শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়া শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় -নাছির চৌধুরী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

খালেদা জিয়া শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় -নাছির চৌধুরী
সুহানুর রহমান সুমন,দিরাই উপজেলা প্রতিনিধি:: খালেদা জিয়া শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় । তিনি এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে আজীবন সংগ্রাম করে গেছেন। ধানের শীষ খালেদা জিয়ার প্রতিক। খালেদা জিয়ার ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দিরাই-শাল্লা আসনের বিএনপির এমপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। শুক্রবার (০৯জানুয়ারি ) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তাঁর দেখানো পথ অনুসরণ করেই দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রীর নির্দেশে রাজপথে থেকেছি এবং দলের দুঃসময়ে জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছি। সেই দায়িত্ব শেষ করে আজ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষ আমার আপনজন, আমার ভালোবাসা। ইচ্ছে করলে আমি ঢাকায় বা বিদেশে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারতাম, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে দূরে যেতে দেয়নি। জীবনের শেষ নির্বাচনে আপনাদের ভোট চাই। নির্বাচিত হলে জীবনের শেষ সময়টুকু আপনাদের সেবায় উৎসর্গ করতে চাই। তিনি বলেন, আপনারা আমাকে নিয়ে বারবার স্বপ্ন দেখেছেন, কিন্তু আমি সে স্বপ্ন পূরণ করতে পারিনি। জীবনের শেষ নির্বাচনে এসে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি-আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সব স্বপ্ন বাস্তবায়নে সফল হবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ,দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার এবং শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশু, চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, সাবেক চেয়ারম্যান রতিকান্ত দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নাছির চৌধুরী আরো বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুকে শক্তিতে রুপান্তরিত করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দিরাই শাল্লা আসনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়া শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় -নাছির চৌধুরী

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
সুহানুর রহমান সুমন,দিরাই উপজেলা প্রতিনিধি:: খালেদা জিয়া শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় । তিনি এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে আজীবন সংগ্রাম করে গেছেন। ধানের শীষ খালেদা জিয়ার প্রতিক। খালেদা জিয়ার ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দিরাই-শাল্লা আসনের বিএনপির এমপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। শুক্রবার (০৯জানুয়ারি ) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তাঁর দেখানো পথ অনুসরণ করেই দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রীর নির্দেশে রাজপথে থেকেছি এবং দলের দুঃসময়ে জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছি। সেই দায়িত্ব শেষ করে আজ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষ আমার আপনজন, আমার ভালোবাসা। ইচ্ছে করলে আমি ঢাকায় বা বিদেশে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারতাম, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে দূরে যেতে দেয়নি। জীবনের শেষ নির্বাচনে আপনাদের ভোট চাই। নির্বাচিত হলে জীবনের শেষ সময়টুকু আপনাদের সেবায় উৎসর্গ করতে চাই। তিনি বলেন, আপনারা আমাকে নিয়ে বারবার স্বপ্ন দেখেছেন, কিন্তু আমি সে স্বপ্ন পূরণ করতে পারিনি। জীবনের শেষ নির্বাচনে এসে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি-আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সব স্বপ্ন বাস্তবায়নে সফল হবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ,দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার এবং শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশু, চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, সাবেক চেয়ারম্যান রতিকান্ত দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নাছির চৌধুরী আরো বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুকে শক্তিতে রুপান্তরিত করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দিরাই শাল্লা আসনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x