শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিজিবি টহল দলের উপর চোরাকারবারীদের হামলা বিজিবি সদস্য আহত,নৌকাসহ ৩৩ টি গরু আটক

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পিএম

সুনামগঞ্জে বিজিবি টহল দলের উপর চোরাকারবারীদের হামলা বিজিবি সদস্য আহত,নৌকাসহ ৩৩ টি গরু আটক
এম ডি ফারুক মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ টহল দলের উপর সংঘবদ্ধ চোরাকারবারীরা হামলা চালিয়েছে। এ সময় বিজিবির পাল্টা প্রতিরোধে ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়। হামলায় এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাংগালভিটা বিওপি হতে সুবেদার সিগন্যাল মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর এলাকায় টহল কার্যক্রমে যায়। টহল চলাকালে রাত ১০টার দিকে সংঘবদ্ধ প্রায় ১০০ থেকে ১২০ জন চোরাকারবারী ভারতীয় গরুভর্তি একটি ট্রলার নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ইট-পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরু্জ্জামান গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযান চলাকালে বিজিবি ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল জব্দ করা হয়। এ ঘটনায় জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিজিবি টহল দলের উপর চোরাকারবারীদের হামলা বিজিবি সদস্য আহত,নৌকাসহ ৩৩ টি গরু আটক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image
এম ডি ফারুক মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ টহল দলের উপর সংঘবদ্ধ চোরাকারবারীরা হামলা চালিয়েছে। এ সময় বিজিবির পাল্টা প্রতিরোধে ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়। হামলায় এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাংগালভিটা বিওপি হতে সুবেদার সিগন্যাল মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর এলাকায় টহল কার্যক্রমে যায়। টহল চলাকালে রাত ১০টার দিকে সংঘবদ্ধ প্রায় ১০০ থেকে ১২০ জন চোরাকারবারী ভারতীয় গরুভর্তি একটি ট্রলার নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ইট-পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরু্জ্জামান গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযান চলাকালে বিজিবি ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল জব্দ করা হয়। এ ঘটনায় জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x