক ও ডিজি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবরে শুধু তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এমনকি ভুক্তভোগীকে প্রকৃত তদন্ত প্রতিবেদনের অনুলিপিও প্রদান করছেন না। ফলে বরুন রঞ্জন দেব এর চাকরিতে পুনর্বহাল এখন অনিশ্চিত হয়ে পড়ে। করণিক বরুন রঞ্জন দেব বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবহিত করে প্রকৃত তদন্ত প্রতিবেদনের অনুলিপির জন্য বিগত ০৮/১২/২০২৫ খ্রি. তারিখে আবেদন করেছেন। কিন্তু প্রায় একমাস অতিবাহিত কোন সুরাহা হচ্ছে না। ফলে তিনি চরমভাবে হতাশ ও মানষিক মনোবল হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এ বিষয়ে এলাকাবাসী ও বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির প্রত্যাশা মহামান্য উচ্চ আদালতের রায় যথাযথভাবে কার্যকরের লক্ষ্যে বরুন রঞ্জন দেবকে চাকরিতে স্বপদে দ্রুত পুনর্বহাল করা হোক। এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক করণিক বরুন রঞ্জন দেব বলেন- বিগত ২০০৫ সনে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত ও এমপিও-ভুক্ত বিদ্যমান থাকা অবস্থায় অত্র বিদ্যালয়ের কয়েকজন প্রতিহিংসা পরায়ন কয়েকজন শিক্ষক পরস্পর যোগসাজশে, সুপরিকল্পিতভাবে ও বিধিবহির্ভূতভাবে বিগত ০১/০৫/২০০৯ইং মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করেন। পরবর্তীতে বিভিন্ন দপ্তরে ন্যায় বিচার চেয়ে আবেদন করি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিহিংসায় হারানো চাকরি দীর্ঘ ১৭ বছর ধরে স্বপদে পুনর্বহালের লড়াই-সংগ্রাম করছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী বরুন রঞ্জন দেব

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
স্মরণ সিং,মৌলভীবাজার জেলা : রাজনৈতিক প্রতিহিংসায় চাকরিচ্যুত করণিক বরুন রঞ্জন দেব-এর হারানো চাকরি স্বপদে পুনর্বহালের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে আইনী লড়াই-সংগ্রাম করে ইতিবাচক সাড়া পাচ্ছেন না। ঘটনাটি-কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজার জেলা প্রশাসক, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন-নিবেদন করেও অদ্যবধি স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় কোন প্রদক্ষেপ গ্রহণ করছেন না সংশ্লিষ্ট কতৃপক্ষ। সর্বশেষ ভুক্তভোগী বরুন রঞ্জন দেব মহামান্য হাইকোর্ট রীট পিটিশন দায়ের করেন। (মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রীট পিটিশন নম্বর-১০১৬৯/২০২৫) মহামান্য হাইকোর্টের সাম্প্রতিক রিট পিটিশন নং-১০১৬৯/২০২৫এর ২০/০৭/২০২৫ খ্রি. তারিখের আদেশ অনুযায়ী, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের করণিক বরুন রঞ্জন দেবকে বিগত ২০০৯ খ্রি সালে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে মর্মে এবং তাকে পূনর্বহাল করার পক্ষে তার গত ১৬/০৬/২০২৫ইং মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মৌলভীবাজার বরাবরে করা আবেদনের নিষ্পত্তির জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছেন। মহামান্য উচ্চ আদালতের আদেশের পরেও জেলা শিক্ষা অফিসার বিষয়টির নিষ্পত্তির উদ্যোগ না নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক ও ডিজি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবরে শুধু তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এমনকি ভুক্তভোগীকে প্রকৃত তদন্ত প্রতিবেদনের অনুলিপিও প্রদান করছেন না। ফলে বরুন রঞ্জন দেব এর চাকরিতে পুনর্বহাল এখন অনিশ্চিত হয়ে পড়ে। করণিক বরুন রঞ্জন দেব বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবহিত করে প্রকৃত তদন্ত প্রতিবেদনের অনুলিপির জন্য বিগত ০৮/১২/২০২৫ খ্রি. তারিখে আবেদন করেছেন। কিন্তু প্রায় একমাস অতিবাহিত কোন সুরাহা হচ্ছে না। ফলে তিনি চরমভাবে হতাশ ও মানষিক মনোবল হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এ বিষয়ে এলাকাবাসী ও বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির প্রত্যাশা মহামান্য উচ্চ আদালতের রায় যথাযথভাবে কার্যকরের লক্ষ্যে বরুন রঞ্জন দেবকে চাকরিতে স্বপদে দ্রুত পুনর্বহাল করা হোক। এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক করণিক বরুন রঞ্জন দেব বলেন- বিগত ২০০৫ সনে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত ও এমপিও-ভুক্ত বিদ্যমান থাকা অবস্থায় অত্র বিদ্যালয়ের কয়েকজন প্রতিহিংসা পরায়ন কয়েকজন শিক্ষক পরস্পর যোগসাজশে, সুপরিকল্পিতভাবে ও বিধিবহির্ভূতভাবে বিগত ০১/০৫/২০০৯ইং মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করেন। পরবর্তীতে বিভিন্ন দপ্তরে ন্যায় বিচার চেয়ে আবেদন করি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x