শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শায়স্তাগঞ্জে শায়স্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে একটি এয়ারগান উদ্ধার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

শায়স্তাগঞ্জে শায়স্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে একটি এয়ারগান উদ্ধার
জিয়াউর রহমান সাজন, শায়েস্তগঞ্জ প্রতিনিধি::  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসী ও চাঁদাবাজ দমন, জঙ্গিবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত ৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৩৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডিটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ৫০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়স্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বিশেষ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার একটি আকাশমনি গাছের বাগানের ঝোপে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে রাত ১টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হয়। পরে ঝোপের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিক ভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এয়ারগানটি সেখানে রাখা হয়েছিল। এ বিষয়ে র‌্যাব-৯ এর তদারকি ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শায়স্তাগঞ্জে শায়স্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে একটি এয়ারগান উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
জিয়াউর রহমান সাজন, শায়েস্তগঞ্জ প্রতিনিধি::  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসী ও চাঁদাবাজ দমন, জঙ্গিবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত ৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৩৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডিটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ৫০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়স্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বিশেষ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার একটি আকাশমনি গাছের বাগানের ঝোপে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে রাত ১টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হয়। পরে ঝোপের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিক ভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এয়ারগানটি সেখানে রাখা হয়েছিল। এ বিষয়ে র‌্যাব-৯ এর তদারকি ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x